সাভারের আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর মামলায় সাবেক এমপি সাইফুলসহ ১৬ জনের বিচার শুরুর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। সেই সঙ্গে আলোচিত এ মামলায় পলাতক ৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি মো. নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন।এর আগে, গত ১৩ আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ স্টেট ডিফেন্স ও আসামিপক্ষের আইনজীবীর শুনানি শেষে অভিযোগ গঠনের বিষয়ে আদেশের জন্য আজকের দিন ধার্য করেছিলেন ট্রাইব্যুনাল।সম্প্রতি আলোচিত এ মামলায় ১৬ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন করে প্রসিকিউশন। তাদের বিরুদ্ধে ২০২৪ সালের ৫ আগস্ট হত্যার পর ৫ জনের লাশ ও আহত একজনকে পুড়িয়ে দেওয়া ছাড়াও ৪ আগস্ট আশুলিয়া থানার সামনে একজনকে গুলি করে হত্যার অভিযোগ আনা হয়েছে।নৃশংস এ ঘটনায় গত ১১ সেপ্টেম্বর মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করা হয়। আনুষ্ঠানিক অভিযোগের সঙ্গে অন্যান্য তথ্যসূত্র হিসেবে ৩১৩ পৃষ্ঠা, সাক্ষী ৬২, দালিলিক প্রমাণাদি ১৬৮ পৃষ্ঠা ও দুটি পেনড্রাইভ যুক্ত করা হয়েছে। তবে আলোচিত এ মামলায় সাবেক এমপি সাইফুল ইসলামসহ ৮ জন এখনো পলাতক রয়েছে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাংলা একাডেমির ৮ পুরস্কার ঘোষণা, পেলেন যারা
বাংলা একাডেমির ৮ পুরস্কার ঘোষণা, পেলেন যারা

সাহিত্য ও নাটকের বিভিন্ন শাখায় অবদানের জন্য বাংলা একাডেমি এ বছর ৮ জনকে বিভিন্ন পুরস্কারের জন্য মনোনীত করেছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) Read more

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুই ট্রাকের সংঘর্ষ, আহত ২
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুই ট্রাকের সংঘর্ষ, আহত ২

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার খানবাড়ি চৌরাস্তার কাছে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুটি ট্রাকের সংঘর্ষে দুইজন আহত হয়েছেন। শুক্রবার (৬ জুন) ভোর সাড়ে ছয়টার দিকে Read more

সিদ্ধিরগঞ্জে পিস্তলসহ দুই ছিনতাইকারী গ্রেফতার
সিদ্ধিরগঞ্জে পিস্তলসহ দুই ছিনতাইকারী গ্রেফতার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে খেলনা পিস্তলসহ দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের হেফাজত থেকে একটি খেলনা পিস্তল, একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল Read more

কাঠের সাঁকোতে তিন উপজেলার মানুষের ঝুঁকিপূর্ণ পারাপার
কাঠের সাঁকোতে তিন উপজেলার মানুষের ঝুঁকিপূর্ণ পারাপার

সিরাজগঞ্জ সদর উপজেলায় একটি অস্থায়ী কাঠের সাঁকো দিয়ে তিন উপজেলার অন্তত তিন হাজার মানুষ ঝুঁকিপূর্ণ পারাপার হচ্ছেন। বাঁশের খুঁটি ও Read more

তারাগঞ্জে এনএনসি-পিএনসি কার্ড সংকটে ভোগান্তিতে গর্ভবতীরা
তারাগঞ্জে এনএনসি-পিএনসি কার্ড সংকটে  ভোগান্তিতে গর্ভবতীরা

রংপুরের তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে এনএনসি (নিউ নেটাল কেয়ার) ও পিএনসি (পোস্ট নেটাল কেয়ার) কার্ড সরবরাহ না থাকায় Read more

হাসিনা ব্যবস্থার সবকিছুই দরকার, শুধু হাসিনা ছাড়া: হাসনাত
হাসিনা ব্যবস্থার সবকিছুই দরকার, শুধু হাসিনা ছাড়া: হাসনাত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি পোস্ট Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন