ফের বন্ধ হয়ে গেছে রাজধানীর হাতিরঝিলের ওয়াটার ট্যাক্সি সেবা। বেতন-ভাতা বাড়ানোর দাবিতে কর্মীদের কর্মবিরতির কারণে দেড় মাসের মধ্যে দ্বিতীয়বার এ সেবা বন্ধ হলো। গত সোমবার থেকে ওয়াটার ট্যাক্সিচালক ও কর্মীরা কাজে যোগ না দেয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন এ সেবার উপর নির্ভরশীল যাত্রীরা। ওয়াটার ট্যাক্সি বন্ধ থাকার ফলে এফডিসি গেট থেকে রামপুরা ও বাড্ডা লিঙ্ক রোডে চলাচলকারী নৌপথের যাতায়াত সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। প্রতিদিন হয়রানির সম্মুখীন হচ্ছেন এ পথে নিয়মিত চলাচলকারী প্রায় ২০ হাজার যাত্রী।বৃহস্পতিবার (২১ আগস্ট) সরেজমিনে গিয়ে দেখা যায়, যাত্রীরা বিভিন্ন ওয়াটার ট্যাক্সি স্টেশনে এসে ফিরে যাচ্ছেন। নৌযানগুলো ঘাটে বাঁধা রয়েছে, গেটে ঝুলছে তালা। হঠাৎ সেবা বন্ধ হওয়ায় অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন।ওয়াটার ট্যাক্সির নিয়মিত যাতায়াত করা এক বেসরকারি চাকরিজীবী বলেন, অফিস শেষে প্রতিদিন এফডিসি থেকে ওয়াটার ট্যাক্সিতে রামপুরা ফিরি। কিন্তু দুদিন ধরে বন্ধ থাকায় যানজটে পড়ে এক ঘণ্টা বেশি সময় লাগছে।ওয়াটার ট্যাক্সি পরিচালনাকারী প্রতিষ্ঠান করিম গ্রুপের জ্যেষ্ঠ নির্বাহী মাসুম জামান জানান, ‘৬০ জনের বেশি কর্মী বেতন বাড়ানোর দাবিতে কাজ বন্ধ রেখেছেন। কবে আবার চালু হবে, নিশ্চিত করে বলতে পারছি না।’রাজউকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোজাফফর উদ্দিন বলেন, ‘হাতিরঝিল ওয়াটার ট্যাক্সি বন্ধ করে দেওয়ার বিষয়টি সম্পূর্ণ করিম গ্রুপের অভ্যন্তরীণ বিষয়। বিষয়টি নিয়ে করিম গ্রুপের কর্তৃপক্ষের সঙ্গে আমরা সমস্যা সমাধানের জন্য চেষ্টা করবো। কারণ দর্শানোর জন্য ১৮ তারিখ নোটিশ দেওয়া হয়েছে নোটিশের জবাব না পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’এর আগে গত জুন মাসেও ভাড়া বকেয়া থাকায় পাঁচদিন ওয়াটার ট্যাক্সি বন্ধ ছিল। পরে বকেয়া পরিশোধ করলে পুনরায় সেবা চালু হয়।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শিক্ষার্থী পারভেজ হত্যাকাণ্ডের প্রতিবাদে গবিতে মানববন্ধন
শিক্ষার্থী পারভেজ হত্যাকাণ্ডের প্রতিবাদে গবিতে মানববন্ধন

প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজকে সন্ত্রাসী হামলায় হত্যার ঘটনায় জড়িতদের গ্রেফতার ও কঠোর শাস্তির দাবিতে গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) Read more

মঠবাড়িয়ায় পিকআপ চাপায় গৃহবধূ নিহত, আহত ৩
মঠবাড়িয়ায় পিকআপ চাপায় গৃহবধূ নিহত, আহত ৩

পিরোজপুরের মঠবাড়িয়ার আকিজ গ্রু‌পের পণ্যবাহী পিকআপের চাপায় মাকুসদা বেগম (৪০) নামে এক অটোরিকশা আরোহী নিহত হয়েছেন। এসময় একই পরিবারের দুইজনসহ Read more

মাগুরায় সংঘাত এড়াতে পুলিশের অভিযান; আটক ২১
মাগুরায় সংঘাত এড়াতে পুলিশের অভিযান; আটক ২১

মাগুরা সদরের নড়িহাটি এবং হাজিপুর গ্রামে দুপক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারে সংঘর্ষের ঘটনা চলে আসছিলো। সংঘর্ষের ঘটনায় বৃহস্পতিবার রাতে Read more

মাদারীপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই স্কুলছাত্রকে হাতুড়িপেটা
মাদারীপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই স্কুলছাত্রকে হাতুড়িপেটা

মাদারীপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে পঞ্চম শ্রেণীর দুই শিক্ষার্থীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করেছে স্থানীয় বখাটেরা। রবিবার(২৪ আগস্ট) দুপুরে সদর Read more

খেলার সামগ্রী কিনে বাড়ি ফেরা হলো না ৩ বন্ধুর
খেলার সামগ্রী কিনে বাড়ি ফেরা হলো না ৩ বন্ধুর

নরসিংদী শহরে গিয়েছিলেন খেলার সামগ্রী কিনতে মোটরসাইকেল চালিয়ে ফেরার পথে শিবপুরে বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিক মৃত্যু হয়েছে ৩ বন্ধুর। Read more

বরগুনায় স্ত্রীর গলাকাটা ও স্বামীর ঝুলন্ত লাশ উদ্ধার
বরগুনায় স্ত্রীর গলাকাটা ও স্বামীর ঝুলন্ত লাশ উদ্ধার

বরগুনা সদর উপজেলার আয়লা পাতাকাটা ইউনিয়নের দক্ষিণ ইটবাড়িয়া গ্রামে স্ত্রীর গলা কাটা ও স্বামীর ফাঁস লাগানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন