বাংলাদেশে গত তিন বছরে দারিদ্র্যের হার বেড়েছে। দারিদ্র্যের হার বেড়ে এখন দাঁড়িয়েছে ২৭ দশমিক ৯৩ শতাংশ। ২০২২ সালে এই হার ছিল ১৮ দশমিক ৭ শতাংশ।সোমবার (২৫ আগস্ট) রাজধানীর আগারগাঁয়ে এলজিইডি মিলনায়তনে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার (পিপিআরসি) তাদের এক গবেষণার ফল তুলে ধরে।‘ইকোনমিক ডায়নামিকস অ্যান্ড মুড অ্যাট হাউসহোল্ড লেবেল ইন মিড ২০২৫’ শীর্ষক গবেষণার ফল প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে, অতি দারিদ্র্যের হার তিন বছর আগের ৫ দশমিক ৬ শতাংশ থেকে বেড়ে ৯ দশমিক ৩৫ শতাংশ হয়েছে।গত মে মাসে ৮ হাজার ৬৭টি পরিবারের ৩৩ হাজার ২০৭ ব্যক্তির মতামতের ভিত্তিতে এ গবেষণাটি করা হয়।গত তিন বছরের ব্যবধানে শহরের একটি পরিবারের মাসিক আয় কমেছে কিন্তু খরচ বেড়ে গেছে বলে পিপিআরসির গবেষণায় পাওয়া গেছে। শহরের একটি পরিবারের গড়ে মাসিক আয় ৪০ হাজার ৫৭৮ টাকা। খরচ হয় ৪৪ হাজার ৯৬১ টাকা। অথচ ২০২২ সালে শহরের একটি পরিবারের মাসিক গড় আয় ছিল ৪৫ হাজার ৫৭৮ টাকা।অন্যদিকে গ্রামের পরিবারের গড় আয় কিছুটা বেড়েছে। গ্রামের একটি পরিবারের গড় আয় ২৯ হাজার ২০৫ টাকা এবং খরচ ২৭ হাজার ১৬২ টাকা। ২০২২ সালে গ্রামের পরিবারের গড় আয় ছিল ২৬ হাজার ১৬৩ টাকা।সূত্র: বিবিসি বাংলাএইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নামাজ শেষে কোরবানিতে ব্যস্ত বরিশালবাসী, অলিগলি জুড়ে চলছে পশু জবাই
নামাজ শেষে কোরবানিতে ব্যস্ত বরিশালবাসী, অলিগলি জুড়ে চলছে পশু জবাই

ধর্মীয় ভাব-গাম্ভীর্যের মধ্য দিয়ে সারাদেশের মতো বরিশালেও উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় সামর্থ্যবান মুসলমানেরা ত্যাগের Read more

তিস্তা সেতু রক্ষা বাঁধে ধস, ১২ জেলায় বন্যার শঙ্কা
তিস্তা সেতু রক্ষা বাঁধে ধস, ১২ জেলায় বন্যার শঙ্কা

বৃষ্টি ও উজানের ঢলে দেশে নদ-নদীতে পানি বাড়ছে। বিশেষ করে তিস্তা ও পদ্মায় পানি বিভিন্ন পয়েন্টে বিপদসীমার কাছাকাছি বা এর Read more

মোহাম্মদপুরে বিএনপি’র অফিসে হামলা ও লুটপাটের অভিযোগ
মোহাম্মদপুরে বিএনপি’র অফিসে  হামলা ও লুটপাটের অভিযোগ

রাজধানীর মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকার তিন রাস্তার মোড়ে অবস্থিত বিএনপির একটি স্থানীয় কার্যালয়ে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (২৩ Read more

সুপারফুড বিটরুটে রয়েছে বিভিন্ন পুষ্টি ও ঔষধি গুণ
সুপারফুড বিটরুটে রয়েছে বিভিন্ন পুষ্টি ও ঔষধি গুণ

বিটরুট নামের গাঢ় গোলাপি বা লালচে রঙের সবজিটি এখনও আমাদের দেশে খুব একটা পরিচিত নয়। বাজারে দেখলেও কিনতে চান না Read more

বিগ ব্যাশের সূচি ঘোষণা, রিশাদদের ম্যাচ কবে?
বিগ ব্যাশের সূচি ঘোষণা, রিশাদদের ম্যাচ কবে?

অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগের (বিবিএল) দল হোবার্ট হারিকেন্সে গত বছর ডাক পেয়েছিলেন বাংলাদেশি লেগ স্পিনার রিশাদ হোসেন। Read more

নির্বাচনের আগে এসপি-ওসিদের লটারির মাধ্যমে বদলি হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
নির্বাচনের আগে এসপি-ওসিদের লটারির মাধ্যমে বদলি হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

চাঁদে পারমাণবিক চুল্লি নির্মাণের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। ২০৩০ সালের মধ্যে এই পরিকল্পনা বাস্তবায়ন করবে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা।বুধবার (৬ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন