আগামী ১ অক্টোবর থেকে যুক্তরাষ্ট্রের পর্যটন ভিসার (বি১/বি২) ফি বাড়তে যাচ্ছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপের মুখে গত মাসে ‘বিগ বিউটিফুল বিল’ নামে একটি আইন পাস করে মার্কিন কংগ্রেস। সেখানে দেশটির পর্যটন ভিসার ফি ২৫০ ডলার বৃদ্ধির কথা বলা হয়েছে।সংবাদমাধ্যম ইউএসএ টুডে শুক্রবার (২২ আগস্ট) জানিয়েছে, আগে পর্যটন ভিসার ফি ছিল ১৮৫ ডলার। সেটি আরও ২৫০ ডলার বাড়ানোয় মোট ফি দাঁড়িয়েছে ৪৩৫ ডলারে। এতে দেখা যাচ্ছে, মার্কিন পর্যটন ভিসার ফি ১৩৫ শতাংশের বেশি বেড়েছে। বাংলাদেশি অর্থে ৪৩৫ ডলার প্রায় ৫৩ হাজার টাকার সমান।দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে নতুন ফি ২০২৬ সাল থেকে কার্যকর হবে। তবে আইনিভাবে যুক্তরাষ্ট্রের নতুন অর্থবছর ১ অক্টোবর থেকেই এটি কার্যকর হওয়ার কথা। এমনটি হলে পুরো বিশ্বে যুক্তরাষ্ট্রের পর্যটন ভিসার ফি হবে সর্বোচ্চ।— জানিয়েছে ইউএসএ টুডে।দেশটির কর্মকর্তারা বলেছেন নতুন ফি হয়ত ফেরতযোগ্য। কিন্তু কীভাবে এ ফি ফেরত দেওয়া হবে সেটির কোনো পরিষ্কার কাঠামো বা নির্দিষ্ট সময়সীমা নেই। তবে যা পরিষ্কার সেটি হলো— যুক্তরাষ্ট্রে ভ্রমণের খরচ বাড়তে যাচ্ছে।ইউএসএ টুডে জানিয়েছে, এখন পাঁচজনের একটি পরিবার যদি যুক্তরাষ্ট্রে ঘুরতে যেতে চায় তাহলে তাদের শুধুমাত্র ফি বাবদ খরচ করতে হবে ২ হাজার ডলার (প্রায় আড়াই লাখ টাকা)। এরমাধ্যমে মূলত পর্যটন ভিসাকে নিরুৎসাহিত করা হবে।সংবাদমাধ্যমটি বলেছে, এই ফি বৃদ্ধির বিষয়টি শুধুমাত্র যারা ছুটি কাটাতে যান তাদের ওপরই প্রভাব ফেলবে না, এটি ২০২৬ সালের ফিফা ফুটবল বিশ্বকাপ এবং ২০২৮ সালের লস অ্যাঞ্জেলস অলিম্পিকে প্রভাব ফেলতে পারে।দর্শক থেকে শুরু করে অ্যাথলেট সবার ওপর বাড়তি চাপ ফেলবে এত বেশি ফি। বিশেষ করে স্বল্পআয়ের দেশের সাধারণ মানুষ ও অ্যাথলেটরা এসব বিশ্ব আয়োজন উপভোগ অথবা অংশগ্রহণে অর্থনৈতিক বাধার মুখে পড়তে পারেন।সূত্র: ইউএসএ টুডেএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হরমুজে ইরানের অবরোধ, পারস্য উপসাগরে আটকা ২১৯০ জাহাজ
হরমুজে ইরানের অবরোধ, পারস্য উপসাগরে আটকা ২১৯০ জাহাজ

ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের কারণে হরমুজ প্রণালি কার্যত অবরোধ করে রেখেছে ইরান। এর জেরে গত একমাসে পারস্য উপসাগরে কমপক্ষে Read more

সাভারে জমি সংক্রান্ত বিরোধে ১ জন নিহত
সাভারে জমি সংক্রান্ত বিরোধে ১ জন নিহত

সাভারে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলায় ঘটনায় আবু সাইদ (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৮ জন Read more

টেকনাফে সড়কের পাশে পড়ে ছিল হ্যান্ড গ্রেনেড
টেকনাফে সড়কের পাশে পড়ে ছিল হ্যান্ড গ্রেনেড

কক্সবাজার টেকনাফে মেরিন ড্রাইভ সড়কের পার্শ্ববর্তী এলাকা থেকে অবিস্ফোরিত একটি হ্যান্ড গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ।বুধবার (১৬ এপ্রিল) দুপুরের দিকে স্থানীয়দের Read more

গাজায় একদিনে নিহত ৯৪, মোট প্রাণহানি ৬১ হাজার প্রায়
গাজায় একদিনে নিহত ৯৪, মোট প্রাণহানি ৬১ হাজার প্রায়

সোমবার দিনভর ইসরায়েলি বিমান বাহিনীর গোলাবর্ষণে ফিলিস্তিনের গাজার উপত্যকায় নিহত হয়েছেন অন্তত ৯৪ জন এবং আহত হয়েছেন আরও অন্তত ৪৩৯ Read more

টেক্সাসে আকস্মিক বন্যায় প্রাণ গেলো অন্তত ১৩ জনের
টেক্সাসে আকস্মিক বন্যায় প্রাণ গেলো অন্তত ১৩ জনের

যুক্তরাষ্ট্রের টেক্সাসে আকস্মিক বন্যায় প্রাণ হারিয়েছেন অন্তত ১৩ জন। এছাড়াও নিখোঁজ রয়েছে কমপক্ষে আরও ২৩ জনের মতো শিশু। খবর রয়টার্সের।শুক্রবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন