পাকিস্তানের বৃহত্তম শহর করাচির এক আতশবাজির গুদামে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই বিস্ফোরণে সেখানে অন্তত ৩৪ জন আহত হয়েছেন। বিস্ফোরণে ওই এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে বলে বৃহস্পতিবার করাচি পুলিশ জানিয়েছে।দেশটির সরকারি কর্মকর্তারা বলেছেন, করাচির ওই গুদামে বিস্ফোরণের পর আগুন ধরে যায়। আগুনে আশপাশের কয়েকটি দোকানও পুড়ে গেছে। এতে এখন পর্যন্ত ৩৪ জনকে আহত অবস্থায় উদ্ধারের পর হাসপাতালে ভর্তি করা হয়েছে।প্রত্যক্ষদর্শী স্থানীয় এক বাসিন্দা বলেছেন, পরপর কয়েকটি ছোট বিস্ফোরণও ঘটায় বন্দরনগরীর ব্যস্ত সড়কে আতঙ্কিত লোকজনকে দৌড়ে পালিয়ে যেতে দেখা যায়।দেশটির স্থানীয় টেলিভিশন চ্যানেলের ভিডিওতে দেখা যায়, বিস্ফোরণের পর বহুতল ভবনে আগুন ধরে গেছে। এ সময় ধোঁয়ায় ঢেকে যায় আশপাশের এলাকা। খবর পেয়ে দেশটির দমকল বিভাগের কর্মীরা সেখানে পৌঁছে আগুন নেভাতে শুরু করেন।তবে কী কারণে আতশবাজির কারখানায় বিস্ফোরণের এই ঘটনা ঘটেছে, সেই বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।বিস্ফোরণের তীব্রতায় আশপাশের দোকানের কাচ ভেঙে যায় এবং রাস্তায় থাকা লোকজন কাচের টুকরার আঘাতে আহত হয়েছেন।পাকিস্তানের বাণিজ্যিক রাজধানী-খ্যাত করাচিতে দুই কোটিরও বেশি মানুষের বসবাস রয়েছে। করাচি পুলিশের কর্মকর্তা সুমাইয়া তারিক বলেন, বিস্ফোরণে ঘটনায় আহত অন্তত ৩৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন তিনি।স্থানীয় বাসিন্দা আকিব খান দেশটির সংবাদমাধ্যমকে বলেছেন, ‌‌‘‘আমি ভেবেছিলাম একসঙ্গে কয়েকটি বোমা বিস্ফোরিত হয়েছে।’’পাকিস্তানের টেলিভিশন চ্যানেল জিও নিউজে প্রচারিত সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, লোকজন দৌড়ে নিরাপদে যাওয়ার চেষ্টা করছে এবং গাড়িচালকরা তড়িঘড়ি করে তাদের যানবাহন ঘুরিয়ে নিচ্ছেন।প্রবল মৌসুমি বৃষ্টিতে করাচির বিভিন্ন এলাকায় ভয়াবহ বন্যা দেখা দেওয়ার কয়েক দিন পর বিস্ফোরণের এই ঘটনা ঘটেছে।সূত্র: রয়টার্স, জিও নিউজ।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সরকারি সফরে মালয়েশিয়া গেলেন সেনাবাহিনী প্রধান
সরকারি সফরে মালয়েশিয়া গেলেন সেনাবাহিনী প্রধান

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ‘১৪তম ইন্দো-প্যাসিফিক আর্মি চিফস কনফারেন্স-২০২৫’ এ যোগদানের জন্য চার দিনের সরকারি সফরে মালয়েশিয়া গেছেন।আজ সোমবার (২২ Read more

ইউনেস্কোর মর্যাদাপূর্ণ পুরস্কার পেল বাংলাদেশের ভাসমান স্কুল
ইউনেস্কোর মর্যাদাপূর্ণ পুরস্কার পেল বাংলাদেশের ভাসমান স্কুল

বাংলাদেশের স্থপতি মোহাম্মদ রেজোয়ানের সৌরচালিত ভাসমান স্কুল উদ্যোগ ইউনেস্কোর মর্যাদাপূর্ণ কনফুসিয়াস সাক্ষরতা পুরস্কার ২০২৫ পেয়েছে। শিক্ষায় নতুন উদ্ভাবন ও জীবনব্যাপী Read more

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের বাসভবনে হামলা
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের বাসভবনে হামলা

মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের বাসভবনে হামলার ঘটনা ঘটেছে। তবে ঘটনাটি নির্দিষ্ট কোনো লক্ষ্যে হামলা কিনা, তা খতিয়ে দেখতে Read more

দীঘিনালায় দুর্যোগে আটকেপড়াদের উদ্ধার করল সেনাবাহিনী
দীঘিনালায় দুর্যোগে আটকেপড়াদের উদ্ধার করল সেনাবাহিনী

খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালা উপজেলায় দুর্গম পাহাড়ি সড়কে আকস্মিক দুর্যোগে আটকেপড়া যানবাহন ও সাধারণ মানুষের সহায়তায় এগিয়ে এসেছে বাংলাদেশ সেনাবাহিনী।মঙ্গলবার Read more

জুলাই সনদ, বিচার, নির্বাচন সব প্যাকেজ আকারে হতে হবে: হাসনাত আব্দুল্লাহ
জুলাই সনদ, বিচার, নির্বাচন সব প্যাকেজ আকারে হতে হবে: হাসনাত আব্দুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, অনেক বলে আমরা নির্বাচন পেছাতে চাই। এটা ঠিক না। আমরা Read more

চুয়াডাঙ্গায় ৫ বছরের মধ্যে এবার এপ্রিলে সবচেয়ে কম তাপপ্রবাহ
চুয়াডাঙ্গায় ৫ বছরের মধ্যে এবার এপ্রিলে সবচেয়ে কম তাপপ্রবাহ

প্রতিবছর এপ্রিল মাসে গ্রীষ্মপ্রধান এলাকায় তাপপ্রবাহ ‘আপন রূপে’ দেখা দেয়। গত বছরের ৩০ এপ্রিল চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন