ময়মনসিংহের ভালুকায় চেতনানাশক খাইয়ে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটেছে। উপজেলার ধীতপুর ইউনিয়নের ধলিয়া গ্রামে শুক্রবার (২২ আগস্ট) গভীর রাতে এ ঘটনা ঘটে। এতে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করার পাশাপাশি পরিবারের ৭ জন অসুস্থ হয়ে পড়েন। এ ঘটনায় রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, শুক্রবার সকালের খাবার খাওয়ার পর থেকেই শরীরে অস্বাভাবিক ক্লান্তি ও ঘুমভাব দেখা দেয়। দুপুরের খাবারের পর সবাই গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েন। পরে রাতের কোনো একসময় অচেতন অবস্থার সুযোগে ডাকাতদল বাড়িতে প্রবেশ করে আলমারি ভেঙে প্রায় ১০ লাখ টাকা ও অন্তত ১২ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।রনুর পুত্রবধূ ইতি আক্তার বলেন, ‘মাঝরাতে ঘুম ভাঙলে দেখি ঘরের আসবাবপত্র ছড়ানো-ছিটানো, আলমারি খোলা। তখনই বুঝতে পারি বাড়িতে ডাকাতি হয়েছে।’এ ঘটনায় নুরুল ইসলাম রনু (৬০), তার স্ত্রী রহিমা (৫০), পুত্রবধূ ইতি আক্তার (৩০), অন্য ছেলে আমিরুল ইসলামের স্ত্রী বিপাশা (২৭), বিপাশার পিতা বাবুল মিয়া (৫৫), বাড়ির মিস্ত্রি তাজউদ্দিন এবং শিশু জীম আক্তার (৯) অসুস্থ হয়ে পড়েন। প্রাথমিকভাবে সবাইকে ভালুকা সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তবে গুরুতর অসুস্থ রহিমা ও বাবুল মিয়াকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।স্থানীয় সাবেক ইউপি সদস্য আফাজ উদ্দিন সরকার জানান, প্রথমে খবর পান রনুর পরিবারের সবাই অসুস্থ। পরে রাত তিনটার দিকে ডাকাতির খবর ছড়িয়ে পড়লে তিনি ঘটনাস্থলে গিয়ে ঘরের তছনছ অবস্থা দেখতে পান।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষায় ভেদরগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠানে হাইজিন কর্নার চালু
কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষায় ভেদরগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠানে হাইজিন কর্নার চালু

বয়ঃসন্ধিকালের নানান শারীরিক পরিবর্তন, লজ্জা আর অজ্ঞতার কারণে গ্রামের অনেক কিশোরীই স্কুলে নিয়মিত যেতে পারে না। প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা না পেয়ে Read more

বাজারের ময়লা ফেলা হচ্ছে তিতাস নদীর পাড়ে, দুর্ভোগে মানুষ
বাজারের ময়লা ফেলা হচ্ছে তিতাস নদীর পাড়ে, দুর্ভোগে মানুষ

কুমিল্লার হোমনা উপজেলার ঐতিহ্যবাহী রামকৃষ্ণপুর বাজারের ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে তিতাস নদীর পাড়ে। এ কারণে এক সময়ের খড়স্রোতা নদী ময়লা-আবর্জনা ও Read more

৩০ বছর পর শিশু জন্ম নিল যে গ্রামে
৩০ বছর পর শিশু জন্ম নিল যে গ্রামে

ইতালির আবরুজো অঞ্চলের মাউন্ট গিরিফালকোর ঢালে অবস্থিত প্রাচীন এক গ্রাম পাগলিয়ারা দেই মার্সি। এই গ্রামে মানুষের চেয়ে বিড়ালের সংখ্যা অনেক Read more

ইরান সংঘাতে ১৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ২০০
ইরান সংঘাতে ১৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ২০০

ইরান, ইসরাইল ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংঘাতে এখন পর্যন্ত ১৩ জন মার্কিন সেনা নিহত হয়েছেন। পাশাপাশি আহতের সংখ্যা বেড়ে প্রায় Read more

ভারতে পালানোর সময় গোপালগঞ্জের আওয়ামী লীগ নেতা আটক
ভারতে পালানোর সময় গোপালগঞ্জের আওয়ামী লীগ নেতা আটক

গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম মুনির (৫০) ভারতে পালানোর সময় আটক হয়েছেন। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় চুয়াডাঙ্গার Read more

অস্ত্র নিয়ে ডাকাতি, মডেল-টিকটক তারকাসহ গ্রেপ্তার ৩
অস্ত্র নিয়ে ডাকাতি, মডেল-টিকটক তারকাসহ গ্রেপ্তার ৩

বাড়ি থেকে ১৩ কোটি টাকারও বেশি নগদ অর্থ এবং মূল্যবান জিনিসপত্র অস্ত্র নিয়ে ভয়াবহভাবে ডাকাতির ঘটনায় সন্দেহভাজন তিনজনকে গ্রেপ্তার করেছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন