রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর। বৃহস্পতিবার রাশিয়ার রাজধানী মস্কোয় এই বৈঠক অনুষ্ঠিত হয়।এর কয়েক ঘণ্টা আগে তিনি রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে ব্যাপক পরিসরে আলোচনা করেন। বৈঠকে দুই দেশের বাণিজ্য সম্পর্ক সম্প্রসারণের বিষয়টি ব্যাপকভাবে গুরুত্ব পায়।এই বৈঠকটি এমন এক সময়ে হলো যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত শুল্ক ও চাপের কারণে ভারতকে রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করার আহ্বান জানানো হচ্ছে। যুক্তি দেওয়া হচ্ছে যে, এসব কেনাকাটা ইউক্রেন যুদ্ধকে উসকে দিচ্ছে।যৌথ সংবাদ সম্মেলনে জয়শঙ্কর বলেন, ‘দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে ভারত-রাশিয়া সম্পর্ক বিশ্বের সবচেয়ে স্থিতিশীল সম্পর্কগুলোর একটি। ভূ-রাজনৈতিক অভিন্নতা, নেতৃত্ব পর্যায়ের যোগাযোগ এবং জনসাধারণের অনুভূতিই এই সম্পর্কের প্রধান চালিকাশক্তি।’তিনি আরও বলেন, ‘ভারত-রাশিয়া সম্পর্ক বিশ্বে অন্যতম স্থিতিশীল সম্পর্ক হিসেবেই পরিচিত।’তিন দিনের রাশিয়া সফরে ২৬তম ভারত-রাশিয়া আন্তঃসরকারি কমিশন (আইআরআইজিসি-টেক)-এর বৈঠক সহ-সভাপতিত্ব করেন এবং মস্কোয় আয়োজিত ভারত-রাশিয়া ব্যবসায়িক ফোরামেও ভাষণ দেন জয়শঙ্কর।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মুক্তি পেয়ে ফিলিস্তিনি জানলেন তার সব সন্তানকে হত্যা করেছে ইসরায়েল
মুক্তি পেয়ে ফিলিস্তিনি জানলেন তার সব সন্তানকে হত্যা করেছে ইসরায়েল

সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে দখলদার ইসরায়েলের যুদ্ধবিরতির চুক্তির অংশ হিসেবে প্রায় দুই হাজার ফিলিস্তিনি মুক্তি পেয়েছেন। তারা গতকাল সোমবার (১৩ Read more

ভূঞাপুরে পেট্রোল পাম্পে লিটারে তেল কম ৭–৮ টাকার! ইউএনওর অভিযানে ধরা
ভূঞাপুরে পেট্রোল পাম্পে লিটারে তেল কম ৭–৮ টাকার! ইউএনওর অভিযানে ধরা

টাঙ্গাইলের ভূঞাপুরে পেট্রোল পাম্পে তেল কম দেওয়ার অভিযোগ নতুন নয়। তবে এবার অভিযোগ শুধু পয়সা বা সামান্য পরিমাণ নয়, লিটারে Read more

মেহেরপুরে ভোক্তা অধিকারের অভিযান, দুই ব্যবসায়ীকে জরিমানা
মেহেরপুরে ভোক্তা অধিকারের অভিযান, দুই ব্যবসায়ীকে জরিমানা

মেহেরপুরের গাংনীতে নকল গুল ও নিষিদ্ধ নাইট ক্রিম বিক্রয়ের অপরাধে দুই ব্যবসায়ীকে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।সোমবার (২৮ এপ্রিল) Read more

নড়াইলে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১
নড়াইলে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

নড়াইলের কালিয়ায় আধিপত্য বিস্তারের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের কমপক্ষে ৩০ জন Read more

ভিজিএফ চাল বিতরণে আর্থিক লেনদেনের অভিযোগ, চেয়ারম্যানসহ ইউপি সচিব আটক
ভিজিএফ চাল বিতরণে আর্থিক লেনদেনের অভিযোগ, চেয়ারম্যানসহ ইউপি সচিব আটক

ভিজিএফ চাল বিতরণে আর্থিক লেনদেনের অভিযোগে কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার কেওয়ার জোড় ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. ওসমান হোসেন এবং ইউপি Read more

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের মামলা বাতিল-জামিন শুনানি ২৬ অক্টোবর
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের মামলা বাতিল-জামিন শুনানি ২৬ অক্টোবর

জুলাই আন্দোলনে ঢাকার যাত্রাবাড়ীতে যুবদলকর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের জামিন ও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন