স্বামী-স্ত্রীর দাম্পত্য জীবনে বিভিন্ন সময় খুনসুটি থেকে বিবাদের সূত্রপাত হয়। আবার তা পরক্ষণেই মিটে যায়। কিন্তু এবার সামনে এসেছে চাঞ্চল্যকর ঘটনা। পরকীয়া নিয়ে খোঁচা দেওয়ায় স্ত্রীর কান ছিঁড়েছেন স্বামী।সোমবার (১৮ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।প্রতিবেদনে বলা হয়, দাম্পত্য কলহের সময় রক্তারক্তি কাণ্ড ঘটেছে। ভারতের নদিয়ার শান্তিপুরে স্ত্রীর সঙ্গে ঝগড়া করতে করতে তার কান ছিঁড়ে নেওয়ার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় পুলিশের দ্বারস্থ হয়েছেন আক্রান্ত স্ত্রী।পুলিশ জানায়, শান্তিপুর থানার চাঁদড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। ভুক্তভোগী নারীর নাম ছবি দেবনাথ। তার অভিযোগ, স্বামী টিঙ্কু দেবনাথ তার কান টেনে ছিঁড়ে নিয়েছেন। এ নিয়ে সোমবার শান্তিপুর থানায় স্বামীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি।স্থানীয়রা বলেন, ছবি ও টিঙ্কু কয়েক বছর ধরে সংসার করছেন। টিঙ্কু পেশায় পরিযায়ী শ্রমিক। সম্প্রতি তিনি বাড়ি ফিরেছিলেন। এরপর তাদের মধ্যে বিরোধ শুরু হয়।ছবির দাবি, প্রতিবেশী এক মহিলার সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন স্বামী। এ নিয়ে প্রতিবাদ করায় রোববার রাতে তাকে মারধর করেন স্বামী। বাগ্‌বিতণ্ডার সময় স্বামী তার কান টেনে ছিঁড়ে দেন।প্রতিবেদনে বলা হয়, ছবির চিৎকার-চেঁচামেচি শুনে আশপাশের মানুষ ছুটে আসেন। তারা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। কানে ব্যান্ডেজ নিয়ে সোমবার থানায় যান ওই মহিলা। স্বামীর বিরুদ্ধে লিখিত অভিযোগ করে শাস্তির দাবি করেন।পুলিশ বলছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত করছে পুলিশ। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করেননি অভিযুক্ত স্বামী।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নাগরপুরে হত্যা মামলায় নারীসহ গ্রেফতার ৩
নাগরপুরে হত্যা মামলায় নারীসহ গ্রেফতার ৩

টাঙ্গাইলের নাগরপুরে আলোচিত জব্বার হত্যা মামলায় নারীসহ ৩ জনকে পুলিশ গ্রেফতার করেছে। বুধবার গাজীপুরের কালিয়াকৈর থেকে নাগরপুর থানা পুলিশ এদেরকে Read more

খালেদা জিয়ার জন্মদিনে ভাওয়াল কলেজ ছাত্রদলের দোয়া মাহফিল
খালেদা জিয়ার জন্মদিনে ভাওয়াল কলেজ ছাত্রদলের দোয়া মাহফিল

নব গঠিত ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ শাখা ছাত্রদলের আয়োজনে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিনে দোয়া ও মিলাদ Read more

এগুলো বিচার নয়, হাসিনা স্টাইলে মনোযোগ ডাইভারশন: হাসনাত
এগুলো বিচার নয়, হাসিনা স্টাইলে মনোযোগ ডাইভারশন: হাসনাত

নুসরাত ফারিয়ার গ্রেফতার নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, এগুলো বিচার নয়, এগুলো হাসিনা স্টাইলে Read more

একাধিক পরিবর্তন নিয়ে একাদশ সাজালেন কাবরেরা, আজও নেই জামাল
একাধিক পরিবর্তন নিয়ে একাদশ সাজালেন কাবরেরা, আজও নেই জামাল

এএফসি এশিয়ান কাপের মূলপর্বে খেলার সম্ভাবনা প্রায় শেষ হলেও এখনো ক্ষীণ আশার রেখা ধরে রেখেছে বাংলাদেশ। সেই আশাকে বাঁচিয়ে রাখতে Read more

‘আমার পরিবারে নামাজও হয়, আবার পূজাও হয়’
‘আমার পরিবারে নামাজও হয়, আবার পূজাও হয়’

বলিউডের অভিনেতা ইমরান হাশমি এবার হাজির হচ্ছেন এক বাস্তব ঘটনার অনুপ্রেরণায় নির্মিত ছবিতে। নাম ‘হক ’। ১৯৮৫ সালের বহুল আলোচিত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন