নওগাঁর ধামইরহাট সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে পারাপার হওয়ার অপরাধে দুজন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে বিজিবি।গ্রেফতারকৃতরা হলো- উপজেলার রামচন্দ্রপুর এলাকার মৃত শামসুল উদ্দিনের ছেলে মোতালেব হোসেন (৪০) এবং খেলনা এলাকার মৃত সাদেকুল ইসলামের ছেলে শাহিন ইসলাম (২৫)। বুধবার (২৭ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন পত্নীতলা ১৪ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন।তিনি আরও জানান, গত মঙ্গলবার বিকালে সীমান্ত পিলার ২৬২/২-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জোতওসমান গ্রামে বস্তাবর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ বাদশা আলমগীরের নেতৃত্বে একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করেন। অভিযানে তারকাঁটা বিহীন এলাকার দিয়ে দুজন ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করলে তাদের আটক করা হয়। তারা বিভিন্ন সময়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে বিভিন্ন ধরনের কাজের সঙ্গে জড়িত ছিলেন। এসময় তাদের নিকট থেকে একটি মোটরসাইকেল, ৪টি স্মার্ট মোবাইল ফোন, ভারতীয় সিম কার্ড ও ভারতীয় ৪০ রুপি জব্দ করা হয়। পরে জব্দ মালামালসহ আসামিদের থানায় হস্তান্তর করা হয়েছে।আসামিদের বিরুদ্ধে ধামইরহাট থানায় মামলা দায়েরের মাধ্যমে কোর্ট হাজতে প্রেরণের প্রস্তুতি চলছে বলেও তিনি জানিয়েছেন।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আন্তর্জাতিক নার্স দিবস আজ
আন্তর্জাতিক নার্স দিবস আজ

আজ সোমবার (১২ মে) আন্তর্জাতিক নার্স দিবস। প্রতি বছর এই দিনে দিবসটি উদযাপিত হয়। প্রতি বছরের ন্যায় এবারও আন্তর্জাতিক নার্স Read more

জুলাই সনদে অফিসে মুজিবের ছবি টাঙানোর বিধান থাকায় বিএনপির ক্ষোভ
জুলাই সনদে অফিসে মুজিবের ছবি টাঙানোর বিধান থাকায় বিএনপির ক্ষোভ

জুলাই সনদে সরকারি-বেসরকারি অফিসে শেখ মুজিবুর রহমানের ছবি টাঙানোর বিধানবিলুপ্ত করার বিষয়টি অন্তর্ভুক্ত না করায় ক্ষোভ প্রকাশ করেছে বিএনপি।বৃহস্পতিবার (৩০ Read more

‘কুরআনিক জিনিয়াস’ সিজন-১, চ্যাম্পিয়ন ও রানার আপ ইবির দুই শিক্ষার্থী
‘কুরআনিক জিনিয়াস’ সিজন-১, চ্যাম্পিয়ন ও রানার আপ ইবির দুই শিক্ষার্থী

দেশের প্রথম কুরআনভিত্তিক মেগা রিয়েলিটি শো ‘কুরআনিক জিনিয়াস’ সিজন-১-এ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল-কুরআন অ্যান্ড ইসলামিক Read more

তারেক রহমানের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ
তারেক রহমানের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা।শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় বিএনপির গুলশান কার্যালয়ে দলটির নতুন Read more

নদীবন্দরগুলোতে সতর্ক সংকেত, ১৪ জেলায় ঝড়ের আভাস
নদীবন্দরগুলোতে সতর্ক সংকেত, ১৪ জেলায় ঝড়ের আভাস

আবহাওয়া অফিস জানিয়েছে, সোমবার রাতের মধ্যে দেশের ১৪ জেলার ওপর দিয়ে ঝড়, বজ্রসহ বৃষ্টি হতে পারে। ঝড়ের বেগ সর্বোচ্চ ৬০ Read more

শিক্ষা উপদেষ্টাকে আইনি নোটিশ
শিক্ষা উপদেষ্টাকে আইনি নোটিশ

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক পদে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রত্যাহার চেয়ে শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরারকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন