প্রতিবছর দেশের গণ্ডি পেরিয়ে হাজার হাজার শিক্ষার্থী বিদেশে পাড়ি জমান। কিন্তু সেখানে পড়াশোনা বা চাকরির জন্য শিক্ষাগত সনদ যাচাই করা অনেক ব্যয়বহুল ও সময়সাপেক্ষ একটি বিষয়। এ নিয়ে বিদেশি দূতাবাস বা কর্তৃপক্ষের কাছে ছুটোছুটি করতে হতো শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের। অবশেষে তাদের জন্য স্বস্তির খবর দিয়েছে সরকার। এই যাচাই-বাচাই প্রক্রিয়া এখন অনলাইনেই করা যাবে। এতে শিক্ষার্থী ও প্রবাসীদের সময়, শ্রম ও ব্যয় উল্লেখযোগ্যভাবে কমবে। শনিবার (২৩ আগস্ট) প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।পোস্টে বলা হয়েছে, পূর্বে বিদেশে পড়াশোনা বা চাকরির জন্য শিক্ষাগত সনদ যাচাই করা সময়সাপেক্ষ, ব্যয়বহুল ও জটিল ছিল। দূতাবাস বা বিদেশি কর্তৃপক্ষের কাছে বারবার যাওয়া প্রয়োজন হতো, যা শিক্ষার্থী ও প্রবাসীদের জন্য চাপ, বিলম্ব এবং অতিরিক্ত খরচের কারণ হয়ে দাঁড়াত। নতুন অনলাইন সিস্টেম চালু হলে বছরে অন্তত ৭০০ কোটি টাকা সাশ্রয় হবে।সরকারের নতুন অনলাইন সিস্টেমের মাধ্যমে শিক্ষার্থী ও নাগরিকরা এখন তাদের শিক্ষাগত সনদ ডিজিটালি যাচাই করতে পারবেন। পাশাপাশি, পররাষ্ট্র মন্ত্রণালয় পাবলিক ডকুমেন্ট যাচাইয়ের জন্য অ্যাপোস্টিল সার্টিফিকেট প্রদান করবে।এ ধরনের ডিজিটাল ব্যবস্থা শিক্ষার্থী ও কর্মীদের দ্রুত ও সাশ্রয়ীভাবে ডকুমেন্ট যাচাই করতে সাহায্য করবে এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত সনদ প্রদান নিশ্চিত করবে।অ্যাপোস্টিল হলো আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি সরকারিভাবে জারি করা সার্টিফিকেট, যা নথিপত্রের সত্যতা নিশ্চিত করে। এটি বিদেশে শিক্ষাগত, চাকরি বা অভিবাসনের জন্য প্রয়োজনীয়।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মালয়েশিয়ায় ‘বাংলাদেশিসহ’ নথিবিহীন ১৮৪ জন আটক
মালয়েশিয়ায় ‘বাংলাদেশিসহ’ নথিবিহীন ১৮৪ জন আটক

মালয়েশিয়ার নেগেরি সেম্বিলান প্রদেশে বেশ কয়েকজন বাংলাদেশিসহ ১৮৪ জনকে আটকের কথা জানিয়েছে স্থানীয় অভিবাসন বিভাগ। কর্তৃপক্ষ বলছে, আটককৃতদের কাছে অনুমোদিত Read more

৬০ কি.মি. বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা
৬০ কি.মি. বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা

দেশের ৭ জেলার ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া অফিস।শুক্রবার Read more

ডাকসু নির্বাচন মডেল হিসেবে কাজ করবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
ডাকসু নির্বাচন মডেল হিসেবে কাজ করবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন মডেল হিসেবে কাজ করবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি Read more

নেত্রকোনায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু
নেত্রকোনায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

ঢাকা-মোহনগঞ্জ রেলসড়কের নেত্রকোনার বারহাট্টায় ট্রেনের নীচে কাটা পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। অজ্ঞাতনামা আনুমানিক (৫৫) বছর বয়সী বলে ধারণা বারহাট্টা ষ্টেশন Read more

মেসির ভারত সফরের সূচি ও দিনক্ষণ চূড়ান্ত
মেসির ভারত সফরের সূচি ও দিনক্ষণ চূড়ান্ত

চলতি বছর ভারতে আসছেন আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি লিওনেল মেসি। সম্প্রতি এমন খবর সামনে এলেও ঠিক কবে তিনি ভারতে আসবেন তা Read more

একনেকে ৮১৪৯ কোটি টাকার প্রকল্প অনুমোদন
একনেকে ৮১৪৯ কোটি টাকার প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৮ হাজার ১৪৯ কোটি ৩৮ লাখ টাকার ১২টি প্রকল্প অনুমোদন করা হয়েছে। এর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন