র‌্যাব কর্মকর্তা পলাশ সাহার আত্মহননের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আলোচনা-সমালোচনা। তবে ফরিদপুরে র‌্যাব কর্মকর্তা পলাশের শ্বশুরবাড়িতে গিয়ে জানা গেল চাঞ্চল্যকর তথ্য। পলাশ সাহার স্ত্রী সুস্মিতা সাহা দাবি করছেন, তার শাশুড়ি তাকে সংসার করতে দেয়নি, বরং ছেলেকে ছোট বাচ্চার মতো নিজের নিয়ন্ত্রণে রাখতে চাইতেন।   দেশের অন্যতম একটি টিভি চ্যানেলকে সুস্মিতা সাহা বলেন, ‘ওর (পলাশ) মা আমাকে সংসার করতে দেয়নি। আমার স্বামী আমার হাতের রান্না ভাল খাইত এজন্য আমার শাশুড়ি একপর্যায়ে আমার রান্নাই বন্ধ করে দিল। আমার শাশুড়ির ইথিক্স ছিল, ছেলে বিয়ে করবে বউ তাড়াতাড়ি বাচ্চা হয়ে যাবে। বউ সংসার আর বাচ্চা নিয়ে থাকবে, আর সে তার ছেলেকে নিয়ে থাকবে।  আমার শাশুড়ি আমার স্বামীর যে ৩৫ বছর বয়স হলো ওকে নিজ হাতে খাইয়ে দিত। যেদিন মারা গেল ৭ মে, ওইদিন সকালেও ওর মা ওকে খাইয়ে দিসে।তিনি বলেন, ‘এই আড়াইটা বছর ধরে আমিও দেখতেসি যে, একটা বাচ্চা ছেলেকে যেভাবে তার মা প্যামপার করে ঠিক ওভাবে। প্রত্যেকটা ক্ষেত্রে ও কি পোশাক পরবে, ও কি পোশাক কিনবে, ও কোনটা পরে অফিসে যাবে না যাবে, ও কখন কি খাবে না খাবে, কখন ঘুমাবে, কখন ঘুম থেকে উঠবে, সবটা ওর মা নিয়ন্ত্রণ করত। আর আমার স্বামী সেটা মেনে নিত। তো আমার একটা পর্যায়ে গিয়ে মনে হল, এটা তো খুব প্রক্সি। এক পর্যায়ে আমি আইডিন্টিটি ক্রাইসিসে ভুগছিলাম যে, আমি তো ওর বউ। কিন্তু আমার অস্তিত খুঁজে পাচ্ছিলাম না ওদের মাঝখানে। তারা মা-ছেলে দুজনে কথা বলত, আমি যখন ওদের মাঝে যেতাম তখন থেমে যেত। এটা কেমন ব্যবহার?’      তিনি বলেন, ‘আমার স্বামী নির্লোভী ছিল। ও সৎ ছিল। ও আমাকে পছন্দ করে বিয়ে করসে। কিন্তু ও অনেক বেশি মাতৃভক্ত ছিল। আমি সেটাকে অ্যাপ্রিসিয়েটও করতাম। কারণ আমিও তো একদিন মা হব। আমার সন্তানও তাহলে বাবার মত হবে। কিন্তু একটা পর্যায়ে গিয়ে যখন দেখলাম আমার দেয়ালে পিঠ ঠেকে গেছে। আমি খুব আদর যত্ন করতাম ওকে, ওর মাকে। কিন্তু ওরা না আমাকে বুঝত না। আমার স্বামী আমাকে প্রচুর ভালবাসত। কিন্তু ওই যে একটা বয়সের গ্যাপ, ওই জন্য ও আমাকে বুঝত না।’ তিনি আরও বলেন, ‘বিয়ের ৬-৭ মাস পর থেকে আমি বলা শুরু করি যে, কী, কোনো সমস্যা বা তোমার মেন্টালিটি এমন কেন? তোমারই তো বউ আমি। তুমি পছন্দ করে আনসো, আমি যেহেতু আসি নাই। তাহলে তোমার কি কখনও ইচ্ছে করে না যে বউকে নিয়ে একটু থাকি বা বউকে একটু আলাদা করে সময় দেই। ও বলত যে না, বউকে আলাদা করে টাইম দেওয়ার কি আছে? মা আছে, আমি আছি, তুমি আছ- যা করব একসাথে করব। বউকে তো রাতে ভালবাসা যাবে, রাতে তো একসাথে ঘুমাই, তখনই ভালোবাসব। আমি বলতাম, বউকে মানুষ শুধু রাতে ঘুমানোর জন্য ভালবাসার জন্য বিয়ে করে? বড় কোনো শখ, আহ্লাদ কিচ্ছু থাকে না?’                         এর আগে চট্টগ্রাম নগরের বহদ্দারহাট এলাকায় র‌্যাব কার্যালয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার পলাশ সাহা ‘আত্মহত্যা’ করেন। গত বুধবার (৭ মে) সকাল সাড়ে ১০টায় র‌্যাব- ৭ এর নগরের বহদ্দারহাট ক্যাম্পে নিজ অফিস কক্ষে তার গুলিবিদ্ধ মরদেহ পাওয়া যায়। পলাশ সাহার গ্রামের বাড়ি গোপালগঞ্জ জেলায়। পারিবারিক কলহের জেরে পলাশ আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা পুলিশ কর্তৃপক্ষের। তার সুইসাইড নোটে লেখা আছে, ‘আমার মৃত্যুর জন্য মা এবং বউ কেউ দায়ী না। আমিই দায়ী। কাউকে ভালো রাখতে পারলাম না। বউ যেন সব স্বর্ণ নিয়ে যায় এবং ভালো থাকে। মায়ের দায়িত্ব দুই ভাইয়ের ওপর। তারা যেন মাকে ভালো রাখে। স্বর্ণ বাদে যা আছে তা মায়ের জন্য। দিদি যেন কো-অর্ডিনেট করে।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রামুতে ট্রাকের ধাক্কায় অটোরিকশাচালক নিহত, আহত ৩
রামুতে ট্রাকের ধাক্কায় অটোরিকশাচালক নিহত, আহত ৩

কক্সবাজারের রামুতে ট্রাকের ধাক্কায় অটোরিকশাচালক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন।সোমবার (২৮ এপ্রিল) সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রামু উপজেলার Read more

পদ্মাসেতুর বেড়িবাঁধে দর্শনার্থীদের ভিড়
পদ্মাসেতুর বেড়িবাঁধে দর্শনার্থীদের ভিড়

ঈদের ছুটি মানেই আনন্দ আর অবকাশের এক অপূর্ব মিলন। শহরের কোলাহল ছেড়ে প্রকৃতির কোলে একটু প্রশান্তি খুঁজে নিতে বেরিয়ে পড়েছে Read more

ঘুষ ছাড়া কাজে হাত দেন না বদলগাছীর ভূমি কর্মকর্তা রাসেল
ঘুষ ছাড়া কাজে হাত দেন না বদলগাছীর ভূমি কর্মকর্তা রাসেল

নওগাঁর বদলগাছী উপজেলার মিঠাপুর-মথুরাপুর-পাহাড়পুর ইউনিয়ন ভূমি অফিসে জমি সংক্রান্ত সেবা পেতে হলে দিতে হচ্ছে ঘুষ। অভিযোগ, ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা Read more

বড় ধরনের সহিংস অপরাধের ঘটনা উল্লেখযোগ্যভাবে বাড়েনি: প্রেস উইং
বড় ধরনের সহিংস অপরাধের ঘটনা উল্লেখযোগ্যভাবে বাড়েনি: প্রেস উইং

সম্প্রতি গণমাধ্যমের খবরে ‘এবছর অপরাধ তীব্র হারে বেড়েছে’ বলে ইঙ্গিত দেওয়া হয়েছে, যা নাগরিকদের মধ্যে ‘ভীতি ও নিরাপত্তাহীনতা বাড়িয়ে তুলেছে’ Read more

শেখ হাসিনার পূবালী ব্যাংকের লকার জব্দ
শেখ হাসিনার পূবালী ব্যাংকের লকার জব্দ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পূবালী ব্যাংক মতিঝিল শাখায় থাকা ১২৮ নম্বর লকার জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ড, এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা Read more

নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তির তালিকায় ৪ নতুন মুখ
নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তির তালিকায় ৪ নতুন মুখ

আগামী এক বছরের জন্য নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে নিউজিল্যান্ড ক্রিকেট(এনজেডসি)। এ তালিকায় জায়গা হয়নি অভিজ্ঞ কেইন উইলিয়ামসন ও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন