দীর্ঘদিন ধরে চায়ের দোকানের আড়ালে করতেন রমরমা মাদকের ব্যবসা। দায় এড়াতে দোকানে স্থাপন করেছিলেন সিসি ক্যামেরা। অবশেষে প্রশাসনের জালে গ্রেপ্তার হয়েছেন সেই মাদক কারবারি। জব্দ করা হয়েছে সেই সিসিটিভি ক্যামেরা। বুধবার (২০ আগস্ট) বিকালে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার হেলেঞ্চাহাটি গ্রামে অভিযান চালায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসময় মাদক সেবনরত অবস্থায় দুজনকে গ্রেপ্তার করা হয়। পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ভিন্ন মেয়াদে দুইজনকে কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে তাদের জরিমানাও করা হয়েছে। দণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার হেলেঞ্চাহাটি গ্রামের মৃত. আতিয়ার মল্লিকের ছেলে চা ব্যবসায়ী টিটোল মল্লিক (৩৭) ও কঠুরাকান্দী গ্রামের আতিয়ার রহমানের ছেলে মেহেদী হাসান (২৬)।খোঁজ নিয়ে জানা যায়, টিটোল মল্লিক দীর্ঘদিন ধরে চায়ের দোকানের আড়ালে ইয়াবা ও গাঁজার ব্যবসা করতেন। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ কে এম রায়হানুর রহমানের উপস্থিতিতে টিটোল মল্লিকের চায়ের দোকানে আলফাডাঙ্গা থানা পুলিশের সহায়তায় অভিযান চালান জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে ইয়াবা সেবনরত অবস্থায় টিটোল মল্লিক ও গাঁজা সেবনরত অবস্থায় তার সহযোগী মেহেদী হাসানকে হাতেনাতে আটক করেন। এরপর অভিযুক্তরা তাদের দোষ স্বীকার করেন ও ভবিষ্যতে মাদকসেবন করবেন না মর্মে অঙ্গীকার করেন।দোষীদের স্বীকারোক্তির ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী শাস্তিস্বরূপ টিটোল মল্লিককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড একইসঙ্গে ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও অতিরিক্ত দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়া টিটোল মল্লিকের সহযোগী মেহেদী হাসানকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড একইসঙ্গে ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও অতিরিক্ত এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ কে এম রায়হানুর রহমান তাদের এ দণ্ডাদেশ দেন।এসময় উপস্থিত ছিলেন, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বেলায়েত হোসেন, উপ-পরিদর্শক সাইফুর রহমান, আলফাডাঙ্গা থানা উপ-পরিদর্শক শহিদুল ইসলামসহ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ।আলফাডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ কে এম রায়হানুর রহমান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও আলফাডাঙ্গা থানা পুলিশের সহায়তায় অভিযান পরিচালনা করে দুই জনকে জেল ও জরিমানা করা হয়েছে। একইসঙ্গে চা দোকানীর সিসিটিভি ক্যামেরা জব্দ করা হয়েছে। মাদকমুক্ত উপজেলা গড়তে এ ধরণের অভিযান অব্যহত থাকবে।’আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কুবি শিক্ষার্থীদের জন্য তিনটি বাস উপহার দিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
কুবি শিক্ষার্থীদের জন্য তিনটি বাস উপহার দিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীদের চলাচলের দুর্ভোগ লাঘবে তিনটি বাস উপহার দেওয়ার ঘোষণা দিয়েছেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন এবং ক্রীড়া Read more

অনুমতি মিলল ঢাকা-করাচি ফ্লাইটের
অনুমতি মিলল ঢাকা-করাচি ফ্লাইটের

ঢাকা থেকে করাচিতে সরাসরি ফ্লাইট চালাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে অনুমতি দিয়েছে পাকিস্তান। শুক্রবার (০২ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম সামা Read more

এবার সৌদিতে বিদেশিদের জন্য নতুন নির্দেশনা, আওতার বাইরে যারা
এবার সৌদিতে বিদেশিদের জন্য নতুন নির্দেশনা, আওতার বাইরে যারা

সৌদি আরবের ট্রাফিক অধিদপ্তর নতুন নির্দেশনা জারি করেছে, বিদেশি চালকদের জন্য যারা আন্তর্জাতিক বা নিজ দেশের লাইসেন্স ব্যবহার করে সৌদিতে Read more

তীব্র তাপ প্রবাহের পর আষাঢ়ের প্রথম দিনে বাউফলে স্বস্তির বৃষ্টি
তীব্র তাপ প্রবাহের পর আষাঢ়ের প্রথম দিনে বাউফলে স্বস্তির বৃষ্টি

 পটুয়াখালীর বাউফল উপজেলায় টানা কয়েকদিনের তীব্র তাপপ্রবাহের পর আষাঢ়ের প্রথম দিনে অবশেষে স্বস্তির বৃষ্টি হলো। আজ রবিবার (১৫ জুন) সকাল Read more

টিভিতে আজকের খেলা (১১ ডিসেম্বর ২০২৫)
টিভিতে আজকের খেলা (১১ ডিসেম্বর ২০২৫)

ভারত-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টি-টোয়েন্টি আজ। রাতে আছে ইউরোপা লিগের ম্যাচ।ক্রিকেটওয়েলিংটন টেস্ট-২য় দিননিউজিল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজসরাসরি, ভোর ৪টা,টি স্পোর্টস২য় টি-টোয়েন্টিভারত-দক্ষিণ আফ্রিকাসরাসরি, সন্ধ্যা ৭-৩০ Read more

যুক্তরাষ্ট্রকে ফের সতর্কবার্তা ইরাকের কাতাইব হিজবুল্লাহর
যুক্তরাষ্ট্রকে ফের সতর্কবার্তা ইরাকের কাতাইব হিজবুল্লাহর

যুক্তরাষ্ট্র যদি ইসরাইলের পক্ষে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ে, তাহলে ভয়াবহ পরিণতির মুখোমুখি হবে—এ হুঁশিয়ারি আবারও দিয়েছে ইরাকভিত্তিক ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন