কুড়িগ্রামের ফুলবাড়ীতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে একটি পরিবারের দুটি বসত ঘর, আসবাবপত্র ও একটি চায়ের দোকান পুড়ে ছাই হয়ে গেছে। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুনের সুত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে। বৃহস্পতিবার(২১ আগস্ট) দুপুরে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের জুম্মারপাড় গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।খবর পেয়ে স্থানীয়রা আপ্রাণ চেষ্টা করেও আগুন নেভাতে ব্যর্থ হন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু ততক্ষণে বসতবাড়ির দুটি ঘর ও একটি দোকান পুড়ে ভস্মিভূত হয়ে যায়। অগ্নিকাণ্ডে সব হারিয়ে ওই পরিবার দুটি বর্তমানে খোলা আকাশের নিচে বসবাস করছে। স্থানীয় ইউপি সদস্য সোহেল রানা মিলন জানান, ‘বৃহস্পতিবার দুপুরে বাড়ির সাথে চায়ের দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুনের সুত্রপাত হয়। আগুনের লেলিহান শিখা মুহুর্তের মধ্যে জিয়াউর রহমানের দুটি বসত ঘর ও একটি চায়ের দোকান আগুনে পুড়ে ছাই হয়েছে। এতে তার ক্ষতি হয়েছে প্রায় ৫ লাখ টাকা। তিনি আরও জানান, বৃহস্পতিবার দুপুরে গিয়ে ক্ষয়ক্ষতির তালিকা করে উপজেলা নির্বাহী অফিসার ও ত্রাণ ও পূনর্বাসন কর্মকর্তার দপ্তরে দাখিল করা হয়েছে।’ ফুলবাড়ী উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ভারপ্রাপ্ত  ইনচার্জ মনজুর আলম জানান, ‘গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের মাধ্যমে আগুনের সুত্রপাত ঘটে। আমরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করি।’আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কক্সবাজার-মহেশখালী নৌরুটে পরীক্ষামূলক সী-ট্রাক চলাচল শুরু
কক্সবাজার-মহেশখালী নৌরুটে পরীক্ষামূলক সী-ট্রাক চলাচল শুরু

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) কক্সবাজার-মহেশখালী রুটে শুক্রবার (১৮ এপ্রিল) থেকে পরীক্ষামূলকভাবে সী-ট্রাক চালু করেছে।২৫০ জন যাত্রী পরিবহনের ক্ষমতাসম্পন্ন এই Read more

বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টাগণের সঙ্গে পুলিশের মতবিনিময়
বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টাগণের সঙ্গে পুলিশের মতবিনিময়

পুলিশ সপ্তাহ উদযাপন উপলক্ষে বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও সচিবদের সঙ্গে মতবিনিময় করেছেন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা। Read more

ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে মাদকাসক্ত যুবকের আত্মহত্যা
ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে মাদকাসক্ত যুবকের আত্মহত্যা

টাঙ্গাইলের ভূঞাপুরে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে রাকিব (২৬) নামে এক যুবক আত্মহত্যা করেছেন।বুধবার (১৬ এপ্রিল) বিকালে ভূঞাপুর রেলস্টেশনে এ Read more

দোকান মালিক গ্রামে নেই, সুযোগে যুবদল নেতার দখলচেষ্টা!
দোকান মালিক গ্রামে নেই, সুযোগে যুবদল নেতার দখলচেষ্টা!

নাটোরের সিংড়ায় জোরপূর্বক এক ব্যবসায়ীর দোকানঘর দখলের অভিযোগ উঠেছে যুবদল নেতার বিরুদ্ধে। রবিবার (২১ অক্টোবর) সকালে উপজেলার ইটালি ইউনিয়নের মুন্সি Read more

শাহজাদপুরে গ্রেফতার ও শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল
শাহজাদপুরে গ্রেফতার ও শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল

সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর এলাকার রামবাড়ি মহল্লার যুবদল নেতা বিপুলকে পিটিয়ে হত্যার প্রতিবাদে এলাকাবাসি বিক্ষোভ মিছিল ও মহাসড়ক অবরোধ করেছে । মঙ্গলবার(২২ Read more

চামড়া আছে, ট্যানারি নেই: চট্টগ্রামে ট্যানারি শিল্পের অস্তিত্ব সংকটে চরম দুরবস্থা
চামড়া আছে, ট্যানারি নেই: চট্টগ্রামে ট্যানারি শিল্পের অস্তিত্ব সংকটে চরম দুরবস্থা

শিল্প, বন্দর ও বাণিজ্যের শহর চট্টগ্রামে গড়ে উঠছে একের পর এক শিল্পপ্রতিষ্ঠান। অথচ সম্ভাবনাময় একটি খাত ট্যানারি শিল্প—অবহেলা, দুর্যোগ ও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন