ভারতে প্রেমিকার স্বামীকে হত্যা করতে উপহার হিসেবে পাঠানো মিউজিক সিস্টেমে বোমা সেট করার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১৭ আগস্ট) পুলিশ জানায়, ছত্তিশগড়ের ২০ বছরের বিনয় ভার্মা নামের এক যুবক একটি মিউজিক সিস্টেমের স্পিকারের ভেতর দুই কেজি ওজনের আইইডি ঢুকিয়ে প্রেমিকার স্বামীর কাছে উপহার হিসেবে পাঠান।পুলিশ বলছে, খৈরাগড়-ছুইখাদন-গণ্ডাই জেলার বাসিন্দা বিনয় ভার্মা অনলাইনে বোমা বানানোর কৌশল শিখেছেন। পরিকল্পনা অনুযায়ী, সাবেক প্রেমিকার স্বামী আফসার খানকে উপহার হিসেবে পাঠানো হয় ওই স্পিকার। সম্প্রতি আফসার খান সেই ডেলিভারি হাতে পাওয়ার পর সন্দেহজনক মনে হলে সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেন।এনডিটিভি জানায়, খবর পেয়ে বোমা ডিসপোজাল স্কোয়াড ঘটনাস্থলে গিয়ে পার্সেলটি খুলে দেখে ভিতরে রয়েছে একটি মিউজিক সিস্টেম। সেই মিউজিক সিস্টেম খুলে দেখতেই চক্ষু চড়কগাছ। পুলিশ জানিয়েছে, আইইডি প্লাগ ইন করার সঙ্গেই বিস্ফোরণ হবে এমনভাবে বানানো হয়েছিল।খৈরাগড়-ছুইখাদন-গণ্ডাই জেলার পুলিশ সুপার (এসপি) লক্ষ্য শর্মা পিটিআইকে জানান, বিস্ফোরক উদ্ধারের ঘটনায় প্রধান অভিযুক্ত বিনয় ভার্মাসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।পুলিশ আরও জানায়, আফসার খানকে খুনের চেষ্টা বানচাল করার পাশাপাশি এলাকার অবৈধ বিস্ফোরক পাচার চক্রকে ধরা গিয়েছে। জিজ্ঞাসাবাদের পর চাঞ্চল্যকর তথ্য পেয়েছেন তদন্তকারীরা। তদন্তে পুলিশ আরও জানতে পেরেছে, আফসার খানের সদ্যবিবাহিত স্ত্রীকে বহুদিন আগে থেকেই পছন্দ করতেন বিনয়। প্রেমের পথের কাঁটাকে দূর করতেই এত বড় পরিকল্পনা করেছিলেন তিনি। এর পেছনে আরও বড় কোনো চক্র রয়েছে কিনা তদন্ত চলছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চাচার বাসায় বেড়াতে এসে নিখোঁজ ১৩ বছরের প্রণয়, উৎকণ্ঠায় স্বজনরা
চাচার বাসায় বেড়াতে এসে নিখোঁজ ১৩ বছরের প্রণয়, উৎকণ্ঠায় স্বজনরা

ফরিদপুরের আলফাডাঙ্গায় চাচার বাসায় বেড়াতে এসে প্রণয় চন্দ্র দাস (১৩) নামের এক কিশোর ১৩ দিন ধরে নিখোঁজ রয়েছে। সম্ভাব্য সব Read more

‘গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ নির্মাণে ব্যয় ১১১ কোটি টাকা
‘গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ নির্মাণে ব্যয় ১১১ কোটি টাকা

জুলাই-আগস্টে সংঘটিত ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের স্মরণে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনকে ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে’ রূপান্তরের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। Read more

হামাসের সঙ্গে যুক্তরাষ্ট্রের ‘খুব গভীর’ আলোচনা চলছে: ট্রাম্প
হামাসের সঙ্গে যুক্তরাষ্ট্রের ‘খুব গভীর’ আলোচনা চলছে: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, গাজায় যুদ্ধবিরতি এবং ইসরায়েলি জিম্মিদের মুক্তির বিষয়ে যুক্তরাষ্ট্র ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে ‘খুব গভীর’ Read more

মহান মুক্তিযুদ্ধের নায়ক থেকে রূপালি পর্দায়
মহান মুক্তিযুদ্ধের নায়ক থেকে রূপালি পর্দায়

বাংলাদেশের বিনোদন তথা চলচ্চিত্র অঙ্গনে এমন কিছু নাম আছে যাদের পরিচয় কেবল পর্দার নায়ক বা নির্মাতা হিসেবে সীমাবদ্ধ নয়। অস্ত্র Read more

গাজা থেকে ফেরত পাওয়া তিন মরদেহ জিম্মিদের নয়: ইসরায়েল
গাজা থেকে ফেরত পাওয়া তিন মরদেহ জিম্মিদের নয়: ইসরায়েল

গাজা থেকে এই সপ্তাহে হামাস যে তিনজনের মরদহে রেড ক্রসের মাধ্যমে হস্তান্তর করেছে, তা কোনও জিম্মির দেহ নয় বলে শনিবার Read more

অবকাঠামোগত সর্বোচ্চ সদ্ব্যবহার করতে পারে ভুটান: প্রধান উপদেষ্টা
অবকাঠামোগত সর্বোচ্চ সদ্ব্যবহার করতে পারে ভুটান: প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশ যেসব অবকাঠামোগত সুবিধা দিচ্ছে, তার সর্বোচ্চ সদ্ব্যবহার করতে পারে ভুটান। দ্বিপাক্ষিক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন