খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া উপজেলার ঝিলেরডাঙ্গা এলাকায় ট্রাক-ইজিবাইক সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন।আজ সোমবার (২৫ আগস্ট) সকাল আনুমানিক ৯টায় ডুমুরিয়া উপজেলার ঝিলেরডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ডুমুরিয়া ফায়ার স্টেশনের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে।প্রত্যক্ষদর্শীরা জানান, ৭ – ৮জন যাত্রী নিয়ে ইজিবাইকটি ডুমুরিয়া বাজার থেকে খুলনা নগরীর দিকে যাচ্ছিল। ঝিলেরডাঙায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী পিকআপের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ইজিবাইকটি দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনার পর খুলনা–সাতক্ষীরা মহাসড়কে কিছু সময় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস পরিস্থিতি স্বাভাবিক করে।নিহতরা হলেন- ইজিবাইকচালক মুজাহিদুল মোড়ল (২০) ও যাত্রী রিনা খাতুন (২৫)। অপর জনের পরিচয় পাওয়া যায়নি।ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাসুদ রানা জানান, ঘটনাস্থলেই ইজিবাইকের চালক মুজাহিদুল মোড়ল ও যাত্রী রিনা খাতুন মারা যান। গুরুতর আহতদের প্রথমে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়, পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।এদিকে, ঘটনার পরপরই পিকআপ ভ্যানের চালক ও সহকারী পালিয়ে যায়।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যুদ্ধবিরতির আলোচনায় সম্মত থাইল্যান্ড ও কম্বোডিয়া: ট্রাম্প
যুদ্ধবিরতির আলোচনায় সম্মত থাইল্যান্ড ও কম্বোডিয়া: ট্রাম্প

দক্ষিণ-পূর্ব এশিয়ার দুই প্রতিবেশী রাষ্ট্র থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে টানা তিনদিনের রক্তক্ষয়ী সীমান্ত সংঘর্ষে যখন মৃতদেহের সংখ্যা বাড়ছিল, বাস্তুচ্যুত হচ্ছিল Read more

আগুন নিয়ে ছিনিবিনি খেলবেন না: কৃষিবিদ শামীম
আগুন নিয়ে ছিনিবিনি খেলবেন না: কৃষিবিদ শামীম

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক, জিয়াউর রহমান ফাউন্ডেশনের ডিরেক্টর কৃষিবিদ শামীমুর রহমান শামীম হুঁশিয়ারি Read more

মাদারীপুর সিটি মার্কেটে আগুনে পুড়ল ২৫ দোকান
মাদারীপুর সিটি মার্কেটে আগুনে পুড়ল ২৫ দোকান

মাদারীপুর শহরের সিটি সুপার মার্কেটে এক ভয়াবহ অগ্নিকান্ডে ২৫টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। সেই সাথে দোকানগুলোর সাথে থাকা আরো ৩টি Read more

জানা গেলো অস্ট্রেলিয়ার ঈদুল ফিতরের তারিখ
জানা গেলো অস্ট্রেলিয়ার ঈদুল ফিতরের তারিখ

বিশ্বের প্রথম দেশ হিসেবে ২০২৬ সালের ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। দেশটির রাষ্ট্রীয় সংস্থা ‘অস্ট্রেলিয়ান ফতোয়া কাউন্সিল’ এক আনুষ্ঠানিক Read more

ইমাম মাহাদী দাবি করা সেই ‘নুরাল পাগলা’র লাশ তুলে আগুন
ইমাম মাহাদী দাবি করা সেই ‘নুরাল পাগলা’র লাশ তুলে আগুন

রাজবাড়ীর গোয়ালন্দে নিজেকে ‘ইমাম মাহাদি’ দাবি করা নুরুল হক ওরফে ‘নুরাল পাগলার’ মরদেহ তুলে নিয়ে পুড়িয়ে দিয়েছে তৌহিদী জনতা। এর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন