ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সরকারি খাস জমি দখল করে খালের ওপর বাঁধ নির্মাণ করায় শাহপুর এলাকার বিস্তীর্ণ কৃষিজমি পানিতে তলিয়ে গেছে। কয়েকশ বিঘা জমিতে পানি জমে থাকায় চাষাবাদে ব্যাপক সমস্যা দেখা দিয়েছে। এতে সময়মতো ফসল আবাদে ব্যর্থ হয়ে চরম ক্ষতির আশঙ্কায় দিন কাটাচ্ছেন স্থানীয় কৃষকরা।জানা গেছে, দীর্ঘদিন ধরে শাহপুর এলাকায় কিছু প্রভাবশালী ব্যক্তি সরকারি খাল দখল করে বাঁধ তৈরি করে রেখেছেন। ফলে পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে আশপাশের ফসলি জমি জলাবদ্ধতায় নিমজ্জিত রয়েছে। এ অবস্থায় কৃষকরা একদিকে জমিতে চাষাবাদ করতে পারছেন না, অন্যদিকে ফসলের মৌসুম চলে যাচ্ছে হাতছাড়া হয়ে।সোমবার (১৮ আগস্ট) বিকালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দখলকৃত খাল পরিদর্শন করা হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাল দখলকারীদের আগামী এক সপ্তাহের মধ্যে বাঁধ অপসারণের নির্দেশ দেন। তিনি সতর্ক করে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে খাল দখল না ছাড়লে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।উপজেলা প্রশাসনের কর্মকর্তা মো. ছামিউল ইসলাম জানিয়েছেন, কৃষকদের দুর্ভোগ কমানো এবং সেচ ব্যবস্থার স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করতে খাল দখলমুক্ত করা জরুরি হয়ে পড়েছে। জনস্বার্থে প্রশাসনের এ ধরনের জনহিতকর কার্যক্রম নিয়মিতভাবে চলবে বলেও জানান তারা।স্থানীয় কৃষকদের অভিযোগ, বহু বছর ধরে খাল দখল করে রাখলেও দখলকারীদের বিরুদ্ধে তেমন কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। তবে এবার প্রশাসনের উদ্যোগে তারা আশার আলো দেখতে পাচ্ছেন। কৃষকরা আশা করছেন, খাল দখলমুক্ত হলে জমি থেকে পানি নেমে যাবে এবং তারা পুনরায় আবাদে ফিরতে পারবেন।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জে স্ত্রীকে গলা কেটে হত্যা, স্বামী আটক
সিরাজগঞ্জে স্ত্রীকে গলা কেটে হত্যা, স্বামী আটক

সিরাজগঞ্জের সলঙ্গা থানার এরান্দহ কারিগর পড়ায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে গলা কেটে হত্যা করেছে স্বামী। এ ঘটনায় অভিযুক্ত স্বামী মোতালেবকে Read more

কর্মকর্তা নিয়োগ দেবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়
কর্মকর্তা নিয়োগ দেবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়

ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ২৫টি পদে ২৬ জন কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২২ জুলাই পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন Read more

টেক্সাসে বন্যায় নিহত ৭৮, নিখোঁজ ৪১
টেক্সাসে বন্যায় নিহত ৭৮, নিখোঁজ ৪১

যুক্তরাষ্ট্রের টেক্সাসে আকস্মিক বন্যায় ৭৮ জন নিহত হয়েছেন। এতে আরও ৪১ জন নিখোঁজ রয়েছেন। শুক্রবার থেকে অঙ্গরাজ্যটিতে এই বন্যা শুরু Read more

ক্যান্সারে আক্রান্ত হয়ে ববি শিক্ষার্থীর মৃত্যু
ক্যান্সারে আক্রান্ত হয়ে ববি শিক্ষার্থীর মৃত্যু

পাকস্থলী ক্যান্সারে আক্রান্ত হয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের জেবুন্নেছা হক জিম্মি নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি বরিশাল বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের Read more

নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু
নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু

নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে এক তরুণের মৃত্যু হয়েছে। নিহত তরুণের নাম মোহাম্মদ নাঈম (২১)। তিনি উপজেলার চরপার্বতী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পাঠানতোলা Read more

জীবননগরে ভৈরব নদের প্রবল স্রোতে ভেঙে গেল ২টি ব্রিজ, দুর্ভোগে হাজারো মানুষ
জীবননগরে ভৈরব নদের প্রবল স্রোতে ভেঙে গেল ২টি ব্রিজ, দুর্ভোগে হাজারো মানুষ

ভারি বৃষ্টিপাতের কারণে জীবননগর উপজেলার সিংনগর বাঁওড়ের বাঁধ ভেঙে পানির প্রবল স্রোতে এবার ভেঙে পড়েছে সন্তোষপুর গ্রামে প্রবেশের একমাত্র ব্রিজটি।প্রবল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন