সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের কান্দাপাড়ার খাঁপাড়া এলাকায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। স্থানীয়রা অভিযুক্ত স্বামীকে ধরে পুলিশের কাছে সোপর্দ করেছে। রবিবার (২৪ আগস্ট) রাতে এ ঘটনা ঘটে।নিহত গৃহবধূ অঞ্জনা খাতুন (৩৫) ওই গ্রামের ইব্রাহিম হোসেন ওরফে বুলেটের স্ত্রী। আটক ইব্রাহিম আব্দুস সাত্তারের ছেলে।স্থানীয়দের ধারণা, নেশার টাকার জন্য এ হত্যাকাণ্ড ঘটতে পারে।সোমবার সকালে সদর থানার উপপরিদর্শক (এসআই) সোহাগ হোসাইন বলেন, ‘পারিবারিক কলহের একপর্যায়ে স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে ইব্রাহিম। পরে পালানোর সময় স্থানীয়রা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। মরদেহ মর্গে রাখা হয়েছে। এখনো মামলা হয়নি। নেশার টাকার জন্য স্ত্রীকে হত্যা করেছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।’সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. আহসানুজ্জামান বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহ থেকেই এ হত্যাকাণ্ড ঘটেছে। মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সৌদি আরব সফরে যাচ্ছেন না প্রধান উপদেষ্টা
সৌদি আরব সফরে যাচ্ছেন না প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সৌদি আরব সফর বাতিল করা হয়েছে। সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণে রিয়াদে Read more

১ জুন: নামাজের সময়সূচি
১ জুন: নামাজের সময়সূচি

প্রত্যেক প্রাপ্তবয়স্ক নারী ও পুরুষের জন্য ৫ ওয়াক্ত নামাজ পড়া ফরজ।ইসলামের ৫টি রুকনের মধ্যে নামাজ অন্যতম। পঞ্চস্তম্ভের মধ্যে এটি দ্বিতীয়। Read more

অন্তর্বর্তী সরকার থাকাকালীনই হাদি হত্যার বিচার সম্পন্ন হবে
অন্তর্বর্তী সরকার থাকাকালীনই হাদি হত্যার বিচার সম্পন্ন হবে

অন্তর্বর্তী সরকার থাকাকালীনই শহীদ শরীফ ওসমান হাদিকে যারা হত্যা করেছে, তাদের বিচার সম্পন্ন করা হবে বলে আশ্বাস দিয়েছেন অন্তর্বর্তী সরকারের Read more

মিটফোর্ডের ঘটনায় ভাষা হারিয়ে ফেলেছি, এ কোন যুগ!: শফিকুর রহমান
মিটফোর্ডের ঘটনায় ভাষা হারিয়ে ফেলেছি, এ কোন যুগ!: শফিকুর রহমান

রাজধানীর পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে পাথর মেরে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। Read more

টাঙ্গাইলে বিএনপি নেতাকে না পেয়ে স্ত্রীকে কুপিয়ে হত্যা
টাঙ্গাইলে বিএনপি নেতাকে না পেয়ে স্ত্রীকে কুপিয়ে হত্যা

টাঙ্গাইল সদর উপজেলার মগড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এসএম আনিছুর রহমান ওরফে উত্তমকে না পেয়ে তার স্ত্রী লিলি আক্তারকে কুপিয়ে Read more

বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় ধর্ষণের শিকার কিশোরী, অভিযুক্ত গ্রেপ্তার
বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় ধর্ষণের শিকার কিশোরী, অভিযুক্ত গ্রেপ্তার

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় নিজ বাড়িতে ১৩ বছর বয়সী এক কিশোরী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনার প্রায় দুই সপ্তাহ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন