নানা কারণে শুরু থেকেই আলোচিত-সমালোচিত হয়েছিল ২০২৪ সালের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। সে বছর নতুন দল ঢাকা ক্যাপিটালস নিয়ে এসে বিপিএলের অন্যতম আকর্ষণ হয়েছিলেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। যদিও মূল মালিকানায় ছিল রিমার্ক-হারল্যান। আর শাকিব খান ছিলেন দলের শীর্ষ কর্মকর্তা।তবে শাকিব খান এখন আর দলটির সঙ্গে যুক্ত নেই। শাকিব খানের নিজস্ব প্রতিষ্ঠান এসকে ফিল্মস জানায়, এই অভিনেতা দীর্ঘদিন ধরেই রিমার্ক-হারল্যান থেকে সরে এসেছেন। তাই ঢাকা ক্যাপিটালসসহ রিমার্ক-হারল্যানের কোনো কার্যক্রমের সঙ্গে তিনি আর যুক্ত নেই। সুতরাং দলটি সম্পর্কে তাঁর কাছে কোনো তথ্য নেই।একই সময়ে বিপিএলে স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে তিনটি দলের নাম এসেছে। বিসিবির দুর্নীতি দমন সংস্থা ‘আকু’ এর তদন্ত প্রতিবেদনে নাম এসেছে ঢাকা ক্যাপিটালসের। এছাড়া সিলেট ও চট্টগ্রাম দলকেও প্রশ্নবিদ্ধ করা হয়েছে।জানা যায়, বিপিএলের তিনটি দলের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত জানাবে বিসিবি। ফিক্সিং প্রমাণ হলে বড় ধরনের শাস্তি পেতে হবে সংশ্লিষ্টদের।

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আগামীকাল থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে সেন্টমার্টিন, মানতে হবে যেসব নির্দেশনা
আগামীকাল থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে সেন্টমার্টিন, মানতে হবে যেসব নির্দেশনা

দেশের জনপ্রিয় পর্যটন স্পট ও একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন আগামীকাল শনিবার (১ নভেম্বর) থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত করা হচ্ছে। দ্বীপটির Read more

দেশের বাজারে যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ
দেশের বাজারে যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ার প্রভাব পড়েছে দেশের বাজারেও। সবশেষ শনিবার (১ নভেম্বর) রাতে ১ হাজার ৬৮০ টাকা বাড়িয়ে ২ লাখ Read more

নাটোরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম
নাটোরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

নাটোরের সিংড়ায় আবু রায়হান (৪৫) নামের এক বিএনপি নেতাকে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে নিজ দলের প্রতিপক্ষ Read more

নোবিপ্রবিতে মাদক ও অশ্লীলতার ছড়াছড়ি, প্রশাসন নির্বিকার
নোবিপ্রবিতে মাদক ও অশ্লীলতার ছড়াছড়ি, প্রশাসন নির্বিকার

শিক্ষা ও গবেষণার অন্যতম বিদ্যাপিঠ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) দিনদিন পরিণত হচ্ছে মাদকের স্বর্গরাজ্যে। হরহামেশাই ঘটছে মাদক উদ্ধারের Read more

নাটোরে যুবদল নেতার অর্ধগলিত লাশ উদ্ধার
নাটোরে যুবদল নেতার অর্ধগলিত লাশ উদ্ধার

নাটোরের বড়াইগ্রামে নিজ বাড়ি থেকে যুবদল নেতা আয়নাল হক (৪২) এর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৯ এপ্রিল) সকালে লাশের Read more

সৌদিতে আরও এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু
সৌদিতে আরও এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

চলতি বছর সৌদিআরবে হজে গিয়ে আরও একজন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। সর্বশেষ ১০ মে বয়েজ উদ্দিন (৭২) নামে একজনের স্বাভাবিক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন