বাংলাদেশসহ এশিয়ার পাঁচটি দেশে সফর বাতিল করেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। ইউক্রেন যুদ্ধ নি‌য়ে চলমান আলোচনা সংক্রান্ত ব্যস্ততার কারণে এ‌শিয়ার দেশগুলোতে আপাতত সফর বা‌তিল করেছে মেলোনি।বৃহস্পতিবার (২১ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ের এক‌টি নির্ভরযোগ্য সূত্রে এ তথ্য জানা গেছে।অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে ৩০ আগস্ট দুই দিনের সফরে ইতালির প্রধানমন্ত্রীর ঢাকায় আসার কথা ছিল। এ সফরে মেলোনি তার মেয়েকে ঢাকায় আনার কথা ছিল।পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য বলছে, মেলোনির সফর ঘিরে ঢাকার প্রস্তু‌তি প্রায় সম্পন্ন। ৩১ আগস্ট প্রধান উপদেষ্টার সঙ্গে ইতালির প্রধানমন্ত্রীর বৈঠক হওয়ার প্রস্তু‌তি ছিল।মেলোনির সফর বা‌তিলের কারণ জানতে চাইলে এক কূটনী‌তিক বলেন, বাংলাদেশসহ এশিয়ার পাঁচটি দেশে সফর বাতিল করেছেন ইতালির প্রধানমন্ত্রী। বাংলাদেশ দিয়ে তার সফর শুরুর কথা ছিল। এরপর সিঙ্গাপুর, ভিয়েতনাম, দক্ষিণ কোরিয়া ও জাপানে যাওয়ার কথা ছিল মেলোনির। ত‌বে ইউক্রেন যুদ্ধের বিষয়ে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে আলোচনায় ন্যাটোভুক্ত দেশগুলোর অন্যতম শীর্ষ নেতা হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন কর‌ছে ইতা‌লি। সেই ব‌্যস্ততার কারণে এ‌শিয়া সফর বা‌তিল করেছে তি‌নি।এ‌দিকে, বৃহস্প‌তিবার প্রধান উপদেষ্টার কার্যালয় এক প্রজ্ঞাপনে বিশেষ নিরাপত্তা বাহিনী আইন, ২০২১ এর ধারা ২(ক)-এ প্রদত্ত ক্ষমতাবলে, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে আগামী ৩০ ও ৩১ আগস্ট বাংলাদেশ সফরকালীন ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ হিসেবে ঘোষণা করেছে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সৌদি আরবে রেকর্ড ৭ লাখ ৫০ হাজার কর্মী পাঠিয়েছে বাংলাদেশ
সৌদি আরবে রেকর্ড ৭ লাখ ৫০ হাজার কর্মী পাঠিয়েছে বাংলাদেশ

২০২৫ সালে সৌদি আরবে ৭ লাখ ৫০ হাজারেরও বেশি কর্মী পাঠিয়েছে বাংলাদেশ। এই সংখ্যা চলতি বছর কোনো একক দেশে সর্বোচ্চ Read more

সিদ্ধিরগঞ্জে মাদকবিক্রির ১৮ লাখ ৬৫ হাজার টাকাসহ গ্রেফতার ১১
সিদ্ধিরগঞ্জে মাদকবিক্রির ১৮ লাখ ৬৫ হাজার টাকাসহ গ্রেফতার ১১

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পৃথক দুটি অভিযানে মাদক বিক্রির ১৮ লাখ ৬৫ হাজার টাকা এবং মাদকদ্রব্যসহ মোট ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। Read more

১৫ ফেব্রুয়ারির আগেই নির্বাচন হবে: প্রেস সচিব
১৫ ফেব্রুয়ারির আগেই নির্বাচন হবে: প্রেস সচিব

আগামী বছর ১৫ ফেব্রুয়ারির আগেই নির্বাচন হবে, কোনো শক্তি এটাকে পেছাতে পারবে না জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। Read more

মাধবপুরে চালুর অপেক্ষায় চালক বিশ্রামাগার
মাধবপুরে চালুর অপেক্ষায় চালক বিশ্রামাগার

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের বেজুড়ায় যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কের অপর দিকে ১১ কোটি টাকা ব্যয়ে নির্মিত আধুনিক চালক বিশ্রামাগার প্রকল্পটি Read more

ত্রিশালে স্কুলের প্রবেশপথে বেড়া, ৫ শতাধিক শিক্ষার্থী চরম বিপাকে 
ত্রিশালে স্কুলের প্রবেশপথে বেড়া, ৫ শতাধিক শিক্ষার্থী চরম বিপাকে 

ময়মনসিংহের ত্রিশাল পৌর শহরের ১নং ওয়ার্ডের নামাপাড়ায় অবস্থিত ‘কবি নজরুল বিদ্যানিকেতন’-এর প্রবেশপথে বেড়া দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে জমির মালিকপক্ষ। এতে Read more

লাইফ সাপোর্টে তোফায়েল আহমেদ, ‘অবস্থা ভালো নয়’
লাইফ সাপোর্টে তোফায়েল আহমেদ, ‘অবস্থা ভালো নয়’

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ রাজধানীর স্কয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন। রোববার (২৮ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন