রাস্তার পাশে ড্রেনের ময়লা তুলে ফেলে রাখা হয়। অতঃপর সামান্য বৃষ্টিতেই সেই ময়লা আবারও ড্রেনে চলে যায় এবং পুরো সড়কজুড়ে পানির সাথে একাকার হয়ে যায় ময়লাগুলো। প্রয়োজনের তাগিদে হাজারো মানুষ সেই ময়লাতে হাঁটে। এভাবেই বেড়ে যায় মানুষের স্বাস্থ্যঝুঁকি।দীর্ঘদিন সংস্কারের অভাবে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের।বুধবার (২০ আগস্ট) বিকালে সরেজমিনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তা থেকে শ্রীপুর আঞ্চলিক সড়কে এমন চিত্র দেখা যাচ্ছে। এতে পৌরসভার সংশ্লিষ্ট দায়িত্বশীলদের প্রতি ক্ষোভ জানিয়েছেন ভুক্তভোগী যাতায়াতকারীরা।পানি নিষ্কাশনে সমস্যা রয়েছে মূল ড্রেনটিতে। দ্রুতসময়ের মধ্যে ড্রেনটি পরিস্কার করে ভোগান্তি থেকে পরিত্রাণের ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবি জানান স্থানীয় সচেতন নাগরিক সমাজের সভাপতি জুয়েল রানা।শ্রীপুর পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক আজিজুল হক রাজন বলেন, ‘বৃষ্টি হলেই ড্রেনের ময়লা পানি রাস্তায় ওঠায় সাধারণ মানুষ রাস্তা দিয়ে হাঁটতে পারেন না। অনেক সময় হাঁটুপানি মাড়িয়ে বাধ্য হয়েই চলাচল করতে হয়।’ তিনি অভিযোগ করেন, দীর্ঘদিন সংস্কারের অভাবে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।এ বিষয়ে শ্রীপুর পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যরিস্টার সজীব আহমেদ সময়ের কণ্ঠস্বরকে জানান, ‘ড্রেন পরিস্কার করার কার্যক্রম বর্ষা মৌসুমের শেষে শুরু করার উদ্দেশ্য ছিল যেন এই পরিস্থিতি থেকে পরিত্রাণ পাওয়া যায়। ময়লা উত্তোলনের পর সেই ময়লা স্লাজ শুকিয়ে আসার জন্য অপেক্ষা করা হয়। কিন্তু বিকালের হঠাৎ বৃষ্টিতে সেই পরিকল্পনায় বাধা সৃষ্টি হয়েছে। পৌরসভা তার ড্রেন পরিস্কার করার কার্যক্রম আবারও চালু করবে।’ এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আগুন থেকে বেঁচে ফেরা এক শিক্ষকের ভয়াবহ বর্ণনা
আগুন থেকে বেঁচে ফেরা এক শিক্ষকের ভয়াবহ বর্ণনা

ঢাকা উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর একটি এফ-৭ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে। এই ঘটনায় এখন পর্যন্ত Read more

সারাদেশে এমপিওভুক্ত শিক্ষকদের কর্মবিরতি শুরু
সারাদেশে এমপিওভুক্ত শিক্ষকদের কর্মবিরতি শুরু

মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা বৃদ্ধির দাবিতে এবং পুলিশের বলপ্রয়োগের প্রতিবাদে সারাদেশের সব বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে আজ (সোমবার) Read more

আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন: প্রধান উপদেষ্টা
আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন: প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বর্তমান সরকার গৃহীত সংস্কার কার্যক্রম সামনে এগিয়ে নিয়ে আগামী বছরের জুনের Read more

বাগেরহাট প্রেসক্লাব নির্বাচনে শুনু সভাপতি, লিটন সম্পাদক
বাগেরহাট প্রেসক্লাব নির্বাচনে শুনু সভাপতি, লিটন সম্পাদক

‎বাগেরহাট প্রেস ক্লাব নির্বাচনে মানবজমিন পত্রিকার বাগেরহাট প্রতিনিধি ‎আবু সাঈদ শুনু সভাপতি ও দৈনিক দিনকালের জেলা প্রতিনিধি এম হেদায়েত হোসাইন Read more

যশোরে বিএনপি নেতার বিরুদ্ধে হত্যা-হুমকির অভিযোগে মামলা
যশোরে বিএনপি নেতার বিরুদ্ধে হত্যা-হুমকির অভিযোগে মামলা

যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনের বিরুদ্ধে জেলা মহিলা দলের সভাপতি রাশিদা রহমান আদালতে মামলা করেছেন। অভিযোগে বলা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন