নরসিংদীর পৌর শহরে সড়কে চাঁদাবাজির প্রতিবাদ করতে গিয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শামীম আনোয়ারের ওপর হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত সাতজনকে আটক করেছে পুলিশ।শনিবার (৪ অক্টোবর) রাতে শহর পুলিশ ফাঁড়ির এএসআই সোহেল পারভেজ বাদী হয়ে সদর মডেল থানায় মামলাটি দায়ের করেন। এতে ৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২৫–৩০ জনকে আসামি করা হয়েছে। রাতেই অভিযান চালিয়ে ৭ জনকে গ্রেফতার করা হয়।পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকালে পৌর শহরের আরশিনগর এলাকায় দুই ব্যক্তি চলন্ত যানবাহন থেকে টাকা তুলছিলেন। অতিরিক্ত পুলিশ সুপার শামীম আনোয়ার তাদের আটক করে বিষয়টি জানতে চাইলে হঠাৎ করে ৩০–৩৫ জন লোক অতর্কিতভাবে পুলিশের ওপর হামলা চালায়।হামলাকারীরা অতিরিক্ত পুলিশ সুপার শামীম আনোয়ারকে কিল-ঘুষি ও লাঠি দিয়ে আঘাত করে মারাত্মকভাবে আহত করে এবং আটক দুই চাঁদাবাজকে ছিনিয়ে নেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন ও সহকর্মীরা তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করেন, পরে তাকে রাজারবাগ পুলিশ হাসপাতালে স্থানান্তর করা হয়।এর আগে সম্প্রতি নরসিংদীতে সড়কে চাঁদাবাজি বন্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা দেন শামীম আনোয়ার। ওই ঘোষণার পর থেকেই তিনি বিভিন্ন মহলের চাপ ও হুমকির মুখে ছিলেন। এমনকি নিজের ফেসবুক আইডিতে এক স্ট্যাটাসে তিনি নিজের ওপর হামলার আশঙ্কার কথাও জানিয়েছিলেন।নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার বলেন, শহর পুলিশ ফাঁড়ির এএসআই সোহেল পারভেজ বাদী হয়ে সদর মডেল থানায় মামলা করেছেন। এ ঘটনায় এখন পর্যন্ত ৭ জনকে গ্রেফতার করা হয়েছে এবং অভিযান অব্যাহত রয়েছে।নরসিংদীর পুলিশ সুপার মেনহাজুল আলম বলেন, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে সাতজনকে আটক করা হয়েছে। তাদের সম্পৃক্ততা যাচাই করা হচ্ছে। তদন্তের স্বার্থে এখনই নাম প্রকাশ করা সম্ভব নয়, তবে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
উত্তরার ফুটওভার ব্রিজগুলো পথশিশু ও হকারদের দখলে, চরম দুর্ভোগে পথচারীরা
উত্তরার ফুটওভার ব্রিজগুলো পথশিশু ও হকারদের দখলে, চরম দুর্ভোগে পথচারীরা

উত্তরা বিমানবন্দর মহাসড়কের উপর নির্মিত ফুটওভার ব্রিজগুলো এখন পথশিশুদের উৎপাত এবং হকারদের দখলে চলে যাওয়ায় পথচারীদের জীবনে চরম দুর্ভোগ নেমে Read more

২১ মে: নামাজের সময়সূচি
২১ মে: নামাজের সময়সূচি

 আজ বুধবার, ২১ মে ২০২৫ ইংরেজি, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২ বাংলা, ২২ জিলকদ ১৪৪৬ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের Read more

নির্বাচনে যশোর রিজিয়নে মোতায়েন থাকবে ২৯ প্লাটুন বিজিবি
নির্বাচনে যশোর রিজিয়নে মোতায়েন থাকবে ২৯ প্লাটুন বিজিবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তিনটি জেলার ১৬টি উপজেলার ১১টি সংসদীয় আসনে মোট ২৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হবে। Read more

৬ আগস্ট: নামাজের সময়সূচি
৬ আগস্ট: নামাজের সময়সূচি

ঈমান বা বিশ্বাসের পর নামাজই ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ। ইসলামের ৫টি রুকনের মধ্যে নামাজ অন্যতম। পঞ্চস্তম্ভের মধ্যে এটি দ্বিতীয়। কেয়ামতের Read more

চট্টগ্রামে কোরবানির পশুর চাহিদা ৯ লাখ, মজুত ৮ লাখ ৬০ হাজার
চট্টগ্রামে কোরবানির পশুর চাহিদা ৯ লাখ, মজুত ৮ লাখ ৬০ হাজার

চট্টগ্রামে এবারের ঈদুল আজহায় কোরবানির পশুর চাহিদা পৌঁছেছে প্রায় ৯ লাখে। জেলা প্রাণিসম্পদ দপ্তরের তথ্য অনুসারে, ২০২৫ সালের কোরবানির ঈদকে Read more

অভ্যুত্থানের এক বছর পরও নিহতের আসল সংখ্যা নিয়ে ‘ধোঁয়াশা’
অভ্যুত্থানের এক বছর পরও নিহতের আসল সংখ্যা নিয়ে ‘ধোঁয়াশা’

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় যে গেজেট তৈরি করেছে, তাতে জুলাই অভ্যুত্থানে নিহতের সংখ্যা বলা হচ্ছে ৮৪৪ জন। অন্যদিকে, এই আন্দোলন ঘিরে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন