বাংলাদেশসহ এশিয়ার পাঁচটি দেশে সফর বাতিল করেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। ইউক্রেন যুদ্ধ নিয়ে চলমান আলোচনা সংক্রান্ত ব্যস্ততার কারণে এশিয়ার দেশগুলোতে আপাতত সফর বাতিল করেছেন মেলোনি।বৃহস্পতিবার (২১ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি নির্ভরযোগ্য সূত্রে এ তথ্য জানা গেছে।অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে ৩০ আগস্ট দুই দিনের সফরে ইতালির প্রধানমন্ত্রী ঢাকায় আসার কথা ছিল। এ সফরে মেলোনির সঙ্গে তার মেয়েও ঢাকায় আসার কথা ছিল।পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য বলছে, মেলোনির সফর ঘিরে ঢাকার প্রস্তুতি প্রায় সম্পন্ন। ৩১ আগস্ট প্রধান উপদেষ্টার সঙ্গে ইতালির প্রধানমন্ত্রীর বৈঠক হওয়ার প্রস্তুতি ছিল।মেলোনির সফর বাতিলের কারণ জানতে চাইলে এক কূটনীতিক বলেন, বাংলাদেশসহ এশিয়ার পাঁচটি দেশে সফর বাতিল করেছেন ইতালির প্রধানমন্ত্রী। বাংলাদেশ দিয়ে তার সফর শুরুর কথা ছিল। এরপর সিঙ্গাপুর, ভিয়েতনাম, দক্ষিণ কোরিয়া ও জাপানে যাওয়ার কথা ছিল মেলোনির। তবে ইউক্রেন যুদ্ধের বিষয়ে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে আলোচনায় ন্যাটোভুক্ত দেশগুলোর অন্যতম শীর্ষ নেতা হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ইতালি। সেই ব্যস্ততার কারণে এশিয়া সফর বাতিল করেছেন তিনি।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পটিয়ায় ৭ বছরের শিশুকে যৌন নিপীড়ন, গ্রেপ্তার ১
পটিয়ায় ৭ বছরের শিশুকে যৌন নিপীড়ন, গ্রেপ্তার ১

চট্টগ্রামের পটিয়ায় খেলনা দেওয়ার কথা বলে ৭ বছরের এক শিশুকে যৌন নিপীড়ন করার অভিযোগ ওঠেছে। এ ঘটনায় রবিবার রাতে এক Read more

বিদেশে বসে বিএনপির বিরুদ্ধে বদনাম করছেন ড. ইউনূস: মির্জা আব্বাস
বিদেশে বসে বিএনপির বিরুদ্ধে বদনাম করছেন ড. ইউনূস: মির্জা আব্বাস

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, তিনি জাপানে বসে বিএনপি সম্পর্কে বদনাম Read more

শেবাচিমের চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারীদের আল্টিমেটাম
শেবাচিমের চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারীদের আল্টিমেটাম

চিকিৎসক ও কর্মচারীর ওপর হামলার ঘটনায় বিচার এবং নিরাপত্তা নিশ্চিতের দাবিতে কর্মবিরতি শুরু করেছেন বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের Read more

বনশ্রীতে বহুতল ভবনে আগুন
বনশ্রীতে বহুতল ভবনে আগুন

রাজধানীর বনশ্রীর সি ব্লকে একটি বহুতল ভবনের সাততলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।মঙ্গলবার (১৫ জুলাই) Read more

চোর সন্দেহে যুবকের ওপর কুকুর লেলিয়ে নির্যাতন, গ্রেফতার ৩
চোর সন্দেহে যুবকের ওপর কুকুর লেলিয়ে নির্যাতন, গ্রেফতার ৩

কুমিল্লার বুড়িচং উপজেলায় চুরির সন্দেহে এক যুবককে ধরে কুকুর লেলিয়ে নির্যাতনের ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।শনিবার Read more

ওসমান হাদির মৃত্যুতে পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক
ওসমান হাদির মৃত্যুতে পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদির মৃত্যুতে শনিবার (২০ ডিসেম্বর) পালিত হচ্ছে একদিনের রাষ্ট্রীয় শোক।রাষ্ট্রীয়ভাবে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন