যশোরে বিচারিক দায়িত্ব ফেলে ভ্রমণে যাওয়ার অভিযোগে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জুবাইদা রওশন আরার বিরুদ্ধে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার বরাবর একটি অভিযোগ দেয়া হয়েছে। সিনিয়র আইনজীবী ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহবায়ক অ্যাডভোকেট দেবাশীষ দাস এ অভিযোগ করেছেন। একই সাথে আরেক বিচারকের দায়িত্ব পালনে গাফিলতির কথাও অভিযোগে উল্লেখ করা হয়েছে।সোমবার (১৮ আগস্ট) ডাকযোগে এ অভিযোগ পাঠিয়েছেন বলে নিশ্চিত করেছেন অ্যাডভোকেট দেবাশীষ দাস।অভিযোগে তিনি উল্লেখ করেছেন, গত ১৫ আগস্ট শুক্রবার যশোর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারিক কার্যক্রম পরিচালনার দায়িত্বে ছিলেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জুবাইদা রওশন আরা। ওইদিন সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত প্রায় যশোরের বিভিন্ন থানা থেকে ৩০ জন আসামিকে জুডিসিয়াল আদালত ভবনের নিচতলার হাজতখানায় আনা হয়। আদালত প্রাঙ্গণে উপস্থিত ছিলেন আসামিদের শতাধিক স্বজনও। এ দিন দায়িত্বপ্রাপ্ত বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জুবাইদা রওশন আরা আদালতে না এসে ঝিকরগাছার গদখালীর ফুলবাগানে ভ্রমণে যান। এতে আসামি ও তাদের স্বজনদের মৌলিক অধিকার ক্ষুণ্ণ হয়েছে।অভিযোগে তিনি আরও উল্লেখ করেছেন, অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট লস্কর সোহেল রানাও দায়িত্ব সঠিকভাবে পালন করছেন না।তিনি অভিযোগে আরও উল্লেখ করেছেন, কয়েক মাস আগে যশোর জজ আদালতের হাজতখানা থেকে দুপুরে এক আসামি পালিয়ে যায়। এছাড়া যশোরে সম্প্রতি হত্যাসহ বিভিন্ন অপরাধ প্রবণতা বৃদ্ধি পেয়েছে। এ অবস্থায় রাতে হাজতখানায় আসামিদের রাখা নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। সার্বিক বিষয়ে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তিনি।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সারাদেশে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৬৬২
সারাদেশে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৬৬২

গত ২৪ ঘণ্টায় সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত আরও এক হাজার ৪১ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এ Read more

নোয়াখালীতে নির্বাচন বিষয়ে সুজনের গোলটেবিল বৈঠক
নোয়াখালীতে নির্বাচন বিষয়ে সুজনের গোলটেবিল বৈঠক

নোয়াখালীতে ‘সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণঃ নাগরিক ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল ১০টায় জেলা শহরের Read more

উল্লাপাড়ায় সাধারণ ডায়েরির পরদিন পুকুরে ভেসে উঠলো লাশ
উল্লাপাড়ায় সাধারণ ডায়েরির পরদিন পুকুরে ভেসে উঠলো লাশ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আল মামুন (৪৭) নামে এক ব্যক্তির লাশ পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ। সে উল্লাপাড়া উপজেলার উধুনিয়া ইউনিয়নের পংখারুয়া Read more

যুদ্ধবিরতি নেই, হয়নি কোনো চুক্তি: ট্রাম্প-পুতিন বৈঠকে অর্জন কী?
যুদ্ধবিরতি নেই, হয়নি কোনো চুক্তি: ট্রাম্প-পুতিন বৈঠকে অর্জন কী?

কোনো ধরনের চুক্তি ছাড়াই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে বহুল আলোচিত আলাস্কা বৈঠক শেষ হয়েছে। Read more

শুরু হলো ভারত-পাকিস্তান বন্দি বিনিময়
শুরু হলো ভারত-পাকিস্তান বন্দি বিনিময়

ভারত ও পাকিস্তান তাদের নিরাপত্তা বাহিনীর দুই সদস্যকে একে অপরের কাছে হস্তান্তর করেছে। বুধবার (১৪ মে) ওয়াঘা-আটারি সীমান্ত দিয়ে তাদের Read more

বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত আফসানা প্রিয়ার দাফন সম্পন্ন
বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত আফসানা প্রিয়ার দাফন সম্পন্ন

ঢাকার উত্তরার দিয়াবাড়ী এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত স্কুলছাত্র ওহির মা আফসানা প্রিয়া (৩০)–এর দাফন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন