রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে বিভিন্ন বিভাগে ২৯টি ফাঁকা আসন পূরণের লক্ষ্যে সাক্ষাৎকারের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।শনিবার (২৩ আগস্ট) ভর্তি পরীক্ষা কমিটির সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার ড. হারুন অর রশিদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে জানানো হয়, কর্তৃপক্ষের অনুমোদনক্রমে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, GST গুচ্ছভুক্ত ২০২৪-২৫ শিক্ষাবর্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ২৯টি শূন্য আসন পূরণের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (https://brur.ac.bd) প্রকাশিত তালিকার শিক্ষার্থীদের সাক্ষাৎকার আগামী ২৫ তারিখ সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এবং ২৬ তারিখ সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।’এ’ ইউনিট প্রশাসনিক ভবনের ৪র্থ তলায় জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের ডিন অফিস, ‘বি’ ইউনিট কবি হেয়াত মামুদ ভবনের ২ তলায় কলা অনুষদের ডিন অফিস এবং ‘সি’ ইউনিট প্রশাসনিক ভবনের ৪র্থ তলায় বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অফিসে অনুষ্ঠিত হবে।সাক্ষাৎকারে নির্বাচিত শিক্ষার্থীদের প্রাপ্ত বিষয় ২৭ আগস্ট, ২০২৫ তারিখ সন্ধ্যা ৬:০০ টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (https://brur.ac.bd/admission/undergraduate) প্রকাশ করা হবে। বিষয়প্রাপ্ত শিক্ষার্থীদেরকে ওয়েবসাইটে চূড়ান্ত ভর্তির নির্দেশনা/গাইডলাইন অনুযায়ী ২৮ আগস্ট ২০২৫ তারিখ সকাল ১০টা থেকে বিকাল ৪টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগে চূড়ান্ত ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। যে সকল শিক্ষার্থী উল্লিখিত তারিখে স্ব-শরীরে উপস্থিত হতে পারবে না, সে সকল শিক্ষার্থী পরবর্তীতে আর ভর্তির সুযোগ পাবে না।এতে আরও জানানো হয়, সাক্ষাৎকারের সময় অবশ্যই পরীক্ষার হলে পর্যবেক্ষক কর্তৃক স্বাক্ষরিত এডমিট কার্ডের মূল কপি, এসএসসি ও এইচএসসি এর রেজিস্ট্রেশন কার্ডের মূল কপি, শিক্ষার্থীদের এনআইডি (না থাকলে জন্ম নিবন্ধন সনদ) কার্ডের মূল কপি ও এসএসসি ও এইচএসসি এর নম্বরপত্রের মূল কপি এবং সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সঙ্গে আনতে হবে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
প্রথমবার দুই দিনের রাষ্ট্রীয় ছুটি ঘোষণা করল ওমান
প্রথমবার দুই দিনের রাষ্ট্রীয় ছুটি ঘোষণা করল ওমান

প্রথমবারের মতো দুই দিনের রাষ্ট্রীয় ছুটি ঘোষণা করেছে মুসলিমপ্রধান আরব দেশ ওমান। দেশটির সরকার জাতীয় দিবস উপলক্ষে সরকারি ও বেসরকারি Read more

সিরিয়ায় সহিংসতায় সহস্রাধিক নিহত, বাস্তুচ্যুত ১ লাখ ২৮ হাজার মানুষ
সিরিয়ায় সহিংসতায় সহস্রাধিক নিহত, বাস্তুচ্যুত ১ লাখ ২৮ হাজার মানুষ

সিরিয়ায় সপ্তাহজুড়ে চলমান সহিংসতায় এক হাজারের বেশি মানুষ নিহত এবং এক লাখ ২৮ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। রোববার (২০ জুলাই) Read more

রাজশাহীতে শিশু মৃত্যুতে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ
রাজশাহীতে শিশু মৃত্যুতে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ

রাজশাহীতে শিশু মৃত্যুর ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সুরক্ষা বিভাগের সচিব কামরুজ্জামান চৌধুরী। আজ মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে Read more

রাজপথ না ছাড়ার আহ্বান হাসনাত আবদুল্লাহর
রাজপথ না ছাড়ার আহ্বান হাসনাত আবদুল্লাহর

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও জুলাই অভ্যুত্থানের অংশীদার বিভিন্ন রাজনৈতিক দলের দাবির প্রেক্ষিতে আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত Read more

হাসিনার পুলিশ লীগ, কোট-কাচারিও আখতারকে দমন করতে পারেনি: হাসনাত
হাসিনার পুলিশ লীগ, কোট-কাচারিও আখতারকে দমন করতে পারেনি: হাসনাত

যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন দলের Read more

আজও কুয়াশায় মোড়া রাজধানী ঢাকা, তাপমাত্রা কমে ১২ ডিগ্রি
আজও কুয়াশায় মোড়া রাজধানী ঢাকা, তাপমাত্রা কমে ১২ ডিগ্রি

রাজধানী ঢাকায় শীতের অনুভূতি আগের তুলনায় আরও বেড়েছে। আজ সকালে তাপমাত্রা নেমে এসেছে ১২ ডিগ্রি সেলসিয়াসে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন