গরমের হাত থেকে রেহাই পেতে সিলিং ফ্যানের বিকল্প নেই। শীত বাদ দিলে প্রায় সারা বছরই আমাদের ঘরে ফ্যান চলে। কিন্তু ফ্যান জোরে ঘোরালে আর আস্তে ঘোরালে বিদ্যুৎ খরচে আসলেই কোনো পার্থক্য হয় কি না—এ নিয়েই অনেকের মধ্যে বিতর্ক রয়েছে। কেউ বলেন, ফ্যান জোরে বা আস্তে ঘুরুক—বিদ্যুৎ খরচ একই থাকে। আবার কেউ বলেন, গতি কমালে বিদ্যুৎ সাশ্রয় হয়। আসল সত্যি কী?একটি ফ্যান কী পরিমাণ বিদ্যুৎ খরচ করবে, সেটি বেশ কিছু বিষয়ের ওপর নির্ভর করে। যেমন—ব্র্যান্ড, কয়েলের মান, পাখার (ব্লেড) দৈর্ঘ্য, দৈনিক গড়ে কতক্ষণ চলে, বাতাস সরবরাহের হার, সরবরাহকৃত বাতাসের গতি, প্রতি মিনিটে ঘূর্ণনের হার ইত্যাদি।সাধারণত, ৩০ ইঞ্চির ফ্যান ৪২ ওয়াট, ৩৬ ইঞ্চির ৫৫ ওয়াট, ৪২ ইঞ্চির ৬৫ ওয়াট, ৪৮ ইঞ্চির ৭৫ ওয়াট এবং ৫২ ইঞ্চির ফ্যান ৮৪ বিদ্যুৎ খরচ করে।ফ্যানের শক্তির পরিমাপ করা হয় ওয়াট এবং কিলোওয়াটে। এটি মূলত একটি ডিভাইস যে হারে বিদ্যুৎ খরচ করে তার হিসাব। উদাহরণস্বরূপ, একটি ১০০ ওয়াটের সিলিং ফ্যান প্রতি ঘণ্টায় ১০০ ওয়াট বিদ্যুৎ ব্যবহার করে। যেখানে ১০০ ওয়াটে হয় এক কিলোওয়াট।প্রতি ঘণ্টায় একটি সিলিং ফ্যানের বিদ্যুৎ খরচ কিলোওয়াট–ঘণ্টায় পরিমাপ করা হয়। উদাহরণস্বরূপ, একটি ১০০ ওয়াটের ফ্যান ২৪ ঘণ্টা একটানা চললে ২ হাজার ৪০০ ওয়াট–ঘণ্টা বিদ্যুৎ ব্যবহার করে, যা ২ দশমিক ৪ কিলোওয়াট ঘণ্টা। অর্থাৎ এটি দৈনিক ২ দশমিক ৪ ইউনিট বিদ্যুৎ খরচ করবে।ফ্যানের বিদ্যুৎ ব্যবহার নিয়ে সবচেয়ে বড় বিভ্রান্তিটি তৈরি হয় গতি নিয়ে। অনেকে ভাবেন জোরে ঘুরলে বিদ্যুৎ খরচ বেশি হয়। আবার কেউ বলেন, ফ্যানের ঘূর্ণন গতির সঙ্গে বিদ্যুৎ খরচ কমবেশি হওয়ার কোনো সম্পর্ক নেই।এই বিভ্রান্তি দূর করার চেষ্টা করা যাক:ফ্যানের গতিনিয়ন্ত্রণ করতে যে রেগুলেটর ব্যবহার করা হয় সেটি বিভিন্ন ধরনের হয়ে থাকে। একধরনের রেগুলেটরে পটেনশিওমিটার ব্যবহার করা হয়। এই মিটার ফ্যানের লাইনের সঙ্গে সিরিজ (শ্রেণি) বর্তনীতে যুক্ত থাকে। এই মিটারের ভেতরে থাকা বিভিন্ন মানের রোধক (রেসিস্ট্যান্ট) ভোল্টেজ নিয়ন্ত্রণ করে ফ্যানের গতিনিয়ন্ত্রণ করে।এই মিটার চেনার উপায় হলো: এটি সুইচ বোর্ডের ওপর ধাউস আকৃতির একটি মিটার। এতে একটি নব থাকে। গায়ে দাগ কেটে ০ থেকে ৫ বা ৬ পর্যন্ত মাত্রা লেখা থাকে। এর অর্থ হলো নবের প্রত্যেকটি ধাপের সঙ্গে আলাদা মানের রোধক যুক্ত। বিভিন্ন গতির জন্য বিভিন্ন রোধক ফ্যানের লাইনের সঙ্গে শ্রেণি বর্তনীতে যুক্ত থাকে। এভাবে বেশি মানের রোধক বেশি ভোল্টেজ কমিয়ে দেয়, ফলে ফ্যানে প্রবাহিত বিদ্যুতের ভোল্টেজ নেমে যায়, এতে ফ্যান আস্তে ঘোরে।এই ধরনের রেগুলেটরের ক্ষেত্রে ফ্যানের গতি যাই হোক না কেন বিদ্যুৎ খরচ একই থাকে। এর কারণ হলো, সব ক্ষেত্রে বিদ্যুৎ প্রবাহে কোনো হেরফের হয় না এবং একই পরিমাণ বিদ্যুৎ অপচয় হয়। বাংলাদেশে এসি বিদ্যুতের ভোল্টেজ সাধারণত ২২০ ভোল্ট। রেগুলেটরের ভেতর থাকা রোধক যখন ভোল্টেজ কমিয়ে দেয় তখন সেই হ্রাসকৃত শক্তি তাপ উৎপন্ন করে। এ কারণে এ ধরনের রেগুলেটর গরম হয়।তবে আজকাল আর পটেনশিওমিটার ধরনের রেগুলেটর ব্যবহার করা হয় না। বাজারে এখন অনেক সস্তায় এর চেয়ে কার্যকর রেগুলেটর পাওয়া যায়। এর মধ্যে বাংলাদেশে বহুল ব্যবহৃত রেগুলেটরগুলোতে ট্রায়াক (TRIAC) নিয়ন্ত্রক ব্যবহার করা হয়। এর পূর্ণ নাম ট্রায়োড ফর অলটারনেটিং কারেন্ট। ট্রায়াক হলো একটি দ্বিমুখী তিনটি ইলেকট্রোড বিশিষ্ট এসি সুইচ। এই ধরনের সুইচ নির্দিষ্ট একটি দিকে বিদ্যুৎ প্রবাহের অনুমতি দেয় বা নিয়ন্ত্রণ করে।ট্রায়াক রেগুলেটরে ফায়ারিং অ্যাঙ্গেল পরিবর্তন করে বিদ্যুৎ প্রবাহ নিয়ন্ত্রণ করা যায়। এ ধরনের রেগুলেটরগুলো হয় বেশ ছোট। সুইচবোর্ডের ওপর একটি সাধারণ সুইচের মতোই যুক্ত করা যায়। এর নব ঘুরিয়ে বিদ্যুৎ প্রবাহ নিয়ন্ত্রণ করার মাধ্যমে ফ্যানের গতি বাড়ানো বা কমানো যায়।নব ঘুরিয়ে ফায়ারিং অ্যাঙ্গেল পরিবর্তন করার মাধ্যমে মূলত লিমিটার বা জিরো ডিটেক্টর দ্বারা বিদ্যুৎ তরঙ্গ সীমিত করা হয়। ফলে এতে ফ্যানে প্রবাহিত বিদ্যুতের গড় ভোল্টেজও কমে যায়। এভাবে ফ্যানের গতি কমানো হয়। বিদ্যুৎ শক্তির পরিমাপ করা হয় কারেন্ট (প্রবাহ) এবং ভোল্টেজের গুণফল দিয়ে (watt=amp x volt)। সুতরাং এভাবে একই সঙ্গে প্রবাহ এবং ভোল্টেজ কমিয়ে বিদ্যুতের ব্যবহার কমানো যায়।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পিএসজির গোল উৎসব, লিভারপুলের ‘লাস্ট মিনিট শো’
পিএসজির গোল উৎসব, লিভারপুলের ‘লাস্ট মিনিট শো’

চ্যাম্পিয়নস লিগের নতুন মৌসুমে দারুণ শুরু পেয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। একই দিনে জয় পেয়েছে বায়ার্ন মিউনিখ ও Read more

র‍্যাব কর্মকর্তা পলাশ সাহার আত্মহনন: অবশেষে মুখ খুললেন স্ত্রী সুস্মিতা সাহা
র‍্যাব কর্মকর্তা পলাশ সাহার আত্মহনন: অবশেষে মুখ খুললেন স্ত্রী সুস্মিতা সাহা

র‌্যাব কর্মকর্তা পলাশ সাহার আত্মহননের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আলোচনা-সমালোচনা। তবে ফরিদপুরে র‌্যাব কর্মকর্তা পলাশের শ্বশুরবাড়িতে গিয়ে জানা গেল Read more

উলিপুরে বু‌ড়ি তিস্তা নদীর পাড় কাটা ও অ‌বৈধ স্থাপনা নির্মা‌ণের প্রতিবা‌দে মানববন্ধন
উলিপুরে বু‌ড়ি তিস্তা নদীর পাড় কাটা ও অ‌বৈধ স্থাপনা নির্মা‌ণের প্রতিবা‌দে মানববন্ধন

কুড়িগ্রামের উলিপুর ‌পৌরশহ‌রে প্রকা‌শ্যে প্রশাস‌নের না‌কের ডগায় বুড়ি তিস্তা নদী থে‌কে অবৈধ বালু উত্তোলন, নদীর পাড় কেটে অপসারণ, অবৈধ স্থাপনা Read more

ফটিকছড়িতে দুর্নীতি প্রতিরোধ কমিটির শিক্ষা উপকরণ বিতরণ
ফটিকছড়িতে দুর্নীতি প্রতিরোধ কমিটির শিক্ষা উপকরণ বিতরণ

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার জাহানারা মমতাজ বালিকা উচ্চ বিদ্যালয়ে দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (১২ মে) বিদ্যালয়ের Read more

বাংলাদেশের সামনে পাকিস্তানের চ্যালেঞ্জিং সংগ্রহ
বাংলাদেশের সামনে পাকিস্তানের চ্যালেঞ্জিং সংগ্রহ

তিন ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টিতে আগে ব্যাট করে বাংলাদেশকে ১৭৯ রানের টার্গেট দিয়েছে সফরকারী পাকিস্তান বৃহস্পতিবার (২৪ জুলাই) মিরপুর শের-ই-বাংলা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন