কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি লিভার ও ক্যানসার আক্রান্ত বলে জানিয়েছেন তার আইনজীবী খায়রুল ইসলাম।সোমবার (২৫ আগস্ট) আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের তিনি এ কথা জানান।এর আগে আদালতকে খায়রুল ইসলাম বলেন, মামলার ঘটনার সঙ্গে আসামির কোনো সংশ্লিষ্টতা নেই। বাদীর অভিযোগ আওয়ামী লীগের নেতাকর্মী, আইনশৃঙ্খলা বাহিনী ও পুলিশের নির্বিচার গুলিতে ভিকটিম নিহত হন। এখানে আসামির কোনো ভূমিকা নেই। গত বছরের ১১ নভেম্বর এ মামলার বাদী এভিডেভিড দিয়ে বলছে তথ্যগত ভুলের কারণে তার নাম যোগ হয়েছে। তাকে এ মামলায় খালাস দিলে বাদীর কোনো বাধা নেই। এ কারণে তাকে রিমান্ডে নেওয়ার যৌক্তিকতা নেই।শুনানিতে এই আইনজীবী আরও জানান, আফ্রিদি কিডনি জটিলতায় ভুগছেন, তার চিকিৎসা চলমান। অতিরিক্ত হাঁটাচলায় তার প্রস্রাবে ব্লাড আসে। এ ছাড়া তার ওয়াইফ (স্ত্রী) প্রেগনেন্ট। মানবিক বিবেচনায় তার জামিন মঞ্জুর করা হোক।বাদীর আইনজীবী ইব্রাহিম খলিল, ঢাকা মহানগর আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুদ্দোহা সুমন, ঢাকা বারের সিনিয়র সহসাধারণ সম্পাদক জহিরুল হাসান মুকুল রিমান্ডের পক্ষে শুনানি করেন। শুনানিতে তারা বলেন, এই আসামি মামলায় এজাহারভুক্ত। তাকে মিডিয়া সন্ত্রাসী দাবি করে বলেন, এই আসামি লাইভে এসে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগকে আন্দোলনকারীদের ওপর নারকীয় হত্যাকাণ্ড করতে উৎসাহিত করেন। তাকে রিমান্ডে নিলে জানা যাবে, কারা এ হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত, কার কী নির্দেশনা ছিল। কারা অর্থদাতা ও অস্ত্রদাতা। এই আসামি ডিবির হারুনের সঙ্গে একাধিক লাইভ করেছেন।এসময় তারা আফ্রিদির সাত দিনের রিমান্ড মঞ্জুরের প্রার্থনা করেন। কাঠগড়ার লোহার রেলিংয়ে হাত দিয়ে মনোযোগ দিয়ে শুনানি শুনেন আফ্রিদি।পরে আসামি পক্ষের আইনজীবী আদালতকে বলেন, আন্দোলনের পক্ষে ছিলেন আফ্রিদি। আন্দোলনের সময় ছাত্রদের পক্ষে তার একাধিক পোস্ট আছে। এসময় এজলাসে ফের হট্টগোল শুরু হয়। আসামি পক্ষের আইনজীবী খালেদা জিয়ার সঙ্গে আফ্রিদির বাবা নাসির উদ্দিন সাথীর ছবি দেখিয়ে বলেন, ‘আসামির আলাদা রাজনৈতিক কোনো পরিচয় নেই। তার বাবা ব্যবসায়ী। কোনো রাজনৈতিক দলের পদ-পদবি নেই। আফ্রিদির কিডনিতে জটিলতা আছে জানিয়ে তাকে আনা-নেওয়ার ক্ষেত্রে আদালতের কাছে অ্যাম্বুলেন্স সুবিধা চাওয়া হয়। এরপর আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন।শুনানি শেষে এজলাস থেকে হাজতখানায় নেওয়ার পথে আফ্রিদিকে পেটে হাত দিয়ে খুড়িয়ে হাঁটতে দেখা যায়। হাজতখানার সামনে দেখা যায় তার পা খালি। ভিড়ে জুতা খুইয়েছেন তিনি।এর আগে গত ১৩ মে গ্রেপ্তারের পর হত্যা মামলার শুনানির জন্য কণ্ঠশিল্পী মমতাজ বেগম তীব্র ধাক্কাধাক্কি ও হুড়োহুড়ির মধ্যে নিজের জুতা হারান। পরে সে জুতা আদালত পাড়ার এক পাগলির পায়ে দেখা যায়।এর আগে বেসরকারি টেলিভিশন মাই টিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন সাথীর ছেলে তৌহিদ আফ্রিদিকে রোববার (২৪ আগস্ট) রাতে সিআাইডির একটি দল বরিশাল থেকে গ্রেপ্তার করে।গত ১৭ আগস্ট রাজধানীর গুলশান থেকে আফ্রিদির বাবা নাসিরকে গ্রেপ্তার করা হয়। পরদিন এ মামলায় তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।মামলার সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত বছরের ৫ আগস্ট যাত্রাবাড়ী থানাধীন পাকা রাস্তার ওপর আন্দোলনে অংশ নেন মো. আসাদুল হক বাবু। ঘটনার দিন দুপুর আড়াইটায় আসামিদের ছোঁড়া গুলি আসাদুলের বুকে ও ডান পাশে লাগে। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এ ঘটনায় গত বছরের ৩০ আগস্ট যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা করেন নিহতের বাবা জয়নাল আবেদীন। এ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৫ জনকে আসামি করা হয়। এ মামলায় নাসির উদ্দিন ২২ নম্বর ও তার ছেলে তৌহিদ আফ্রিদি ১১ নম্বর এজাহারনামীয় আসামি।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ একই পরিবারের ৫ জন
নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ একই পরিবারের ৫ জন

 নারায়ণগঞ্জের সোনারগাঁও বিসিক এলাকার একটি বাসায় গ্যাসের লাইন লিকেজ থেকে বিস্ফোরণ হয় একই পরিবারের ৫জন দগ্ধ হয়েছে। দগ্ধদের উদ্ধার করে Read more

উল্লাপাড়ায় গৃহবধূর মৃত্যু: স্বামী, শ্বাশুড়ি ও দেবরের বিরুদ্ধে অভিযোগ
উল্লাপাড়ায় গৃহবধূর মৃত্যু: স্বামী, শ্বাশুড়ি ও দেবরের বিরুদ্ধে অভিযোগ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অমৃতা রাণী হালদার (৩৫) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুর ঘটনায় স্বামী, শ্বাশুড়ি ও দেবরের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ Read more

ভারতে পাল্টা হামলা চালাচ্ছে পাকিস্তান
ভারতে পাল্টা হামলা চালাচ্ছে পাকিস্তান

পাকিস্তানের আজাদ কাশ্মিরের বিভিন্ন জায়গায় বুধবার (৭ মে) মধ্যরাতে মিসাইল ছুড়েছে ভারত। এ হামলায় পাকিস্তানে অন্তত তিনজন নিহত হয়েছে। যারমধ্যে Read more

দেওয়ানগঞ্জে ব্রহ্মপুত্রে ভাসমান নয়, স্থায়ী সেতুর দাবি এলাকাবাসীর
দেওয়ানগঞ্জে ব্রহ্মপুত্রে ভাসমান নয়, স্থায়ী সেতুর দাবি এলাকাবাসীর

জামালপুর জেলার দেওয়ানগঞ্জ মডেল থানা সংলগ্ন ব্রহ্মপুত্র নদের উপর নির্মিত ভাসমান সেতু দেওয়ানগঞ্জ পৌর শহর ও পার্শ্ববর্তী কয়েকটি গ্রামবাসীর পারাপারের Read more

রামগড়ে গভীর রাতে বসতঘরে অগ্নিকাণ্ড, ব্যাপক ক্ষয়ক্ষতি
রামগড়ে গভীর রাতে বসতঘরে অগ্নিকাণ্ড, ব্যাপক ক্ষয়ক্ষতি

খাগড়াছড়ির রামগড় ইউনিয়নের পশ্চিম বলিপাড়ায় গভীর রাতে অগ্নিকাণ্ডে এক ব্যবসায়ীর বসতঘর পুড়ে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। শনিবার (১৯ এপ্রিল) রাত দুইটার দিকে Read more

নওগাঁয় স্ত্রীর মামলায় ইউপি সদস্য কারাগারে
নওগাঁয় স্ত্রীর মামলায় ইউপি সদস্য কারাগারে

নওগাঁর বদলগাছীতে স্ত্রীর দায়ের করা যৌতুকের মামলায় আব্দুল করিম ওরফে চয়েন (৩৮) নামে এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন