লা লিগার ঘরের মাঠে ওসাসুনাকে হারিয়ে নতুন মৌসুম শুরু করেছে রিয়াল মাদ্রিদ। দাপুটে পারফরম্যান্সের পরও লস ব্লাঙ্কোসরা জিতেছে ১-০ গোলে। যেই গোলটি এসেছে আবার পেনাল্টি থেকে। মঙ্গলবার (১৯ আগস্ট) দিবাগত রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে ওসাসুনাকে আতিথ্য দেয় রিয়াল মাদ্রিদ। যেখানে ৭১ শতাংশ বল নিজেদের দখলে রেখেছিল স্বাগতিকরা। পাশাপশি ১৮টি শটের মাঝে তারা পাঁচটি ছিল লক্ষ‍্যে রাখতে পারে। বিপরীতে মাত্র দুটি শট নিলেও একটিও লক্ষ্যে ছিল না ওসাসুনার।এদিন সান্তিয়াগো বার্নাব্যুতে অভিষেক হয় রিয়ালের নতুন কোচ জাভি আলোনসোর। এছাড়া অভিষেক হয় দুই মিডফিল্ডার মিডফিল্ডার ফ্রাঙ্কো মাস্তান্তুয়োনো এবং ডিফেন্ডার আনহেল কারেরাসের। এদিন প্রথমার্ধে কিছুটা ধীরস্থীর ফুটবল খেলেছে রিয়াল মাদ্রিদ। এসময় বলতে গেলে জোরালো কোনো আক্রমণ করতে পারেনি তারা। এর জন্য অবশ্য কৃতিত্ব দিতে হয় ওসাসুনার রক্ষণভাগকে। প্রথমার্ধে এমবাপ্পে-ভিনিদের রীতিমতো পকেটে পুরে রেখেছিল তারা। যদিও এসময় বেশ কয়েকটি শট নিয়েছে স্বাগতিকরা তবে গোলরক্ষক সার্জিও হেরেরাকে পরাস্ত করতে পারেনি। বিশেষত ডিন হুইজসেন ও এডার মিলিটাওয়ের জোরালো শট ঠেকান তিনি।সব মিলিয়ে রিয়াল মাদ্রিদকে গোলের জন্য অপেক্ষা করতে হয়েছে ৫১ মিনিট পর্যন্ত। এসময় ডেডলক ভাঙেন রিয়ালের ‘আইকনিক ১০ নম্বর’ জার্সি গায়ে তোলা ফরাসি ফরোয়ার্ড এমবাপে।ডি-বক্সের মধ্যে ওসাসুনা ডিফেন্ডার হুয়ান ক্রুস এমবাপেকে ফাউল করে বসেন। এতে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। যেখান থেকে সফল স্পটকিকে ফরাসি ফরোয়ার্ড রিয়ালকে এগিয়ে নেন। এবার মৌসুমের প্রথম ম্যাচেই গোল করলেন গত আসরের সর্বোচ্চ গোলদাতা এমবাপে।এরপর ওসাসুনাও বেশ কয়েকবার সমতায় ফেরার সুযোগ পেয়েছিল। তবে সেগুলো ফরোয়ার্ডদের ব্যর্থতায় সেসকল সুযোগ নষ্ট হয়। নির্ধারিত ৯০ মিনিটের পর ইনজুরি সময়ে লাল কার্ড দেখেন সফরকারী দলের আবেল ব্রিটনেস। বাকি কয়েক মিনিটের জন্য ওসাসুনা ১০ জনের দলে পরিণত হয়। বিপরীতে ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি শুরু
হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি শুরু

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আবারও চাল আমদানি শুরু হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) বিকেলে চাল বোঝাই ৩টি ভারতীয় ট্রাক বাংলাদেশে Read more

বেনাপোলে প্রবীণ বিএনপি নেতা শাহাদত হোসেন মারা গেছেন
বেনাপোলে প্রবীণ বিএনপি নেতা শাহাদত হোসেন মারা গেছেন

বেনাপোল পোর্ট থানার পুটখালী ইউনিয়নের সাবেক বিএনপির সভাপতি প্রবীণ নেতা শাহাদত হোসেন মারা গেছেন। বার্ধক্যজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন Read more

বড় ভাইয়ের বিয়েতে যাওয়ার পথে ট্রেন থেকে পড়ে যুবকের মৃত্যু
বড় ভাইয়ের বিয়েতে যাওয়ার পথে ট্রেন থেকে পড়ে যুবকের মৃত্যু

বড় ভাইয়ের বিয়ে উপলক্ষে চট্টগ্রাম থেকে ময়মনসিংহ যাওয়ার পথে সীতাকুণ্ডে ট্রেন থেকে পড়ে মোঃ আরমান (২২) নামে এক যুবকের মৃত্যু Read more

স্বামীর মৃত্যুর ১২ মিনিট পর না-ফেরার দেশে স্ত্রীও
স্বামীর মৃত্যুর ১২ মিনিট পর না-ফেরার দেশে স্ত্রীও

নোয়াখালীর সেনবাগে স্বামীর আকস্মিক মৃত্যুর ১২ মিনিটের ব্যবধানে স্ট্রোক করে স্ত্রীরও মৃত্যুবরণ করার ঘটনা ঘটেছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে তাদেরকে Read more

দীর্ঘ ছুটির পর আগামীকাল খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান
দীর্ঘ ছুটির পর আগামীকাল খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান

পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতরের দীর্ঘ ছুটির পর আগামীকাল রোববার (২৯ মার্চ) থেকে খুলছে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান।শিক্ষা মন্ত্রণালয়ের নির্ধারিত Read more

নাটোরে উপজেলা ভূমি অফিসে চুরি, আটক নৈশ প্রহরী
নাটোরে উপজেলা ভূমি অফিসে চুরি, আটক নৈশ প্রহরী

নাটোরের বাগাতিপাড়া উপজেলা ভূমি অফিসের তিনটি কক্ষের কম্পিউটার ভেঙে হার্ডডিস্ক, র‍্যাম ও প্রসেসর চুরির ঘটনা ঘটেছে। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নৈশ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন