আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ হেরাতে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাক এবং মোটরসাইকেলের সংঘর্ষে বাসযাত্রীসহ মোট ৭১ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে অন্তত ১৭ জন শিশু ও অপ্রাপ্তবয়স্ক।গতকাল মঙ্গলবার সন্ধ্যার দিকে হেরাতের গুজারা শহরে এই দুর্ঘটনা ঘটেছে বলে এএফপিকে নিশ্চিত করেছেন হেরাত প্রাদেশিক সরকারের মুখপাত্র আব্দুল্লাহ মুত্তাকি।হেরাত প্রাদেশিক পুলিশের কর্মকর্তা মোহাম্মদ ইউসুফ সাইদি জানিয়েছেন, বাসটি ইরান থেকে কাবুলের দিকে আসছিল; যাত্রীরা সবাই আফগান নাগরিক। বাসটির বেপরোয়া গতি এবং চালকের অসতর্কতার কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন সাইদি।গত শতকের আশির দশকে আফগানিস্তানে সাবেক সোভিয়েত বাহিনীর সামরিক অভিযানের সময় হাজার হাজার আফগান ইরানে শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছিলেন। চলতি বছরের শুরুর দিকে ইরানের সরকার এসব শরণার্থীদের নিজ দেশে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছে। সেই নির্দেশ মেনে জানুয়ারির শুরু থেকে এ পর্যন্ত আফগানিস্তানে ফিরে এসেছেন ১০ লাখ ৬০ হাজারেরও বেশি আফগান।মঙ্গলবার দুর্ঘটনার শিকার বাসটির যাত্রীরাও শরণার্থী হিসেবে ইরানে বসবাস করছিলেন। সরকারি আদেশের পর তারা আফগানিস্তানে ফিরে আসছিলেন।ইউসুফ সাঈদি জানান, বেপরোয়া গতিতে চলতে থাকা বাসটির সঙ্গে প্রথমে মোটর সাইকেলের সংঘর্ষ হয় এবং তার কয়েক মিনিটের মধ্যে একটি জ্বালানিবাহী ট্রাককে আঘাত করে বাসটি। এতে বিস্ফোরণ ঘটে এবং নিহতদের অনেকে ঘটনাস্থলেই মারা যান। তিনি আরও জানান, বাসটির মাত্র তিনজন যাত্রী বেঁচে আছেন।নিহতদের মধ্যে ট্রাকের চালক, তার সহকারী এবং মোটর সাইকেলের চালক এবং যাত্রী— এই চার জন ব্যাতীত বাকি ৬৭ জনই বাসযাত্রী ছিলেন।উল্লেখ্য, আফগানিস্তানে সড়ক দুর্ঘটনায় নিহতের ঘটনা বিরল নয়। দুর্বল সড়ক যোগাযোগ নেটওয়ার্ক, পাহাড়ি পথ এবং চালকদের অসতর্কতার জন্য প্রায়েই বড় দুর্ঘটনা ঘটে দেশটিতে। গত ডিসেম্বরে একটি জ্বালানি ট্যাংকার ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষে ৫২ জন নিহত হয়েছিলেন।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
২৮ সেপ্টেম্বর: নামাজের সময়সূচি
২৮ সেপ্টেম্বর:  নামাজের সময়সূচি

আজ রোববার, ২৮ সেপ্টেম্বর ২০২৫ ইংরেজি, ১৩ আশ্বিন ১৪৩২ বাংলা, ৫ রবিউস সানি ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার Read more

মহিপুরে দাঁতের ডাক্তার হারুন দেন চোখের চিকিৎসা!
মহিপুরে দাঁতের ডাক্তার হারুন দেন চোখের চিকিৎসা!

পটুয়াখালীর মহিপুর সদরের এশিয়া ডেন্টাল ক্লিনিকে চলছে অনিয়মিত চিকিৎসা কার্যক্রম। দাঁতের ডাক্তার হিসেবে পরিচিত হলেও নামের আগে ডাক্তার শব্দ ব্যবহার Read more

দেবীগঞ্জে রিইবের আয়োজনে সংলাপ সভা অনুষ্ঠিত
দেবীগঞ্জে রিইবের আয়োজনে সংলাপ সভা অনুষ্ঠিত

পঞ্চগড়ের দেবীগঞ্জে যুব সমাজের সমস্যা ও সম্ভাবনা নিয়ে ‘সংলাপ সভা’ আয়োজন করেছে রিসার্চ ইনিশিয়েটিভস বাংলাদেশ (রিইব)।বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বেলা ১২টায় Read more

কম্বোডিয়ার আর্টিলারি ঘাঁটিতে হামলা চালাল থাইল্যান্ড
কম্বোডিয়ার আর্টিলারি ঘাঁটিতে হামলা চালাল থাইল্যান্ড

কম্বোডিয়ার আর্টিলারি ঘাঁটিতে হামলা চালিয়েছে থাইল্যান্ড। মূলত কম্বোডিয়া সীমান্তে আর্টিলারি ঘাঁটি হিসেবে ব্যবহৃত একটি ভবনে থাই সেনাবাহিনী ওই হামলা চালায়।সোমবার Read more

পলাশবাড়ী পৌর উন্নয়নে কাস্টার ডেভেলপমেন্ট প্ল্যান নিয়ে দিনব্যাপী কর্মশালা
পলাশবাড়ী পৌর উন্নয়নে কাস্টার ডেভেলপমেন্ট প্ল্যান নিয়ে দিনব্যাপী কর্মশালা

গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভায় বহুমুখী উন্নয়নে কাস্টার ডেভেলপমেন্ট প্ল্যান শীর্ষক দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ব ব্যাংকের সহায়তায় এবং এলজিইডি কর্তৃক Read more

জুলাই বিপ্লবের মতো ঐতিহাসিক ঘটনা ঘটে বলেই স্বৈরাচারের পতন ঘটে: আসিফ নজরুল
জুলাই বিপ্লবের মতো ঐতিহাসিক ঘটনা ঘটে বলেই স্বৈরাচারের পতন ঘটে: আসিফ নজরুল

তরুণ প্রজন্মকে দেশের জন্য নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, কেবল নিজের জন্য নয়, দেশের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন