নিজের বক্তব্য বা কর্মকাণ্ডে কেউ কষ্ট পেয়ে থাকলে তার জন্য আন্তরিকভাবে ক্ষমা চেয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। একইসঙ্গে ভবিষ্যতে আরও শান্ত, সংযত ও দায়িত্বশীলভাবে রাজনৈতিক পথচলা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।বুধবার (১৮ মার্চ) সকালে নিজের ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এসব কথা জানান।নাসীরুদ্দীন পাটওয়ারী লিখেছেন, “আমার কোনো কথা বা কাজে অনিচ্ছাকৃতভাবে কেউ কষ্ট পেয়ে থাকলে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি। আপনাদের দোয়া, ভালোবাসা ও পরামর্শ আমার পথচলার শক্তি।”তিনি আরও জানান, গত কয়েকদিনে বয়োজ্যেষ্ঠ বন্ধু, রাজনৈতিক শুভাকাঙ্ক্ষী, মন্ত্রী-এমপি ও সহযোদ্ধাদের সঙ্গে তার গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। সেখান থেকে তিনি ব্যক্তিগত আক্রমণ এড়িয়ে চলা, অপ্রয়োজনীয় কথাবার্তা পরিহার এবং গঠনমূলক আলোচনায় মনোযোগ দেওয়ার পরামর্শ পেয়েছেন।তিনি বলেন, আমি বিনয়ের সঙ্গে সেই পরামর্শগুলো গ্রহণ করছি এবং আরও শান্ত ও দায়িত্বশীলভাবে পথ চলার চেষ্টা করব।এনসিপির এই নেতা আরও উল্লেখ করেন, রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক অগ্রগতির জন্য তিনি নিজের সামর্থ্য অনুযায়ী কাজ করে যেতে চান। এছাড়া তিনি জানান, রাজধানীর তাকওয়া মসজিদ-এ কিয়ামুল লাইল আদায়ের মাধ্যমে তিনি তার আত্মিক যাত্রার সূচনা করেছেন।পোস্টের শেষাংশে তিনি আল্লাহর কাছে সবার জন্য ক্ষমা ও সঠিক পথে পরিচালনার প্রার্থনা করেন।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এবার ভারতীয় ব্যবসায়ীদের ভিসা বাতিল করলো যুক্তরাষ্ট্র
এবার ভারতীয় ব্যবসায়ীদের ভিসা বাতিল করলো যুক্তরাষ্ট্র

ভারতের কয়েকজন ব্যবসায়ী এবং কর্পোরেট নেতার ভিসা বাতিল ও প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র। দিল্লিতে অবস্থিত মার্কিন দূতাবাস বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে, Read more

ছাত্রদলের পক্ষ থেকে ঢাকা কলেজে পানির ফিল্টার স্থাপন
ছাত্রদলের পক্ষ থেকে ঢাকা কলেজে পানির ফিল্টার স্থাপন

ঢাকা কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার কথা চিন্তা করে সুপেয় পানির ব্যবস্থা নিশ্চিত করতে ফিল্টার স্থাপন করেছেন ছাত্রদল নেতা দেওয়ান Read more

সময়ের কণ্ঠস্বরে সংবাদের পর গজারিয়ায় ব্রিজের সংযোগ সড়কে সংস্কার শুরু
সময়ের কণ্ঠস্বরে সংবাদের পর গজারিয়ায় ব্রিজের সংযোগ সড়কে সংস্কার শুরু

মুন্সীগঞ্জের গজারিয়ায় ব্রিজের দুই পাশের সংযোগ সড়কের মাটি সরে গিয়ে গর্তের সৃষ্টি হওয়ায় দূষিত হয়ে পড়েছিল এলাকাবাসী।গত ৩০ জুলাই সময়ের Read more

 টঙ্গীতে ঝুট ব্যবসাকে কেন্দ্র করে সংঘর্ষ: দুই বিএনপি কর্মী গ্রেপ্তার  
 টঙ্গীতে ঝুট ব্যবসাকে কেন্দ্র করে সংঘর্ষ: দুই বিএনপি কর্মী গ্রেপ্তার
 

গাজীপুরের টঙ্গীতে একটি পোশাক কারখানার বর্জ্য (ঝুট) সংগ্রহ নিয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।শুক্রবার (২৩) রাতে টঙ্গী Read more

পাকিস্তান ও আফগানিস্তানের যুদ্ধবিরতি ঘোষণা
পাকিস্তান ও আফগানিস্তানের যুদ্ধবিরতি ঘোষণা

পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে ৪৮ ঘণ্টার সাময়ীক যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে।বুধবার (১৫ অক্টোবর) পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় (এফও) এ ঘোষণা দিয়েছে।পাকিস্তান Read more

রাজবাড়ীতে এনসিপির পদযাত্রায় নেতাকর্মীদের ঢল
রাজবাড়ীতে এনসিপির পদযাত্রায় নেতাকর্মীদের ঢল

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দেশ গড়তে জুলাই পদযাত্রা রাজবাড়ীতে অনুষ্ঠিত হয়েছে। এতে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেছেন।বৃহস্পতিবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন