পবিত্র মাস রমজানের জন্য অপেক্ষা করেন সারাবিশ্বের কোটি কোটি মানুষ। এ মাসটি ইবাদত, আল্লাহর সান্নিধ্য অর্জন, পারিবারিক বন্ধন এবং মানুষের মধ্যে ভালোবাসা সৌহায্য ছড়ানোয় কাজে লাগানো হয়।সংবাদমাধ্যম গালফ নিউজ সোমবার (১৮ আগস্ট) এক প্রতিবেদনে জানায়- জ্যোতির্বিদদের তথ্য মতে, ২০২৬ সালের রমজান মাস শুরু হতে পারে ১৭ ফেব্রুয়ারি। আরব বিশ্বের বেশিরভাগ দেশে এর আগের সন্ধ্যায় রমজানের চাঁদ দেখা যেতে পারে।তবে রমজান শুরুর আনুষ্ঠানিক ঘোষণা চাঁদ দেখা সাপেক্ষে দেওয়া হবে। আরবি মাস শাবানের ২৯তম দিন রমজানের চাঁদ দেখার প্রস্তুতি নেওয়া হয়।প্রত্যেক দেশের চাঁদ দেখা কর্তৃপক্ষ অথবা ধর্ম বিষয়ক সংস্থা রমজান মাস শুরু ও শেষের তারিখ ঘোষণা করে থাকে।চন্দ্রচক্র অনুসরণ করে মূলত ইসলামিক ক্যালেন্ডার নির্ধারণ করা হয়। এ কারণে প্রতিটি মাসই নতুন অর্ধচন্দ্র দেখে শুরু ও শেষ হয়।যেহেতু চন্দ্র মাসগুলো সৌর মাসের চেয়ে ছোট হয় এ কারণে ইংরেজি বর্ষপঞ্জিকায় প্রতিবছর আরবি মাসগুলো ১০ থেকে ১১ দিন পিছিয়ে যায়। এরফলে মুসল্লিরা শীত, বর্ষা, গ্রীষ্ম, হেমন্ত বা বসন্ত— সব ঋতুতেই পবিত্র রমজানের ছোঁয়া পাওয়ার সুযোগ পান।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
৯ টাকার ওষুধ ৮০ টাকায় বিক্রি, প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা
৯ টাকার ওষুধ ৮০ টাকায় বিক্রি, প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা

কুমিল্লার নগরীতে ৯ টাকার একটি ওষুধ ৮০ টাকায় বিক্রি করায় একটি ওষুধ বিক্রয় প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। Read more

সিরাজদিখানে পানিতে ডুবে শিশুর মৃত্যু
সিরাজদিখানে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মুন্সীগঞ্জের সিরাজদিখানে বাড়ির পাশে ডোবায় পড়ে আয়াতুল খান (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১২ মে) সকাল সাড়ে ৮টার দিকে Read more

পরীমণির মৃত্যুর গুজব, লাইভে এসে বললেন ‘আমি বেঁচে আছি’
পরীমণির মৃত্যুর গুজব, লাইভে এসে বললেন ‘আমি বেঁচে আছি’

নানা সময়েই আলোচনা-সমালোচনার কেন্দ্রে থাকেন ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি। এবার তাকে ঘিরে ছড়িয়েছে মৃত্যুর গুজব।সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে—‘পরীমণির Read more

ইরানে বিমান হামলায় মার্কিন যুদ্ধবিমান জড়িত কিনা স্পষ্ট করলো যুক্তরাষ্ট্র
ইরানে বিমান হামলায় মার্কিন যুদ্ধবিমান জড়িত কিনা স্পষ্ট করলো যুক্তরাষ্ট্র

মার্কিন প্রতিরক্ষা দপ্তরের মুখপাত্র সেন পারনেল বলেছেন, ইরানে চালানো ইসরায়েলের বিমান হামলার সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমানের জড়িত থাকার বিষয়টি সত্য নয়। Read more

তৃণমূলে বিএনপি-জামায়াত টক্কর, দুই দলের নজর আওয়ামী লীগের ভোটে
তৃণমূলে বিএনপি-জামায়াত টক্কর, দুই দলের নজর আওয়ামী লীগের ভোটে

অতীতে নির্বাচনে জামায়াতের যে ভোট তাতে করে দলটি বিএনপিকে আদৌ কোনো চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে পারবে কি-না সে প্রশ্ন তুলছেন অনেকেই। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন