ব্যবহারকারীদের জন্য বড় ধরনের আপডেট এনেছে গুগল ফোন অ্যাপ। নতুন “মেটেরিয়াল থ্রি এক্সপ্রেসিভ” ডিজাইনের মাধ্যমে অ্যাপটির ইন্টারফেসে এসেছে আমূল পরিবর্তন। শুধু রঙ বা বিন্যাস নয়, এবার ব্যবহারযোগ্যতা ও ব্যবহারকারীর অভিজ্ঞতায়ও আনা হয়েছে বেশ কিছু আপডেট।দীর্ঘদিন ধরে পরীক্ষামূলকভাবে চালানোর পর এবার ভার্সন ১৮৬–এর মাধ্যমে এই নতুন নকশা উন্মুক্ত করা হয়েছে বিশ্বের সব ব্যবহারকারীর জন্য।নতুন সংস্করণে হোম স্ক্রিনে যুক্ত হয়েছে একসঙ্গে প্রিয় কন্টাক্ট (ফেভারিটস) এবং সাম্প্রতিক কল (কল হিস্ট্রি) দেখার সুবিধা। আগের মতো আলাদা আলাদা ট্যাব আর নেই। নতুন এই আপডেটে উপরের অংশে থাকবে স্টার দেওয়া কন্টাক্টগুলো আর নিচে থাকবে কল হিস্ট্রি। অর্থাৎ প্রতিটি কল আলাদা কার্ডে দেখানো হবে। ডায়ালিং স্ক্রিনের ক্ষেত্রেও এসেছে পরিবর্তন। আগের ভাসমান কল বাটনের জায়গায় এখন সরাসরি অ্যাপেই ইনবিল্ট কীপ্যাড থাকবে। এছাড়া নম্বর লেখার প্যানেল গোলাকৃতি ও সহজবোধ্য করা হয়েছে। কল আসার সময় এবার ব্যবহারকারীরা বেছে নিতে পারবেন দুই ধরনের নিয়ন্ত্রণ ব্যবস্থা। আঙুল দিয়ে আড়াআড়ি সোয়াইপ করে এক ট্যাপেই রিসিভ বা রিজেক্ট করার সুবিধা আনা হয়েছে এ সংস্করণে। অবশ্য ইনকামিং কল সেটিংস থেকে এই অপশন চালু বা বন্ধ করা যাবে।কল চলার সময় স্ক্রিনে থাকা বাটনগুলোর ডিজাইন এখন ডিম্বাকৃতি (পিল-শেপ)। কল কাটার বাটনটি আগের চেয়ে বড় ও বেশি দৃশ্যমান করা হয়েছে।তবে ডুয়াল সিম ফোনে কোন সিম থেকে কল হচ্ছে তা বোঝা কঠিন হয়ে পড়েছে বলে অভিযোগ করেছেন কিছু ব্যবহারকারী।যারা এখনো নতুন আপডেট পাননি, তারা গুগল প্লে স্টোরে গিয়ে Google Phone App–এর ভার্সন ১৮৬ ডাউনলোড করে নিতে পারেন। এতে মিলবে নতুন অভিজ্ঞতা ও ফিচার।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
প্লট দুর্নীতি: শেখ হাসিনা, টিউলিপসহ ১৮ জনের রায় ২ ফেব্রুয়ারি
প্লট দুর্নীতি: শেখ হাসিনা, টিউলিপসহ ১৮ জনের রায় ২ ফেব্রুয়ারি

পূর্বাচলে প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দুদকের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানার মেয়ে টিউলিপসহ ১৮ জনের Read more

১২ ঘন্টা পর উদ্ধার হল হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক
১২ ঘন্টা পর উদ্ধার হল হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক

অবশেষে ১২ ঘন্টা পর পুলিশ উদ্ধার করল নরসিংদীর একটি বেসরকারি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতককে। রোববার (১১ আগস্ট) দিবাগত রাত দেড়টার Read more

এবার কাশ্মীর ইস্যুতে ট্রাম্পের হস্তক্ষেপ চাইলো পাকিস্তান
এবার কাশ্মীর ইস্যুতে ট্রাম্পের হস্তক্ষেপ চাইলো পাকিস্তান

ভারত-শাসিত কাশ্মীরের পহেলগামে সাম্প্রতিক প্রাণঘাতী হামলার পর ভারত-পাকিস্তান উত্তেজনা দিনদিন চরমে পৌঁছেছে। এর মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে Read more

বাজারে ডিমের হালি ৩৫, বাকৃবির হোটেলগুলোতে প্রতি ডিম ২৫
বাজারে ডিমের হালি ৩৫, বাকৃবির হোটেলগুলোতে প্রতি ডিম ২৫

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে হাঁসফাঁস জনজীবন। চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েই চলেছে। তবে আমিষের অন্যতম উৎস ডিমের দাম কিছুটা কমেছে। Read more

বিস্ফোরক মামলায় বেরোবির কর্মচারী গ্রেপ্তার
বিস্ফোরক মামলায় বেরোবির কর্মচারী গ্রেপ্তার

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) জুলাই অভ্যুত্থানে শিক্ষার্থীদের ওপর হামলা ও সহিংসতার ঘটনায় প্রশাসনের করা বিস্ফোরক দ্রব্যাদি মামলায় বিশ্ববিদ্যালয়ের এক Read more

বিএনপি নেতা আলমগীর হত্যায় জামাইসহ দুইজন আটক
বিএনপি নেতা আলমগীর হত্যায় জামাইসহ দুইজন আটক

যশোর শহরের শংকরপুরে বিএনপি নেতা আলমগীর হোসেন হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নিহতের জামাই পরশসহ দুইজনকে আটক করেছে পুলিশ। তারা হলেন: Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন