বাংলাদেশ সরকারের প্রশংসা করেছে যুক্তরাষ্ট্র। মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় দেওয়ার জন্য এই প্রশংসা করেছে দেশটি। একইসঙ্গে রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে যাওয়া এই অঞ্চলের অন্য দেশগুলোরও প্রশংসা করেছে ওয়াশিংটন।স্থানীয় সময় রোববার (২৪ আগস্ট) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর থেকে দেওয়া এক প্রেস বিবৃতিতে একথা বলেন দপ্তরের প্রিন্সিপাল ডেপুটি স্পোকসপারসন টমাস “টমি” পিগট।বিবৃতিতে তিনি বলেন, যুক্তরাষ্ট্র মিয়ানমারের জনগণের প্রতি সংহতি জানিয়েছে, যার মধ্যে সহিংসতা ও বাস্তুচ্যুতির শিকার রোহিঙ্গা এবং অন্যান্য জাতিগোষ্ঠীও রয়েছে। পাশাপাশি, বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে যাওয়ার জন্য বাংলাদেশ সরকারকে (যুক্তরাষ্ট্র) ধন্যবাদ জানিয়েছে এবং এ অঞ্চলের অন্য দেশগুলোরও প্রশংসা করেছে, যারা মিয়ানমার থেকে আসা শরণার্থীদের আশ্রয় দিয়েছে।উল্লেখ্য, ২০১৭ সালের আগস্ট মাসে রাখাইনে সেনা অভিযান শুরুর পর কয়েক মাসের মধ্যে সাত লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসে আশ্রয় নেয়। এর আগে থেকেই বাংলাদেশে ছিল চার লাখের বেশি রোহিঙ্গা।এছাড়া প্রতি বছর নতুন করে প্রায় ৩০ হাজার রোহিঙ্গা শিশু জন্ম নিচ্ছে ক্যাম্পগুলোতে। সম্প্রতি নতুন করে আসা হাজার হাজার রোহিঙ্গাসহ বর্তমানে ১৩ লাখের বেশি রোহিঙ্গা অবস্থান করছেন বাংলাদেশে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শেখ হাসিনা-কাদেরসহ ১৭ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
শেখ হাসিনা-কাদেরসহ ১৭ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

মেঘনা-গোমতী সেতুর টোল আদায়ের কাজে চুক্তিগত অনিয়ম, দরপত্রে কারসাজি ও সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের করা মামলায় শেখ হাসিনাসহ ১৭ Read more

ফুটবল জাদুকর লিওনেল মেসির আজ জন্মদিন
ফুটবল জাদুকর লিওনেল মেসির আজ জন্মদিন

আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের স্ট্রাইকার লিওনেল মেসির ৩৬তম জন্মদিন আজ।  আজকের দিনেই ধরাধামে পা রেখেছিলেন সর্বকালের অন্যতম সেরা ফুটবলার লিওনেল Read more

নিজ দেশের মিডিয়াকে ‘সার্কাস’ বললেন সোনাক্ষী
নিজ দেশের মিডিয়াকে ‘সার্কাস’ বললেন সোনাক্ষী

ভারতীয় সংবাদমাধ্যমে যেকোনো ঘটনাকে তিলকে তাল বানানো নতুন কিছু নয়। সেই সঙ্গে স্বাভাবিক ঘটনাকে অতিরঞ্জিত করে প্রচার করার মতো অভিযোগও Read more

বাংলাদেশিদের নতুন নিয়মে প্রবেশ করতে হবে শ্রীলঙ্কায়
বাংলাদেশিদের নতুন নিয়মে প্রবেশ করতে হবে শ্রীলঙ্কায়

বাংলাদেশিদের জন্য শ্রীলঙ্কার বিমানবন্দরে অন-অ্যারাইভাল ভিসা সুবিধা থাকলেও সেটির পরিবর্তন আনা হয়েছে। বাংলাদেশ থেকে শ্রীলঙ্কা যেতে ইচ্ছুক পর্যটকদের আগে থেকেই Read more

জুলাইকে কুক্ষিগত করেছে এনসিপি: ইনকিলাব মঞ্চ
জুলাইকে কুক্ষিগত করেছে এনসিপি: ইনকিলাব মঞ্চ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জুলাইকে কুক্ষিগত করেছে এবং এনসিপির ভুল তিনটা বলে মন্তব্য করেছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদী। Read more

টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা

Source: রাইজিং বিডি

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন