ভারতের উত্তর প্রদেশে ট্রাকের ধাক্কায় তীর্থযাত্রী বহনকারী একটি ট্রাক্টর-ট্রলির ৮ জন নিহত হয়েছেন। এ সময়ে আরও ৪৩ জন আহত হয়েছেন।রবিবার (২৪ আগস্ট) রাত ২টার দিকে বুলন্দ শহরের আলীগড় সীমান্তের আরনিয়া বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।স্থানীয় পুলিশ জানায়, কাসগঞ্জ জেলার রফাতপুর গ্রাম থেকে ৬১ জন যাত্রী নিয়ে রাজস্থানের জাহারপীর মাজারে যাচ্ছিল একটি ট্রাক্টর-ট্রলি। বাইপাস এলাকায় আসার পর একটি দ্রুতগতির ট্রাক এসে ট্রাক্টর-ট্রলিটিকে পেছন থেকে ধাক্কা দিলে এটি উল্টে যায়।পুলিশ জানায়, ট্রাকটি জব্দ করে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। নিহতদের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।পুলিশের তথ্যমতে, আহত ৪৩ জনের মধ্যে অন্তত ১২ শিশু রয়েছে। গুরুতর আহত তিনজন নিবিড় পর্যবেক্ষণে আছেন। আহতদের আলীগড় মেডিকেল কলেজ, বুলন্দ শহর জেলা হাসপাতাল ও খুর্জার কৈলাশ হাসপাতালে ভর্তি করা হয়েছে।সিনিয়র সুপারিনটেনডেন্ট অব পুলিশ (গ্রামীণ) দীনেশ কুমার সিং বলেন, রোববার (২৪ আগস্ট) রাত ২টা ১০ মিনিটের দিকে আরনিয়া বাইপাসের কাছে বুলন্দ শহর-আলীগড় সীমান্তে এই দুর্ঘটনা ঘটে।মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তীর্থযাত্রীদের মৃত্যুতে শোক প্রকাশ করে আহতদের সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করতে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি নিহতদের পরিবারকে ২ লাখ টাকা এবং আহতদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ারও ঘোষণা করেছেন তিনি।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভাঙ্গুড়ায় নির্বাচনী আচরণবিধি অমান্য করায় জরিমানা
ভাঙ্গুড়ায় নির্বাচনী আচরণবিধি অমান্য করায় জরিমানা

নির্বাচনী আচরণবিধি অমান্য করে প্রচারণা চালানোর কারণে পাবনার ভাঙ্গুড়া উপজেলা শ্রমিক দলের সভাপতি আল-আমিনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ হাজার টাকা Read more

গাজায় আরও আগ্রাসী ইসরায়েল, একদিনে ৮৪ ফিলিস্তিনি নিহত
গাজায় আরও আগ্রাসী ইসরায়েল, একদিনে ৮৪ ফিলিস্তিনি নিহত

ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরকালে গাজায় ইসরায়েলের ভয়াবহ হামলায় একদিনে আরও ৮৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ মে) সকালে এক প্রতিবেদনে এ Read more

ধর্ষণ মামলায় কারাগারে গায়ক নোবেল
ধর্ষণ মামলায় কারাগারে গায়ক নোবেল

ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার গায়ক মাইনুল আহসান নোবেলকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।মঙ্গলবার (২০ মে) দুপুরে নোবেলকে আদালতে Read more

প্রবাসীর অন্তঃসত্তা স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ
প্রবাসীর অন্তঃসত্তা স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ

পাবনার চাটমোহরে সৌদি প্রবাসীর অন্তঃসত্তা স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে শ্বাশুড়ি এবং সৎ ছেলেকে আটক করে পুলিশে দিয়েছে গ্রামবাসী।শুক্রবার (২৯ Read more

অনিচ্ছাকৃতভাবে কেউ কষ্ট পেয়ে থাকলে আমি ক্ষমাপ্রার্থী: নাসীরুদ্দীন পাটওয়ারী
অনিচ্ছাকৃতভাবে কেউ কষ্ট পেয়ে থাকলে আমি ক্ষমাপ্রার্থী: নাসীরুদ্দীন পাটওয়ারী

নিজের বক্তব্য বা কর্মকাণ্ডে কেউ কষ্ট পেয়ে থাকলে তার জন্য আন্তরিকভাবে ক্ষমা চেয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন