ঢাকার ধামরাইয়ে সাবেক স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামী বিষপান করে আত্মহত্যা করেছে। নিহত পিংকী আক্তার (২২) স্বামী বন্দর উদ্দিনের (৩৫) ঘরে সিয়াম (৪) নামে একটি ছেলে সন্তান রয়েছে। নিহত স্বামী স্ত্রীর মরা দেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ।বুধবার (২০ আগস্ট) সকালে ধামরাইয়ের কালামপুর এলাকায় এই ঘটনা ঘটে।স্থানীয় জনতা ও পুলিশ সূত্রে জানা গেছে, কালামপুরের আনসার আলীর মেয়ে পিংকী আক্তারের সাথে ৬ মাস আগে বিবাহ বিচ্ছেদ হয় স্বামী বদর উদ্দিনের। আজ সকালে বদর উদ্দিন তার সাবেক স্ত্রীর বাসায় তাদের ৪ বছরের ছেলেকে দেখতে যান। এসময় পিংকী ছেলে দেখতে দিবে না বলে জানান। তখন তাদের মধ্যে কথাকাটির এক পর্যায়ে স্বামী বদর উদ্দিন পিংকী আক্তারকে কুপিয়ে হত্যা করে। স্ত্রীকে হত্যার পর নিজে বিষপান করে মেঝেতে অচেতন অবস্থায় লুটিয়ে পড়ে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বদর উদ্দিনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান।নিহত পিংকী আক্তারের বাবা আনছার বলেন, ৬ মাস পূর্বে তার মেয়ের সাথে বদর উদ্দিনের তালাক হয়। আজকে বাসায় কেউ ছিল না। এই সুযোগে মেয়েকে কুপিয়ে হত্যা করে বদর উদ্দিন। তিনি তার মেয়ের হত্যার সঠিক বিচার চান।এ বিষয়ে ধামরাই থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম বলেন, স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামী বদর উদ্দিন বিষপান করে আত্মহত্যা করেছে। তবে ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।তিনি আরও বলেন, স্বামী-স্ত্রীর মরদেহ ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চাকরিতে জুলাই যোদ্ধাদের জন্য কোটা থাকছে না: মুক্তিযুদ্ধ উপদেষ্টা
চাকরিতে জুলাই যোদ্ধাদের জন্য কোটা থাকছে না: মুক্তিযুদ্ধ উপদেষ্টা

সরকারি চাকরিতে জুলাই যোদ্ধাদের জন্য কোনো কোটা থাকছে না বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই আজম, বীর প্রতীক।সোমবার (২১ Read more

খাগড়াছড়িতে বিনামূল্যে চিকিৎসাসেবা পেল তিন শতাধিক গ্রামবাসী
খাগড়াছড়িতে বিনামূল্যে চিকিৎসাসেবা পেল তিন শতাধিক গ্রামবাসী

খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন খাগড়াছড়ি সদর জোনের তত্ত্বাবধানে আনুমানিক তিন শতাধিক স্থানীয় মানুষের মধ্যে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।শনিবার (২৫ Read more

ডাকসু নির্বাচন নিয়ে আপিল বিভাগে শুনানি চলছে
ডাকসু নির্বাচন নিয়ে আপিল বিভাগে শুনানি চলছে

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন স্থগিত করে দেওয়া হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আবেদনের ওপর শুনানি শুরু হয়েছে। বুধবার (৩ Read more

হাইকোর্টের নির্দেশে লামায় ২টি অবৈধ ইটভাটা গুড়িয়ে দিয়েছে প্রশাসন
হাইকোর্টের নির্দেশে লামায় ২টি অবৈধ ইটভাটা গুড়িয়ে দিয়েছে প্রশাসন

হাইকোর্টের নির্দেশে অবৈধ ইটভাটা উচ্ছেদ কার্যক্রমের অংশ হিসেবে পার্বত্য বান্দরবানের লামায় ২টি ইটভাটা গুড়িয়ে দিয়েছে প্রশাসন।বুধবার (১৩ আগস্ট) সকাল থেকে Read more

সুনামগঞ্জে সন্ত্রাস বিরোধী আইনে ৮৭ জনের নামে মামলা
সুনামগঞ্জে সন্ত্রাস বিরোধী আইনে ৮৭ জনের নামে মামলা

স্বাধীনতা দিবসে সুনামগঞ্জের আদালত চত্বরে স্মৃতিসৌধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের নেতা কর্মীগন ফুল দেয়ার Read more

‘মারধরের শিকার’ মিশা? ভাইরাল ভিডিও নিয়ে যা জানা গেল
‘মারধরের শিকার’ মিশা? ভাইরাল ভিডিও নিয়ে যা জানা গেল

সামাজিক যোগাযোগমাধ্যমে বুধবার (১৪ মে) রাতে হঠাৎ একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে দাবি করা হয় ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা মিশা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন