হাওর ও চরাঞ্চলে শিক্ষকরা থাকতে চান না, তারা শহরে বদলি হতে চান—এটিকে সামাজিক ও রাজনৈতিক সমস্যা হিসেবে উল্লেখ করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। তিনি বলেছেন, ‘এগুলো যদি কেবল আমাদের সমস্যা হতো, সমাধান করা যেত কিন্তু বদলির তদবির আসে উপর থেকে। আমরা চেষ্টা করছি এসব কাটিয়ে উঠতে।’শনিবার (২৩ আগস্ট) দুপুরে কিশোরগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে প্রাথমিক শিক্ষক ও শিক্ষা কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।এ সময় সাংবাদিকদের প্রশ্নে ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, ‘শিক্ষকদের পদোন্নতি অত্যন্ত জরুরি। এজন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে ইতিমধ্যেই লিখিত প্রস্তাব পাঠানো হয়েছে। তবে পদোন্নতি না হলেও যদি গ্রেড একই থাকে, তাহলে চেইন অব কমান্ড ভেঙে যাবে না।’এর আগে সকাল ১০টার দিকে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি শিক্ষকদের নীতি-নৈতিকতা মেনে চলার আহ্বান জানিয়ে বলেন, ‘শিক্ষার্থীদের আধুনিক শিক্ষা ব্যবস্থার মাধ্যমে গড়ে তুলতে হবে। শিক্ষকরা যদি নিজেরা সততা ও দায়িত্বশীলতার দৃষ্টান্ত স্থাপন করেন, তাহলে শিক্ষার্থীরাও সঠিকভাবে বেড়ে উঠবে।’মতবিনিময়ে বক্তারা বলেন, প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক এবং প্রশাসনকে একযোগে কাজ করতে হবে। অংশগ্রহণমূলক এ সভায় জেলার বিভিন্ন উপজেলার শিক্ষা কর্মকর্তা, প্রধান শিক্ষক এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান, পরিচালক (এনডিসি) মোহাম্মদ কামরুল হাসান, জেলা প্রশাসনের প্রতিনিধি, জেলা ও উপজেলার শিক্ষা কর্মকর্তাসহ জেলার বিভিন্ন স্কুলের প্রায় তিন শতাধিক প্রধান শিক্ষক।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যুক্তরাষ্ট্র-ইসরায়েল-ইউরোপের সঙ্গে পূর্ণাঙ্গ যুদ্ধে আছে ইরান: পেজেশকিয়ান
যুক্তরাষ্ট্র-ইসরায়েল-ইউরোপের সঙ্গে পূর্ণাঙ্গ যুদ্ধে আছে ইরান: পেজেশকিয়ান

যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইউরোপের সঙ্গে পূর্ণাঙ্গ যুদ্ধের মধ্যে আছে ইরান। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এএফপিকে দেওয়া সাম্প্রতিক এক সাক্ষাৎকারে এ Read more

ঢাকাসহ ৯ জেলার জন্য দুঃসংবাদ, সিলেটে ঝড়ের শঙ্কা
ঢাকাসহ ৯ জেলার জন্য দুঃসংবাদ, সিলেটে ঝড়ের শঙ্কা

সিলেট অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির আশঙ্কা রয়েছে। একই সময়ে ঢাকাসহ Read more

গাজীপুরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের রেলপথ অবরোধ, বিক্ষোভ
গাজীপুরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের রেলপথ অবরোধ, বিক্ষোভ

বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠান নেসকোতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের হেনস্তা, প্রকৌশলী অধিকার আন্দোলনের অযৌক্তিক তিন দফা দাবির প্রতিবাদে রেলপথ অবরোধ করে বিক্ষোভ মিছিল Read more

দুই উপদেষ্টার পদত্যাগ ছাড়া রাজপথ না ছাড়ার ঘোষণা ইশরাক সমর্থকদের
দুই উপদেষ্টার পদত্যাগ ছাড়া রাজপথ না ছাড়ার ঘোষণা ইশরাক সমর্থকদের

বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পাঠে বাধা নেই বলে রায় দিয়েছেন হাইকোর্ট। এই রায়ে সন্তুষ্টি প্রকাশ করে আনন্দ Read more

সচিবালয়ে আন্দোলনকারী ১৪ জনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা
সচিবালয়ে আন্দোলনকারী ১৪ জনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা

সচিবালয়ে ভাতা দাবিতে মিছিল, মিটিং ও আন্দোলন করার পাশাপাশি অর্থ উপদেষ্টাকে অবরুদ্ধ রাখার অভিযোগে ১৪ সরকারি কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে শাহবাগ থানায় Read more

তেলের ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রস্তাব নাকচ করে যা বলল ইরান
তেলের ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রস্তাব নাকচ করে যা বলল ইরান

ইরানি তেলের ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রস্তাবকে সরাসরি প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এক বার্তায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন