নাটোরের গুরুদাসপুরে ডাকাতির প্রস্তুতিকালে খেলনা পিস্তল ও দেশীয় অস্ত্রসহ ৪ জনকে আটক করেছে সেনাবাহিনী। শুক্রবার (২০ জুন) দিবাগত রাত সাড়ে ১২টার সময় উপজেলার বিয়াঘাট এলাকায় চেকপোস্ট থেকে তাদের আটক করা হয়। পরে তাদের দেয়া তথ্যমতে অভিযান চালিয়ে আরও দুইজনকে আটক করে সেনাবাহিনী।আটককৃতরা হলেন, গুরুদাসপুর উপজেলার নাজিরপুরের বিপ্লব হোসেন, মবিদুল ইসলাম, আব্দুর রাজ্জাক, কাওছার আহমেদ ও হরদমা গ্রামের মনিরুল ইসলাম এবং সিংড়া উপজেলার কালীনগর গ্রামের সুরুজ আলী।নাটোর সেনাবাহিনী ক্যাম্প সূত্র জানায়, নিয়মিত টহল ও নিরাপত্তা তল্লাশির অংশ হিসেবে চেকপোস্ট স্থাপন করে সেনাবাহিনী। এরই এক পর্যায়ে চারজন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে তল্লাশি চালান। তল্লাশির একপর্যায়ে আটককৃতদের কাছ থেকে একটি খেলনা পিস্তল এবং কয়েকটি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করে, তারা একটি সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য এবং দীর্ঘদিন ধরে সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শন করে ডাকাতি কার্যক্রম চালিয়ে আসছিল। পরে তাদের দেয়া তথ্যমতে অভিযান পরিচালনা করে আরও দুইজনকে আটক করা হয়।আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র দেখিয়ে জিম্মি করে ৮টি অটোরিকশা, ১২টি মোটরসাইকেল, ৯টি গরু ডাকাতি, চাঁদা না দেয়ায় ৬টি পুকুরে বিষ প্রয়োগ করাসহ সাধারণ মানুষকে জিম্মি করে চাঁদাবাজি করার অভিযোগ রয়েছে। পরে আটককৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে গুরুদাসপুর থানায় হস্তান্তর করা হয়।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঢাবির হলে ছাত্রদলের কমিটি বহাল থাকবে
ঢাবির হলে ছাত্রদলের কমিটি বহাল থাকবে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হলগুলোতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সদ্য ঘোষিত হল কমিটি বিদ্যমান থাকবে বলে জানিয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম Read more

সোমবার হাদিকে নেওয়া হবে থাইল্যান্ড, এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা
সোমবার হাদিকে নেওয়া হবে থাইল্যান্ড, এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য আগামীকাল সোমবার থাইল্যান্ডের ব্যাংকক Read more

কিশোরগঞ্জে টাকার বিনিময়ে যুবশক্তির কমিটি গঠন করার অভিযোগ
কিশোরগঞ্জে টাকার বিনিময়ে যুবশক্তির কমিটি গঠন করার অভিযোগ

‘গণঅভ্যুত্থানের আহত ও শহীদদের আত্মত্যাগের সাথে বেইমানি করে টাকার বিনিময়ে যুবশক্তির কমিটি গঠন করা হয়েছে বলে অভিযোগ করছেন নবগঠিত কমিটির Read more

১ লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র
১ লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর ১ লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় সোমবার (১২ জানুয়ারি) Read more

মাসুদ সাঈদীর হাত ধরে জামায়াতে যোগ দিলেন ১৫ হিন্দু ধর্মাবলম্বী
মাসুদ সাঈদীর হাত ধরে জামায়াতে যোগ দিলেন ১৫ হিন্দু ধর্মাবলম্বী

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী পুত্র, জিয়ানগর উপজেলার সাবেক চেয়ারম্যান, পিরোজপুর-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য Read more

কক্সবাজারের হোটেল ত্যাগ করেছেন এনসিপির শীর্ষ নেতারা
কক্সবাজারের হোটেল ত্যাগ করেছেন এনসিপির শীর্ষ নেতারা

কক্সবাজার সফর শেষে রাজধানী ঢাকা বা অন্য কোনো গন্তব্যের উদ্দেশ্যে হোটেল ত্যাগ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)- এর ৫ শীর্ষ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন