বিএনপির এক নেতার মুক্তির দাবিতে সিদ্ধিরগঞ্জে কয়েক ঘণ্টা কর্মবিরতি পালন করেছেন ট্যাঙ্কলরী মালিক-শ্রমিকরা। আজ রবিবার (২৪ আগস্ট) সকাল ৬টা থেকে মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের জ্বালানি তেল লোড-আনলোড ও সরবরাহ বন্ধ রাখা হয়। তবে সকাল ১০টার পর থেকে পুলিশ ও স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হয়।পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের কার্যক্রম সকাল থেকেই স্বাভাবিক ছিল বলে জানা গেছে।বাংলাদেশ ট্যাঙ্কলরী শ্রমিক ইউনিয়নের দপ্তর সম্পাদক সালাউদ্দিন বলেন, ‘এসএম আসলামকে গ্রেপ্তারের প্রতিবাদে আমরা এই কর্মসূচি পালন করেছি। আমরা দ্রুত তার মুক্তি চাই।’গত ৬ আগস্ট রাতে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহসভাপতি ও মহানগর শ্রমিক দলের সভাপতি এসএম আসলামের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে তার বিরুদ্ধে ডিটেনশনের আবেদন করা হয়। পরে তাকে আদালতে প্রেরণ করা হয়।এদিকে জেলা বিএনপির সদস্য অকিল উদ্দিন ভুইয়া ও ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেন সকাল থেকে পুলিশের সহযোগিতায় জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে কাজ করেন। তারা বলেন, ‘জ্বালানি তেল রাষ্ট্রীয় সম্পদ। একটি মহল সরকারকে বিতর্কিত করতে ষড়যন্ত্র করছে। নির্বাচনের আগ পর্যন্ত আমরা সরকারের পাশে থাকব।’সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, ‘শ্রমিক ফেডারেশন অর্ধদিবস কর্মবিরতির ডাক দিয়েছিল। কিছু সময় লোড-আনলোড বন্ধ ছিল। পরে স্থানীয় নেতা-কর্মীদের উদ্যোগে সরবরাহ স্বাভাবিক হয়।’এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নেত্রকোনায় বালুবাহী নৌকা ডুবে দুই শ্রমিক নিখোঁজ, চলছে উদ্ধার কাজ
নেত্রকোনায় বালুবাহী নৌকা ডুবে দুই শ্রমিক নিখোঁজ, চলছে উদ্ধার কাজ

নেত্রকোনার মোহনগঞ্জে আদর্শনগরে সাতমাধলাই নদীতে বালু বোঝাই নৌকা ডুবে দুই নৌকা শ্রমিক  নিখোঁজ। মোহনগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন ও ময়মনসিংহ ডুবুরি Read more

যুক্তরাষ্ট্রের জনগণের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের খোলা চিঠি
যুক্তরাষ্ট্রের জনগণের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের খোলা চিঠি

যুক্তরাষ্ট্রের সাধারণ জনগণের উদ্দেশে খোলা চিঠি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। খোলা চিঠিতে তিনি বলেছেন, ইরান কোনো আগ্রাসী দেশ নয় Read more

মহাসাগরে ৭.৩ মাত্রার ভূমিকম্প, ভানুয়াতুর উপকূলে শক্তিশালী কম্পন
মহাসাগরে ৭.৩ মাত্রার ভূমিকম্প, ভানুয়াতুর উপকূলে শক্তিশালী কম্পন

দক্ষিণ প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র ভানুয়াতুর উপকূলে ৭ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, সোমবার Read more

পাংশা থেকে নিখোঁজ তামিমের ছবি হাতে জাতীয় সংগীত গাইলেন তপু-হামজারা
পাংশা থেকে নিখোঁজ তামিমের ছবি হাতে জাতীয় সংগীত গাইলেন তপু-হামজারা

রাজবাড়ীর পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নের সাঁজুরিয়া গ্রামের সপ্তম শ্রেণি পড়ুয়া ১৩ বছরের শিশু শিক্ষার্থী আব্দুলাহ ওরফে তামিমকে ২২ দিন ধরে Read more

দেশে তাপমাত্রা বাড়ছে, আরও বাড়ার আভাস
দেশে তাপমাত্রা বাড়ছে, আরও বাড়ার আভাস

জধানী ঢাকাসহ সারাদেশে তাপমাত্রা আজও বাড়তে পারে। সোমবার (০৯ জুন) সকাল ৬টায় ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক Read more

রাজশাহীর পুঠিয়ায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
রাজশাহীর পুঠিয়ায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

রাজশাহীর পুঠিয়া উপজেলার শিবপুর হাট পবা হাইওয়ে থানার সামনে ঢাকা–রাজশাহী মহাসড়কে বাসের ধাক্কায় জীবন (৩০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন