সিরাজগঞ্জের কাজীপুরে জিয়াউর রহমান (৩৮) নামের এক যুবলীগ নেতাকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা। পূর্বের একটি মামলায় তাঁকে গ্রেফতার দেখিয়ে পুলিশ ওই নেতাকে আদালতে প্রেরণ করেছেন।রবিবার (২৪ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম।গ্রেফতার ওই যুবলীগ নেতা উপজেলার গান্ধাইল ইউনিয়নের পশ্চিম দুবলাই গ্রামের মৃত তোজাম্মেল হকের পুত্র। তিনি দুবলাই পশ্চিম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি পদে কর্মরত ও গান্ধাইল ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক।জানা গেছে, রোববার (২৪ আগস্ট) সকালে বিদ্যালয়ে দায়িত্ব পালন করতে যান জিয়াউর রহমান নামের ওই যুবলীগ নেতা। খবর পেয়ে স্থানীয় লোকজন তাঁকে বিদ্যালয়ের অফিস কক্ষে তুলে বাইরে তালা দেন। পরে তাঁরা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে আটক করে থানায় নিয়ে যান।ঘটনার বর্ণনা দিয়ে জিয়াউর রহমান সকালে তাঁর নিজস্ব ফেসবুক প্রোফাইলে একটি লাইভ করেন। সেখানে তিনি দাবি করেন তাঁকে অবরুদ্ধ করে রাখা হয়েছে। এ সময় প্রশাসনের সহযোগিতাও চান তিনি।রাতে কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম বলেন, ‘স্থানীয়রা জিয়াকে আটক করে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ তাঁকে আটক করে থানায় নিয়ে আসে। ওই যুবলীগ নেতার বিরুদ্ধে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে করা একটি নাশকতার মামলা রয়েছে। সেই মামলায় গ্রেফতার দেখিয়ে দুপুরে তাঁকে আদালতে প্রেরণ করা হয়েছে।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠায় দ্বিমত নেই: আলী রীয়াজ
তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠায় দ্বিমত নেই: আলী রীয়াজ

সরকার ও সেনাবাহিনী একসঙ্গে কাজ করছে বলে জানিয়েছে সেনা সদর। সোমবার (২৬ মে) দুপুরে সেনানিবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ Read more

টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা

Source: রাইজিং বিডি

সেপটিক ট্যাংক থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার
সেপটিক ট্যাংক থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

কুমিল্লার বুড়িচংয়ে নিখোঁজের পাঁচ দিন পর বাড়ির পাশের সেপটিক ট্যাংক থেকে ফেরদৌসী বেগম (৫২) নামে এক গৃহবধূর বস্তাবন্দি মরদেহ উদ্ধার Read more

গাজা দখলে ৬৪০ কোটি ডলারের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র
গাজা দখলে ৬৪০ কোটি ডলারের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

গাজা আগ্রাসনসহ মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধাবস্থা তৈরির কারণে ইসরায়েলের বিরুদ্ধে পুরো বিশ্বে আওয়াজ উঠলেও এখন পর্যন্ত তাদেরকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সমর্থন Read more

যশোরে ট্রাকের ধাক্কায় কলেজ শিক্ষক নিহত
যশোরে ট্রাকের ধাক্কায় কলেজ শিক্ষক নিহত

যশোরে ট্রাকের ধাক্কায় কলেজ শিক্ষক মকবুল হোসেন (৪৫) নিহত হয়েছেন। শুক্রবার (২৭ মার্চ ) বেলা সাড়ে ১০টার দিকে সদর উপজেলার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন