কক্সবাজারের চকরিয়া থানা হাজতে এক যুবকের আত্মহত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে এ ঘটনাটি ঘটেছে।আত্মহত্যাকারী দুর্জয় চৌধুরী (২৭) চকরিয়া পৌরসভার ৪ নং ওয়ার্ড ভরামুহুরী এলাকার কমল চৌধুরীর ছেলে। তিনি চকরিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে।থানা সূত্রে জানা যায়, চেক প্রতারণার মামলায় গ্রেফতারের পর দুর্জয়কে থানা হাজতে রাখা হয়। শুক্রবার (২২ আগস্ট) ভোরে হাজতের ভেতরে তার ঝুলন্ত লাশ দেখতে পান পুলিশ সদস্যরা। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।চকরিয়া থানার এক কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুর্জয় আত্মহত্যা করেছেন। তবে ঘটনার সঠিক কারণ উদঘাটনে তদন্ত শুরু হয়েছে।এদিকে হেফাজতে থাকা অবস্থায় এমন ঘটনা ঘটায় স্থানীয়দের মাঝে ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। নিহতের পরিবারও বলছে, থানায় পর্যাপ্ত নিরাপত্তা না থাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটেছে।এবিষয়ে জানতে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলামের মোবাইল ফোনে অনেকবার কল দেওয়া হলে তিনি রিসিভ করেননি।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাংলাদেশে জুলাই সনদ স্বাক্ষর নতুন অধ্যায়ের সূচনা: মির্জা ফখরুল
বাংলাদেশে জুলাই সনদ স্বাক্ষর নতুন অধ্যায়ের সূচনা: মির্জা ফখরুল

জুলাই সনদ স্বাক্ষর ‘বাংলাদেশের রাজনীতির ইতিহাসে একটা নতুন অধ্যায়ের সূচনা’ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।শুক্রবার বিকেলে Read more

উল্লাপাড়ায় স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কসহ ১৯ নেতাকর্মীর পদত্যাগ
উল্লাপাড়ায় স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কসহ ১৯ নেতাকর্মীর পদত্যাগ

সিরাজগঞ্জের উল্লাপাড়ার সলংগা থানার রামকৃষ্ণপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কসহ ১৯ নেতাকর্মী পদত্যাগ করেছেন। সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার হরিণচড়া একটি রেস্টুরেন্টে Read more

১ লাখ শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ২২ জুন
১ লাখ শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ২২ জুন

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য ১ লাখ ৮২২ জন শিক্ষক নিয়োগের ৬ষ্ঠ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগামী ২২ জুন থেকে যোগ্য প্রার্থীরা Read more

পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে বৈঠকের আগে মোদী-ট্রাম্প ফোনালাপ
পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে বৈঠকের আগে মোদী-ট্রাম্প ফোনালাপ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে আজ টেলিফোনে এক আলোচনা হয়েছে।বুধবার (১৮ জুন) ভারতের পররাষ্ট্র সচিব Read more

চুয়াডাঙ্গায় বাসের ধাক্কায় অটোভ্যানের চালকসহ নিহত ২
চুয়াডাঙ্গায় বাসের ধাক্কায় অটোভ্যানের চালকসহ নিহত ২

চুয়াডাঙ্গা-ঝিনাইদহ আঞ্চলিক মহাসড়কে বাসের ধাক্কায় অ্যটোভ্যানের (পাখিভ্যান) চালকসহ দুজন নিহত হয়েছেন।শুক্রবার (১৮ এপ্রিল) ভোর সাড়ে ৫টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার Read more

স্বপ্ন-তে মাত্র ১০০ টাকায় আনলিমিটেড আইসক্রিম!
স্বপ্ন-তে মাত্র ১০০ টাকায় আনলিমিটেড আইসক্রিম!

বিশ্ব আইসক্রিম দিবস উপলক্ষে ব্যতিক্রমী আয়োজন করেছে দেশের শীর্ষস্থানীয় সুপারশপ চেইন স্বপ্ন। মাত্র ১০০ টাকায় তিন মিনিটে যত খুশি, তত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন