মুন্সীগঞ্জের গজারিয়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় সংসদের আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে হোমনা-মেঘনা নাগরিক সমাজের ব্যানারে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে।বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ১১টায় গজারিয়া উপজেলার ভাটেরচর নতুন রাস্তায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করে।এ সময় মহাসড়কের দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে করে যাত্রী সাধারণ চরম ভোগান্তিতে পড়ছে।আন্দোলনকারীরা বলেন, ‘সরকার জনগণের আবেগ-আকাঙ্ক্ষা অনুধাবন না করে এমন জনস্বার্থ বিরোধী সিদ্ধান্ত নিয়েছে। ভৌগোলিক কারণে হোমনা ও মেঘনা পাশাপাশি, যাতায়াত ব্যবস্থাও একই পথে। তাই কুমিল্লা-২ (হোমনা-মেঘনা) আসন বহাল রাখার দাবি জানাচ্ছি।’এ সময় মেঘনা উপজেলার লুটেরচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ মুন্সী বলেন, ‘মেঘনা ও হোমনার মানুষ একসাথে থাকতে চায়, তাদের আর কোনো দাবি নাই। সরকারকে আমাদের দাবি মেনে নেওয়ার অনুরোধ করছি।’খোরশেদ আলম মিন্টু নামে আরেক আন্দোলনকারী জানান, ‘আমাদের দাবি মানা না হলে মেঘনা ও হোমনার সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিনব্যাপী বন্ধ করে দেওয়া হবে।’এ সময় উপস্থিত ছিলেন মেঘনা উপজেলার আব্দুল ওয়াদুদ মুন্সী, আজহারুল হক শাহীন, শাহাবুদ্দিন আহম্মেদ, শহীদুল্লাহ সরকার, আব্দুল মতিন, নুরুল ইসলাম জহির, হোমনা উপজেলার মোঃ মহিউদ্দিন, মোজাম্মেল হক মুকুল, সানাউল্লাহ সরকার, নজরুল ইসলামসহ হোমনা-মেঘনা নাগরিক সমাজের নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠনের প্রতিনিধিসহ উপজেলার সর্বস্তরের কয়েক হাজার সাধারণ মানুষ।উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জাতীয় সংসদের ৩৯টি আসনের সীমানায় রদবদল এনে খসড়া তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফের নেপালে গবির ভেটেরিনারি অনুষদের ইন্টার্ন শিক্ষার্থীরা
ফের নেপালে গবির ভেটেরিনারি অনুষদের ইন্টার্ন শিক্ষার্থীরা

সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদের নবম ব্যাচের ইন্টার্ন চিকিৎসকরা তাদের ব্যবহারিক জ্ঞান বৃদ্ধির লক্ষ্যে দ্বিতীয় দফায় Read more

কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষায় সেরা দশ শিক্ষার্থীর পরিচয়
কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষায় সেরা দশ শিক্ষার্থীর পরিচয়

কৃষি গুচ্ছভুক্ত ৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার মেধাতালিকার ৩ হাজার ৮৬৩টি আসন এবং অপেক্ষমান Read more

দেশের উদ্দেশে লন্ডন ছাড়লেন প্রধান উপদেষ্টা
দেশের উদ্দেশে লন্ডন ছাড়লেন প্রধান উপদেষ্টা

চার দিনের যুক্তরাজ্য সফর শেষে দেশের উদ্দেশে লন্ডন ছেড়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান Read more

নেত্রকোনায় খালে গোসলে নেমে মাদ্রাসা ছাত্রের মৃত্যু
নেত্রকোনায় খালে গোসলে নেমে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

নেত্রকোনার কলমাকান্দায় গোসলে নেমে পানিতে ডুবে হাবিবুর রহমান (১০) নামের এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। সে স্যায়িদুনা ওমর রা. হিফজুল Read more

টেকনাফে দু’পক্ষের গোলাগুলিতে এক তরুণী নিহত
টেকনাফে দু’পক্ষের গোলাগুলিতে এক তরুণী নিহত

কক্সবাজারের টেকনাফে গহীন পাহাড়ে লুকিয়ে থাকা অস্ত্রধারী অপহরণ চক্র ও মানবপাচারে জড়িত সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। উক্ত ঘটনায় ১৮ বছর Read more

সিনেট ভবনের সামনে থেকে ঘোষণা হবে ডাকসুর ফল
সিনেট ভবনের সামনে থেকে ঘোষণা হবে ডাকসুর ফল

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদের ভোট গণনা চলছে। আটটি কেন্দ্র থেকে প্রত্যেক হল সংসদের ফলাফল ও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন