রাঙামাটিতে নানা অভিযোগে জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ৩৩৪ কোটি টাকা ব্যয়ে কাপ্তাই হ্রদের পানি সরবরাহ প্রকল্প বাস্তবায়নে অনিয়মসহ বিভিন্ন অভিযোগে এ অভিযান চালানো হয়।বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল সাড়ে ১০টায় দুদক রাঙামাটি সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আহমেদ ফরহাদ হোসেনের নেতৃত্বে দুদকের একটি দল অভিযান পরিচালনা করে।অভিযানে দুদক কর্মকর্তারা এডিবির অর্থায়নে ৩৩৪ কোটি টাকা ব্যয়ে কাপ্তাই হ্রদের পানি সরবরাহ প্রকল্প বাস্তবায়নে কার্যাদেশ না মেনে নিম্নমানের কাজের অভিযোগ নিয়ে তদন্ত করেন। এ সময় দুদক জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের টেন্ডার প্রক্রিয়াসহ বিভিন্ন নথিপত্র তলব করে।এ বিষয়ে জানতে চাইলে দুদক রাঙামাটিস্থ সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক জাহিদ কালাম জানান, ‘বিভিন্ন অভিযোগে এ অভিযান পরিচালনা করেছি। অভিযানে প্রাপ্ত তথ্যাবলি দুদকের উদ্বর্তন কর্তৃপক্ষকে অবহিত করা হবে। পরবর্তীতে সংশ্লিষ্ট আমাদের উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছ থেকে প্রাপ্ত সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।’এ সময় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের রাঙামাটি জেলার নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া ফাইলপত্র ঘেঁটে দেখান। অভিযানে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী সুব্রত বড়ুয়া, দুদক রাঙামাটি জেলা সমন্বিত কার্যালয়ের উপসহকারী পরিচালক সওয়ার হোসেন, বোরহান উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শখের বসে বিষধর সাপ পালন, খেলা দেখাতে গিয়ে কামড়ে মৃত্যু
শখের বসে বিষধর সাপ পালন, খেলা দেখাতে গিয়ে কামড়ে মৃত্যু

ভোলার মনপুরা উপজেলায় শখের বসে একটি বিষধর গোখরা সাপ পালন করে ওই সাপের কামড়ে মো. শাকিল হোসেন (২৫) নামের এক Read more

থাইল্যান্ড ও কম্বোডিয়ার সংঘাত ৩য় দিনে গড়ালো
থাইল্যান্ড ও কম্বোডিয়ার সংঘাত ৩য় দিনে গড়ালো

তৃতীয় দিনের মতো সংঘাতে জড়িয়েছে দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রতিবেশী দুই দেশ থাইল্যান্ড ও কম্বোডিয়া।শনিবার ভোরে, থাইল্যান্ডের ত্রাত প্রদেশে হামলা চালায় নমপেন, Read more

টাংগুয়ার হাওর, বালু লুটপাট, শ্রমিক সার্থরক্ষা এবং পরিবেশ সুরক্ষার দাবিতে মানববন্ধন
টাংগুয়ার হাওর, বালু লুটপাট, শ্রমিক সার্থরক্ষা এবং পরিবেশ সুরক্ষার দাবিতে মানববন্ধন

সুনামগঞ্জে রামসার সাইট টাঙ্গুয়ার হাওরের পরিবেশ ও জীববৈচিত্র পুনরুদ্ধার, বালু লুটপাট বন্ধ, শ্রমিক সার্থ রক্ষা এবং পরিবেশ সুরক্ষার দাবিতে মানববন্ধন Read more

‘ভারত এখন বুঝেছে, চীনের সঙ্গে বন্ধুত্ব করা কেন দরকার’
‘ভারত এখন বুঝেছে, চীনের সঙ্গে বন্ধুত্ব করা কেন দরকার’

“মার্কিন প্রশাসনের সঙ্গে টক্কর দেওয়ার অবস্থায় আছে ভারত" লিখেছে সরকারি পত্রিকা চায়না ডেইলি।

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন