আগমী জাতীয় সংসদ নির্বাচনের সংসদীয় আসনের খসড়া সীমানা নিয়ে দাবি-আপত্তি শুনানিতে বিএনপির ২ গ্রুপের মধ্যে হাতাহাতি ও ব্যাপক হট্টগোল হয়েছে। বিএনপির সহ-আন্তর্জাতিক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানার সমর্থকদের সঙ্গে প্রতিপক্ষের সমর্থকদের এই সংঘর্ষের ঘটনা ঘটে। শুনানি থেকে বেরিয়ে রুমিন ফারহানা বলেন, ‘যেটা ১৫ বছরে হয়নি সেটা আজ হয়েছে। আমার গায়ে ধাক্কা দিয়ে আমাকে ফেলে দেওয়ার চেষ্টা করা হয়েছে। যে বিএনপির নেতাকর্মীদের জন্য ১৫ বছর লড়াই করলাম, তারা এখন আমাকে ধাক্কা দেয়। নির্বাচনের আগে সীমানা নিয়ে নিজের দলে এমন পরিস্থিতি হলে নিবার্চনে কী হবে অনুমেয়।’রবিবার (২৪ আগস্ট) দুপুর ১২টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবন মিলনায়তনে এই শুনানি শুরু করে নির্বাচন কমিশন (ইসি)। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন ও অন্যান্য নির্বাচন কমিশনাররা উপস্থিত ছিলেন। প্রথমে ব্রাহ্মণবাড়িয়া-২ ও ৩ আসন নিয়ে শুনানি শুরু হয়।ব্রাহ্মণবাড়িয়া-২ ও ৩ আসনের খসড়া প্রকাশের পর পক্ষে ও বিপক্ষে আবেদন জমা পড়ে। এটা নিয়েই পক্ষ-বিপক্ষে আজ রবিবার শুনানি চলছিল ইসিতে। সিইসিসহ নির্বাচন কমিশনারদের সামনেই দুপুর পৌনে ১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া বিএনপির দুই পক্ষের নেতাকর্মীরা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। তারপর ইসি কর্মকর্তা ও পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে ইসি সচিব আখতার আহমেদ ব্রাহ্মণবাড়িয়া-২ ও ৩ আসনের জন্য শুনানি শেষ করেন এবং তাদের শুনারি কক্ষ ত্যাগ করার অনুরোধ জানান।প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর সোয়া ১২টার দিকে শুনানিতে অংশ নিয়ে বিএনপির রুমিন ফারহানা ইসির প্রকাশিত খসড়ার পক্ষে তার যুক্তি তুলে ধরেন। এরপর ব্রাহ্মণবাড়িয়ার বিএনপি নেতা খুর্শিদ আলম, অ্যাডভোকেট শফিকুল আলম ও অ্যাডভোকেট ইমাম হোসেনসহ অন্যান্য বেশ কয়েকজন খসড়ার বিপক্ষে তাদের অবস্থান তুলে ধরেন। খসড়ার বিপক্ষে থাকা নেতারা শুনানিতে অংশ নিয়ে বলেন, বিজয়নগর উপজেলা থেকে তিনটি ইউনিয়ন (বুধস্তি, চান্দুয়া ও হরষপুর) ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে যুক্ত করা হয়েছে। তারা উপজেলা অখণ্ড চায়। এ নিয়ে তর্ক বিতর্কের এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে।আগামী নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের বিএনপির প্রার্থী ও সাবেক এমপি রুমিন ফারহানা শুনানি থেকে বেরিয়ে দুপুর ২টার দিকে সাংবাদিকদের বলেন, ‘অত্যন্ত দুঃখজনক ব্যাপার হলো- এখানে একটি মারামারি হয়েছে। আমি যেহেতু একজন আইনজীবী, আমি মনে করেছি, আমার কেস আমি নিজেই প্রেজেন্ট করব। সো, আমার কেস আমি প্রেজেন্ট করেছি।’তিনি বলেন, ‘… ব্রাহ্মণবাড়িয়া-৩ এর যিনি প্রার্থী, তিনি ২০/২৫ জন মিলে গুন্ডা পান্ডার মতো আচার আচরণ করেছেন। এটা অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত লজ্জাজনক। আমি মনে করি, এটা কমিশনের যে গাম্ভীর্য এবং যে সম্মান সেইটার সঙ্গে এটা যায় না।’এদিকে হাতাহাতি চলাকালে উপস্থিত এনসিপি কর্মীদের ওপরও হামলা হয় বলে অভিযোগ উঠেছে। এ সময় এনসিপির তিনজন আহত হয়েছেন বলেও অভিযোগ করা হয়। তারা হলেন- এনসিপি নেতা প্রকৌশলী আমিনুল হক চৌধুরী, মুস্তফা সুমন ও আতাউল্লাহ।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টিভিতে আজকের খেলা (২৯ জুলাই)
টিভিতে আজকের খেলা (২৯ জুলাই)

আজ ভোরে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়া। এছাড়া ত্রিদেশীয় যুব ওয়ানডে সিরিজে জিম্বাবুয়ের বিপক্ষে খেলবে দক্ষিণ Read more

চুয়াডাঙ্গায় বিদেশি পিস্তল-গুলিসহ আটক ১
চুয়াডাঙ্গায় বিদেশি পিস্তল-গুলিসহ আটক ১

চুয়াডাঙ্গার দামুড়হুদায় সেনাবাহিনী অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন, ১৫ রাউন্ড পিস্তলের গুলিসহ সাইদুর রহমান (৩৮) নামে এক সন্ত্রাসীকে Read more

নীলক্ষেতে ব্যালট পেপার ছাপানোর বিষয়ে যা বললেন ঢাবি উপাচার্য
নীলক্ষেতে ব্যালট পেপার ছাপানোর বিষয়ে যা বললেন ঢাবি উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ব্যালট পেপার ছাপানো নিয়ে ওঠা অভিযোগের জবাব দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। Read more

খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী রেলস্টেশনের নিকটে একটি মানবাহী ট্রেনের গার্ডব্রেক লাইনচ্যুত হয়েছে। ফলে খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে Read more

যেকোনো সময় মরে যেতে পারি: মাহিয়া মাহি
যেকোনো সময় মরে যেতে পারি: মাহিয়া মাহি

হঠাৎই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন ঢালিউড চিত্রনায়কা মাহিয়া মাহি। জানালেন, যেকোনো সময় মরে যেতে পারেন তিনি।রোববার (২২ মার্চ) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন