মানুষের শেষ ঠিকানা কবরস্থান। সেই কবরস্থানে দুর্নীতি আর অনিয়মের অভিযোগ উঠেছে। ক্ষুদ্ধ এলাকার লোকজন।ঠাকুরগাঁওয়ে কবরস্থানে সীমানা প্রাচীর নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে আল আকসা নামে এক ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে। ঢালাই করা গ্রেডবিম-পিলারের পলেস্তারায় হাত দিলেই খসে পড়ে যাচ্ছে।এমন অবস্থায় বিক্ষুদ্ধ এলাকাবাসী নিম্নমানের সামগ্রী দিয়ে নির্মিত গ্রেডবিম-পিলারগুলো ভেঙে দিয়ে পুনরায় নির্মাণের দাবি তুলেছেন তারা।জানা গেছে, ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা কাজীপাড়া এলাকায় স্থানীয় প্রকৌশল অধিদপ্তরের আওতায় ৩ লাখ টাকা ব্যয়ে একটি গোরস্থানের দক্ষিণ-পশ্চিম পার্শ্বে সীমানা প্রাচীর নির্মাণ কাজের গ্রেডবিম-পিলারে গত বৃহস্পতিবার ঢালাই দিয়েছেন ঠিকাদারী প্রতিষ্ঠানটি। গতকাল শুক্রবার ঢালাই করা পলেস্তারা হাত দিয়ে নাড়লেই খসে পড়ছিল। বিক্ষুদ্ধ স্থানীয় লোকজন প্রতিবাদ জানিয়ে সেই কাজ বন্ধ করে দেয়। পরে সেই ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে।শনিবার (২৩ আগস্ট) সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, ঠিকাদারী প্রতিষ্ঠান মিস্ত্রি লাগিয়ে নিম্নমানের সামগ্রী দিয়ে নির্মিত গ্রেডবিম-পিলারগুলো ভাঙছেন। পাশে দাঁড়িয়ে ঠাকুরগাঁও সদর উপজেলার উপসহকারী প্রকৌশলী প্রমোত চন্দ্র রায় ও সার্ভেয়ার মোস্তাফিজুর রহমান।ঠিকাদারী প্রতিষ্ঠান আল আকসার প্রতিনিধি পশিরুল ইসলাম জানান, ‘আমরা কাজটা পুনরায় করে দিচ্ছি।’ এ সময় সংবাদ প্রকাশ না করার জন্য বার বার অনুরোধ করেন তিনি।জানতে চাইলে উপসহকারী প্রকৌশলী প্রমোত চন্দ্র রায় জানান, ‘এটা তদারকির অভাবে অনিয়ম হয়েছে। ঢালাইয়ে সিমেন্ট কম, বালুর পরিমাণ বেশি ছিল।’ এসব অভিযোগ আমরা পেয়েছি। ঠিকাদারকে পুনরায় ভেঙে আবার নতুন করে গ্রেডবিম-পিলারগুলো ঢালাই দেওয়ার জন্য বলা হয়েছে।এইচএ
Source: সময়ের কন্ঠস্বর
