চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের উত্তর সরেঙ্গা গ্রামের প্রধান সড়ক দুই বছর ধরে খুঁড়ে ফেলে রাখার জেরে ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী। ঠিকাদারের অবহেলায় জলাবদ্ধতা, কাদা আর দুর্ভোগে অতিষ্ঠ হয়ে এবার অভিনব প্রতিবাদে নেমেছেন তারা। শনিবার (২৩ জুন) দুপুরে হাটুপানি জমে থাকা সড়কে প্রতীকী প্রতিবাদ হিসেবে ধানের চারা রোপণ করেন স্থানীয়রা।দুই মাস আগে (২২শে জুন) সময়ের কন্ঠস্বরে ‘আনোয়ারায় রাস্তা খুঁড়ে দুই বছর পার ঠিকাদারের, জনভোগান্তি চরমে’ শিরোনামে সংবাদ প্রকাশ হলেও প্রশাসন বা ঠিকাদার কোনো উদ্যোগ নেয়নি। আজও একই দুর্দশা, বর্ষার পানি জমে হাটুপানি পার হয়ে চলতে হচ্ছে প্রায় ১০ হাজার মানুষকে।উপজেলা এলজিইডি অফিস সূত্রে জানা গেছে, ২০২৩ সালে স্থানীয় ঠিকাদার মো. ইব্রাহিম ১ কোটি ২৩ লাখ টাকার বরাদ্দে ২ হাজার ৮৮ মিটার দৈর্ঘ্যের এই সড়ক উন্নয়ন কাজের টেন্ডার পান। কাজ শুরু করলেও মাত্র ৮৫০ মিটার সম্পন্ন করে বাকি ১ হাজার ২৩৮ মিটার খুঁড়ে ফেলে রেখেছেন। নানা অজুহাতে দুই বছরেও কাজ সম্পন্ন হয়নি।স্থানীয় ইউপি সদস্য জাহাঙ্গীর আলম জানান, ‘চুন্নাপাড়া ও সরেঙ্গা গ্রামের প্রধান সড়ক এটি। খননের কারণে দুই বছর ধরে যানবাহন বন্ধ, মানুষ হাটুপানি মাড়িয়ে যেতে বাধ্য হচ্ছে। ঠিকাদারকে তাগাদা দিলে ক্ষমতা দেখায়।’অনেকের অভিযোগ, ঠিকাদার রাজনৈতিক পরিচয়ে উপজেলা যুবলীগ নেতা হওয়ায় কেউ তখন মুখ খুলতে পারেনি। সরকার পরিবর্তনের পরও সড়কটি তার অবস্থায় পড়ে আছে। শিক্ষার্থী, রোগী, নারী, বৃদ্ধ – সবার জন্য এই সড়ক এখন দুঃস্বপ্ন।রায়পুর ইউনিয়ন জামায়াত সভাপতি হারুন ইবনে গণি বলেন, ‘এলাকার জনদুর্ভোগ চরমে। দ্রুত কাজ না ধরলে আমরা ঠিকাদারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা চাইব।’অন্যদিকে, ঠিকাদার মো. ইব্রাহিম সব দায় এড়িয়ে জানিয়েছেন, ‘বৃষ্টির কারণে কাজ করা যাচ্ছে না। খুব শীঘ্রই কাজ ধরব।’তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার ‘সময়ের কন্ঠস্বর’-কে জানিয়েছেন, ‘আগের ঠিকাদারকে বাদ দিয়ে নতুন ঠিকাদার নিয়োগের প্রক্রিয়া চলছে। আগামীকাল এলজিইডি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে দ্রুত ব্যবস্থা নেব।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এইচএসসির ৪ দিনের স্থগিত পরীক্ষার নতুন সূচি প্রকাশ
এইচএসসির ৪ দিনের স্থগিত পরীক্ষার নতুন সূচি প্রকাশ

চলমান এইচএসসির স্থগিত পরীক্ষাগুলোর নতুন সময়সূচি প্রকাশ করা হয়েছে। এতে স্থগিত প্রত্যেক দিনের পরীক্ষা পৃথক আরেকটি দিনে নেওয়ার সূচি নির্ধারণ Read more

জুলাই শহীদ ও আহতদের সন্তানদের অবৈতনিক শিক্ষার নির্দেশ
জুলাই শহীদ ও আহতদের সন্তানদের অবৈতনিক শিক্ষার নির্দেশ

জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের সন্তান এবং আহত ও পঙ্গুত্ববরণকারী ‘জুলাই শিক্ষার্থী যোদ্ধা’দের জন্য বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত অবৈতনিক শিক্ষার সুযোগ নিশ্চিত করার Read more

কাশিমপুরে শারদীয় দুর্গাপূজার প্রতিমা ভাঙচুর, গ্রেপ্তার ২
কাশিমপুরে শারদীয় দুর্গাপূজার প্রতিমা ভাঙচুর, গ্রেপ্তার ২

গাজীপুরের কাশিমপুরে শারদীয় দুর্গা পূজার প্রতিমা ভাঙচুরের ঘটনায় দুই কিশোরকে গ্রেপ্তার করেছে কাশিমপুর থানা পুলিশ।মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতে মহানগরীর কাশিমপুরের Read more

দেশে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি
দেশে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ সময় ৩২৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার (০৯ আগস্ট) স্বাস্থ্য Read more

‘বাবা আমাকে মাফ করো’ সুইসাইড নোট লিখে শিক্ষার্থীর আত্মহত্যা
‘বাবা আমাকে মাফ করো’ সুইসাইড নোট লিখে শিক্ষার্থীর আত্মহত্যা

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) ইংরেজি বিভাগের শিক্ষার্থী নিশীতা আক্তার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। শুক্রবার (১৮ জুলাই) রাজধানীর বাড্ডার ছাপড়া মসজিদের Read more

আমতলীতে আলোচিত শিক্ষক অপহরণ মামলার আসামি গ্রেপ্তার
আমতলীতে আলোচিত শিক্ষক অপহরণ মামলার আসামি গ্রেপ্তার

বরগুনার আমতলীতে শিক্ষক অপহরণ ও চাঁদাবাজির আলোচিত মামলার অন্যতম আসামি তোতা তালুকদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার তোতা তালুকদার দীর্ঘদিন ধরে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন