পটুয়াখালীর গলাচিপায় ভোররাতে এক ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় অস্ত্রের মুখে পরিবারকে জিম্মি করে স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে ডাকাত দল।শনিবার (২৩ আগস্ট) ভোররাত ৪টার দিকে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কলেজ রোড এলাকায় শ্যামল পোদ্দারের (৫৫) বাসায় এ ঘটনা ঘটে। ঘটনার পর সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।পুলিশ ও ভুক্তভোগীরা জানায়, শুক্রবার রাতের খাবার খেয়ে শ্যামল পোদ্দার, তার স্ত্রী শিপ্রা পোদ্দার ও মেয়ে ঘুমিয়ে পড়েন। রাত ৩টার দিকে শব্দ শুনে তাদের ঘুম ভাঙে। এ সময় ঘরে খোঁজাখুঁজি করে কিছু না দেখতে পেয়ে আবার ঘুমিয়ে যায়। পরে ভোররাত ৪টার দিকে প্রথমে বাড়ির পেছনের রান্নাঘরের টিন কেটে দরজার খিল খুলে প্রবেশ করে ডাকাত দল। পরে মূল দরজার চৌকাঠ কেটে ও রুমের দরজার ছিটকানি ভেঙে ঘরে ঢোকে তারা। এ সময় ৩-৪ জনের সংঘবদ্ধ দেশীয় অস্ত্রধারী ডাকাতদল মুখে গামছা বাঁধা অবস্থায় ঘরে প্রবেশ করে। তারা শ্যামল পোদ্দার ও তার স্ত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার লুট করে নেয়। লুট হওয়া স্বর্ণালংকারের মধ্যে ছিল তিনটি স্বর্ণের চেইন ও এক জোড়া কানের দুল, যার পরিমাণ প্রায় সাড়ে চার ভরি বলে জানা গেছে।গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) আশাদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।এদিকে, গলাচিপায় একের পর এক চুরি ও ডাকাতির ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। পুলিশের টহল জোরদার ও নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন সাধারণ মানুষ।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টাইমস হায়ার র‌্যাংকিংয়ে দেশসেরা কৃষি বিশ্ববিদ্যালয় গাকৃবি
টাইমস হায়ার র‌্যাংকিংয়ে দেশসেরা কৃষি বিশ্ববিদ্যালয় গাকৃবি

যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) র‌্যাংকিং ২০২৫ এ এশিয়ার সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি) বাংলাদেশের কৃষি Read more

৪৯তম বিশেষ বিসিএস প্রিলিমিনারির ফল প্রকাশ
৪৯তম বিশেষ বিসিএস প্রিলিমিনারির ফল প্রকাশ

৪৯তম (বিশেষ) বিসিএস (বিশেষ) পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। রোববার (১৯ অক্টোবর) রাতে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবসাইটে এ ফল Read more

সৌদিতে পৌঁছেছে বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট
সৌদিতে পৌঁছেছে বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট

বাংলাদেশ থেকে এ বছরের প্রথম হজ ফ্লাইট ৪১৪ জন হজযাত্রী নিয়ে সৌদি আরবে পৌঁছেছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালে সৌদি আরবের Read more

কুবি শিক্ষার্থীদের জন্য তিনটি বাস উপহার দিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
কুবি শিক্ষার্থীদের জন্য তিনটি বাস উপহার দিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীদের চলাচলের দুর্ভোগ লাঘবে তিনটি বাস উপহার দেওয়ার ঘোষণা দিয়েছেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন এবং ক্রীড়া Read more

খালেদা জিয়াকে নিয়ে অবমাননাকর মন্তব্য, ইউএনও’র বিরুদ্ধে মানববন্ধন
খালেদা জিয়াকে নিয়ে অবমাননাকর মন্তব্য, ইউএনও’র বিরুদ্ধে মানববন্ধন

সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে অবমাননাকর মন্তব্য করায় নোয়াখালীর সুবর্ণচরে উপজেলা নির্বাহী কর্মকর্তা Read more

বন্যপ্রাণী সংরক্ষণে জাতীয় পুরস্কার পেলেন নাটোরের ফজলে রাব্বী
বন্যপ্রাণী সংরক্ষণে জাতীয় পুরস্কার পেলেন নাটোরের ফজলে রাব্বী

বন্যপ্রাণী সংরক্ষণে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ‘বন্যপ্রাণী সংরক্ষণে জাতীয় পুরস্কার ২০২৫’ পেলেন নাটোরের ফজলে রাব্বী।বুধবার (২৫ জুন) রাজধানীর বাংলাদেশ চায়না Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন