ভোলার মনপুরা উপজেলায় শখের বসে একটি বিষধর গোখরা সাপ পালন করে ওই সাপের কামড়ে মো. শাকিল হোসেন (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (০৬ জুলাই) ভোরে মনপুরা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।নিহত শাকিল উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা খোকন মাঝির ছেলে। শাকিলের পরিবার সূত্রে জানা যায়, গত ৮ মাস আগে স্থানীয় একটি বাসা থেকে শাকিল সাপটি উদ্ধার করে লালন-পালন করতে থাকেন। সাপটি বিষধর হওয়া সত্ত্বেও শাকিল সেটিকে নিয়ে খেলায় মেতে উঠতেন। গেল ৩ মাস আগে খেলা দেখাতে গিয়ে হঠাৎ সাপটি শাকিলের পায়ে কামড় দেয়। পরে তাড়াহুড়ো করে শাকিল নিজেই কামড় দেওয়া স্থান চুষে বিষ নামিয়ে ফেলেন। পুনরায় গতকাল বিকেল সন্ধ্যা ৬টায় সাপটি নিয়ে খেলা দেখাতে গেলে পায়ের উরুতে কামড় দেয়। আগের মতো চুষে বিষ নামিয়ে সাপটিকে নিয়ে বাসায় আসেন শাকিল। কিন্তু এবার কিছুটা অসুস্থ বোধ করেন তিনি।পরে তার পরিবারের সদস্যরা তাকে স্থানীয় লালু ওঝার কাছে নিয়ে আসলে লালু ওঝা বিষ নামিয়ে দিলে ১ থেকে দেড় ঘণ্টা ভালো থাকেন। এরপর রাত ১১টার দিকে আশঙ্কাজনক অবস্থায় তাকে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে ভোর ৪টার দিকে তার মৃত্যু হয়।এ বিষয়ে বিশেষজ্ঞরা বলছেন, সাপ কামড় দিলে নিজের মুখ দিয়ে বিষ নামানোর কোনো উপায় নেই। এ ধরনের বিষাক্ত সাপ পালন করা বা তার সঙ্গে খেলা অত্যন্ত ঝুঁকিপূর্ণ, যা মৃত্যুর কারণও হতে পারে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নতুন বছরের নতুন বইয়ে মুখরিত কিশোরগঞ্জের স্কুল প্রাঙ্গণ
নতুন বছরের নতুন বইয়ে মুখরিত কিশোরগঞ্জের স্কুল প্রাঙ্গণ

নতুন বছরের প্রথম দিনে কিশোরগঞ্জে সাধারণ ও মাদ্রাসা পর্যায়ের শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যবই তুলে দেওয়া হয়েছে। শিক্ষার্থীরা নতুন পাঠ্যবই পেয়ে Read more

চাটমোহরে ট্রেনে কাটা পড়ে প্রতিবন্ধী কিশোরীর মৃত্যু
চাটমোহরে ট্রেনে কাটা পড়ে প্রতিবন্ধী কিশোরীর মৃত্যু

পাবনার চাটমোহরে ট্রেনে কাটা পড়ে বন্যা খাতুন (১৭) নামের এক প্রতিবন্ধী কিশোরীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৩০ মে) দুপুরে চাটমোহর রেলস্টেশনের এক Read more

কালিয়াকৈরে গজারি বন থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার
কালিয়াকৈরে গজারি বন থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চাপাইর ইউনিয়নের বড় গোবিন্দপুর এলাকায় গজারি বনের ভেতর থেকে অজ্ঞাত এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার Read more

সাগরে লঘুচাপ, আগামী ৫ দিন টানা বৃষ্টির আভাস
সাগরে লঘুচাপ, আগামী ৫ দিন টানা বৃষ্টির আভাস

বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে, যা ঘনীভূত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর (বিএমডি)।শুক্রবার (২৪ অক্টোবর) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন