জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ রুমিন ফারহানাকে বিএনপির আওয়ামী বিষয়ক সম্পাদক আখ্যা দিয়ে বলেছেন, বিএনপির মধ্যে অনেকেই আওয়ামী বিষয়ক সম্পাদক রয়েছেন তাদের মধ্যে অন্যতম রুমিন ফারহানা। হাসিনার পতনে রুমিন ফারহানা সবচেয়ে বেশি কষ্ট পেয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।রোববার (২৪ আগস্ট) নির্বাচন ভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।তিনি দাবি করেন , অতীত কাঠামোতে নির্বাচন কমিশনারদের নিয়োগ দেয়া হয়েছে। ইসির বস্তুনিষ্ঠ ভূমিকাকে আমরা সবসময় প্রশ্নবিদ্ধ করে এসেছি। যে ন্যাক্কারজনক ঘটনার সাক্ষী পুরো বাংলাদেশ হয়েছে এটি মূলত আগামী নির্বাচন কেমন হতে পারে এবং সেই নির্বাচনে বিএনপি কী ভূমিকা রাখবে এবং পুলিশ যে দর্শকের ভূমিকা রাখবে সেটি আজকে প্রমাণ হয়ে গিয়েছে।এনসিপির এই নেতা বলেন, হাসিনা বলতো ২০টা হুন্ডা ১০টা গুন্ডা নির্বাচন ঠাণ্ডা। আজকে রুমিন ফারহানা যিনি হাসিনার কাছে ফ্ল্যাটের জন্য আবেদন করেছিলেন। আর হাসিনার পতনে রুমিন ফারহানা সবচেয়ে বেশি কষ্ট পেয়েছেন। আওয়ামী লীগের থেকেও বেশি আওয়ামী লীগের পণ্য যাদেরকে মনে হয় তাদের মধ্যে রুমিন ফারহানা অন্যতম। তিনি সবসময় বলে থাকেন বিগত ১৫ বছর নাকি তিনি অনেক ভালো ছিলেন, উনি অবশ্যই ভালো থাকবেন কারণ যত ধরণের আওয়ামী সুবিধা রয়েছে সব সুবিধা উনি নিয়েছেন।নির্বাচন কমিশনের ভূমিকা প্রশ্নবিদ্ধ দাবি করে হাসনাত বলেন, ‘নির্বাচন কমিশনের ভূমিকাকে আমরা সব সময় প্রশ্নবিদ্ধ করে এসেছি। আজওকে পুলিশকে নীরব দর্শকের ভূমিকা পালন করতে দেখেছি। পুলিশ আমাদের নেতাকর্মীদের নির্বাচন কমিশনে ঢুকতে বাধা দিয়েছে। অন্যদিকে বিএনপি নেতাকর্মীডের ফ্রি এক্সিট দিয়েছে। এই নির্বাচন কমিশন কতিপয় পার্টির পার্টি অফিস হয়ে গিয়েছে।’হাসনাত আরও বলেন, আমরা বার বার বলে এসেছি আমরা একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের দিকে যেতে চাই বাংলাদেশের মানুষ গণতান্ত্রিক উত্তরণের জন্য অপেক্ষা করছে, কিন্তু মানুষ আবার গুন্ডাতন্ত্রের দিকে যেতে চায় না। মানুষ আবারও এক এগারো মঞ্চস্থের জন্য অপেক্ষা করছে না। সুষ্ঠু নির্বাচনের জন্য ইসিকে বস্তুনিষ্ঠ ও পেশাদারিত্বের পরিচয় দিতে হবে বলেও মন্তব্য করেন হাসনাত।প্রসঙ্গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সংসদীয় আসনের খসড়া সীমানা নিয়ে দাবি-আপত্তি সংক্রান্ত শুনানিতে ব্রাহ্মণবাড়িয়া-২ ও ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের পক্ষে-বিপক্ষে দুই গ্রুপের মধ্যে হট্টগোল ও হাতাহাতি হয়েছে। এ সময় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন ও অন্যান্য নির্বাচন কমিশনাররা উপস্থিত ছিলেন। আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন

পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে এনপিবিসিএল-এ কর্মরত কতিপয় কর্মকর্তা ও কর্মচারী দাবি আদায়ের নামে প্রকল্প এলাকায় বিক্ষোভ-সমাবেশ করে বিশৃংখলা সৃষ্টি Read more

ফ্যাসিস্ট সংবিধান নয়, চাই সাম্য ও ন্যায়ের নতুন রাষ্ট্রব্যবস্থা: ফরহাদ মজহার
ফ্যাসিস্ট সংবিধান নয়, চাই সাম্য ও ন্যায়ের নতুন রাষ্ট্রব্যবস্থা: ফরহাদ মজহার

বর্তমান সংবিধানকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে কবি, চিন্তাবিদ ও দার্শনিক ফরহাদ মজহার বলেছেন, ৭২-এর সংবিধান বাতিল করে এমন একটি নতুন গঠনতন্ত্র Read more

ভোটারের লাইনে প্রার্থীদের প্রচারে ক্ষোভ শিক্ষার্থীদের
ভোটারের লাইনে প্রার্থীদের প্রচারে ক্ষোভ শিক্ষার্থীদের

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন। তবে নিয়ম না মেনে কেন্দ্রের সামনে Read more

‘জুলাই হত্যার আসামিরা এখন ভিক্টিম, আর আমি ভিলেন’
‘জুলাই হত্যার আসামিরা এখন ভিক্টিম, আর আমি ভিলেন’

অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ক্ষোভ ও Read more

উলিপুরে শিক্ষকদের শ্রান্তি বিনোদন ভাতা বণ্টনে অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ
উলিপুরে শিক্ষকদের শ্রান্তি বিনোদন ভাতা বণ্টনে অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ও সহকারী শিক্ষকদের শ্রান্তি বিনোদন ভাতা বণ্টনে ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন