পাকিস্তান উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার দুদিনের সফরে বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। তিনি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে তার বাসভবন ফিরোজায় যাবেন। রবিবার (২৪ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবনে তার যাওয়ার কথা রয়েছে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান। দুদিনের সফরে শনিবার (২৩ আগস্ট) ঢাকায় পৌঁছেছেন পাকিস্তান উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। এদিন দুপুর ২টার পরে পাকিস্তানের বিশেষ একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছান তিনি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারকে স্বাগত জানান পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভারতীয় কর্তৃপক্ষের পুশ ইন, উদ্ধার শেষে পরিবারের কাছে হস্তান্তর
ভারতীয় কর্তৃপক্ষের পুশ ইন, উদ্ধার শেষে পরিবারের কাছে হস্তান্তর

সুন্দরবনের মান্দারবাড়িয়া চরে বিএসএফ'র পুশ ইন করা ৭৮ জনের মধ্যে ৭৫ জন মুসলিম বাংলাদেশিকে পরিবারের কাছে হস্তান্তর করেছে বাংলাদেশ কোস্টগার্ড।মঙ্গলবার Read more

রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা
রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা

রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুছাব্বিরকে গুলি করে হত্যা করা হয়েছে।বুধবার (৭ জানুয়ারি) Read more

আলোচিত বাংলাদেশি পর্ন-তারকা দম্পতি গ্রেপ্তার
আলোচিত বাংলাদেশি পর্ন-তারকা দম্পতি গ্রেপ্তার

অবশেষে গ্রেপ্তার হলেন ‘আলোচিত’ বাংলাদেশি পর্ন-তারকা দম্পতি বৃষ্টি ও আজিম। বাংলাদেশ থেকে পরিচালিত একটি আন্তর্জাতিক পর্নোগ্রাফি ওয়েবসাইটের সঙ্গে যুক্ত থেকে Read more

ওয়েস্ট ইন্ডিজকে দিয়ে সিরিজ জয়ের সূচনা করলেন গিল
ওয়েস্ট ইন্ডিজকে দিয়ে সিরিজ জয়ের সূচনা করলেন গিল

দিল্লি টেস্টে ভারতের জয়টা শুধু সময়ের ব্যাপার ছিল। ম্যাচের গতিবিধি অনুযায়ী, বিশ্লেষকরা আগেই বলেছিলেন পঞ্চম দিনের প্রথম সেশনেই জয় তুলে Read more

যেভাবে টাকা ফেরত পাবেন পাঁচ ইসলামী ব্যাংকের আমানতকারীরা
যেভাবে টাকা ফেরত পাবেন পাঁচ ইসলামী ব্যাংকের আমানতকারীরা

সম্প্রতি পাঁচটি ইসলামী ব্যাংককে একীভূত করে একটি শরিয়াহভিত্তিক ব্যাংক গঠনের প্রস্তাবনায় নীতিগতভাবে অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। এ জন্য ২০ হাজার Read more

সময়ের কণ্ঠস্বরে সংবাদের পর নতুন ভ্যান পেলেন সেই জিহাদুল
সময়ের কণ্ঠস্বরে সংবাদের পর নতুন ভ্যান পেলেন সেই জিহাদুল

ফরিদপুরের আলফাডাঙ্গায় উপার্জনের একমাত্র অবলম্বন ভ্যান হারিয়ে অসহায় হয়ে পড়া সেই জিহাদুল ইসলাম পেয়েছেন নতুন একটি ব্যাটারিচালিত ভ্যান।মঙ্গলবার (০৭ অক্টোবর) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন