রংপুর-দিনাজপুর মহাসড়কের রংপুর হাজীরহাট এলাকায় সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহতের ঘটনা ঘটেছে। জানা গেছে, শনিবার (১২ জুলাই) রাত প্রায় সাড়ে ১১টার সময় বিভাগীয় শহর রংপুর থেকে প্রয়োজনীয় কাজ শেষ করে আখেরুজ্জামান (৪৫) নামের এক ব্যক্তি মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। ওই ব্যক্তি হাজীরহাট এলাকায় পৌঁছালে পিছন দিক থেকে একটি ট্রাক তার মোটরসাইকেলে ধাক্কা দিলে রাস্তায় পড়ে ঘটনাস্থলেই নিহত হন।নিহত ব্যক্তির নাম আখেরুজ্জামান (৪৫)। তিনি নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার পশ্চিম দলিরাম গাড়াগ্রাম এলাকার বাসিন্দা মো. বাচ্চু মিয়ার ছেলে।তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান বলেন, ‘ওই জায়গাটি আমাদের এলাকার বাইরে। ওই এলাকাটি রংপুর মেট্রোপলিটন এলাকার হাজীরহাট থানার।’মাহিগঞ্জ মেট্রোপলিটন থানায় একাধিকবার ফোন দিলেও ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টেকনাফে এক কোটি মিটার অবৈধ কারেন্ট জাল ধ্বংস
টেকনাফে এক কোটি মিটার অবৈধ কারেন্ট জাল ধ্বংস

কক্সবাজারের টেকনাফে কোস্টগার্ড ও মৎস্য অধিদপ্তরের সমন্বয়ে সংশ্লিষ্ট বাহিনীর সদস্যরা বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে।শুক্রবার (৩ এপ্রিল) দুপুরের Read more

ভেন্যু পরিবর্তন নিয়ে আইসিসির সিদ্ধান্তের অপেক্ষায় বিসিবি
ভেন্যু পরিবর্তন নিয়ে আইসিসির সিদ্ধান্তের অপেক্ষায় বিসিবি

২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে বাংলাদেশের ম্যাচ আয়োজন নিয়ে অনিশ্চয়তা কাটেনি। ভেন্যু পরিবর্তনের বিষয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) আগেই নিজেদের Read more

অতিরিক্ত মাদক সেবনে মামা ভাগ্নের মৃত্যু
অতিরিক্ত মাদক সেবনে মামা ভাগ্নের মৃত্যু

সিলেটের গোলাপগঞ্জের অতিরিক্ত মাদক সেবন করে মামা ফরইদ আহমদ (৪৫) ও ভাগ্নে রুবেল আহমদ (৩৬) এর মৃত্যুর খবর পাওয়া গেছে।রবিবার Read more

কোটালীপাড়ায় ভাঙ্গারি ব্যবসার আড়ালে চলছে চোরাই মালের বেচাকেনা
কোটালীপাড়ায় ভাঙ্গারি ব্যবসার আড়ালে চলছে চোরাই মালের বেচাকেনা

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ভাঙ্গারি ব্যবসার আড়ালে চলছে চোরাই মালের বেচাকেনা। সম্প্রতি একটি চোরাই ট্রলার জিলাল সিকদার নামে এক ভাঙ্গারি ব্যবসায়ী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন