গাজীপুরের জয়দেবপুরে ২০১৬ সালে জঙ্গি নাটক সাজিয়ে ৭ যুবক হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) জাবেদ পাটোয়ারীসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।সোমবার (১৮ আগস্ট) ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্যানেল এ আদেশ দেন। ট্রাইব্যুনালের বাকি সদস্যরা হলেন- বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।অন্য আসামিরা হলেন- গাজীপুরের তৎকালীন পুলিশ সুপার (এসপি) হারুন অর রশীদ, ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) সাবেক প্রধান মনিরুল ইসলাম, বগুড়ার তৎকালীন এসপি ও এএসপি।ট্রাইব্যুনালে এদিন প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। এসময় উপস্থিত ছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম ও মোহাম্মদ মিজানুল ইসলামসহ অন্যান্যরা।জানা যায়, ২০১৬ সালে দেশের বিভিন্ন জেলা বা স্থান থেকে ইসলামি মনোভাবাপন্ন কয়েকজন যুবক-কিশোরকে আটক করা হয়। তারা মাদরাসার ছাত্র অথবা ইসলামী মতাদর্শে বিশ্বাসী ছিলেন। তাদের মধ্যে একজন যাত্রাবাড়ীর একটি মাদরাসার ছাত্র ইবরাহীম। ১৯ বছর বয়সী ওই কিশোর গাজীপুরের সেই কথিত ‘জঙ্গি নাটকে’ খুন হন। বিচারবহির্ভূত ছেলেকে গুমসহ হত্যার দায়ে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় একটি অভিযোগ করেন ইবরাহীমের বাবা। পরে এ ঘটনার তদন্ত করেন কর্মকর্তারা।সাংবাদিকদের প্রসিকিউটর গাজী এমএইচ তামিম জানান, ২০১৬ সালের ৮ অক্টোবর সারাদেশ থেকে সাতজনকে গ্রেফতার করে গাজীপুরের জয়দেবপুরে একটি ভাড়া বাসার দোতলায় রাখা হয়। পরে বাইরে তালা লাগিয়ে জঙ্গি আস্তানা রয়েছে বলে অভিযান চালান সিটিটিসি ও সোয়াতের সদস্যরা। একপর্যায়ে সরাসরি গুলি চালিয়ে সাতজনকেই হত্যা করা হয়। হত্যাকাণ্ডের পর নিহতদের রাষ্ট্রদ্রোহী কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে প্রচার করা হয়।এ ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অংশ হিসেবে প্রাথমিক প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এরই ধারাবাহিকতায় আজ সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারীসহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আবেদন করা হয়। শুনানি শেষে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আমরা যে সভ্যতার মধ্য দিয়ে যাচ্ছি তা আত্মবিনাশী: ড. ইউনূস
আমরা যে সভ্যতার মধ্য দিয়ে যাচ্ছি তা আত্মবিনাশী: ড. ইউনূস

আমরা যে সভ্যতার মধ্য দিয়ে যাচ্ছি তা আত্মবিনাশী বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূস। আজ বৃহস্পতিবার Read more

মিরসরাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত দুই
মিরসরাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত দুই

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।রবিবার (২১ ডিসেম্বর) দুপুর ১২টার Read more

এসএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল
এসএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল

এ বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা ২০২৬-এর পরীক্ষার্থীদের বিলম্ব ফিসহ ফরম পূরণের সময় বৃদ্ধি করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক Read more

সৌম্যের বদলি হিসেবে খুলনার হয়ে খেলবেন সাকিব
সৌম্যের বদলি হিসেবে খুলনার হয়ে খেলবেন সাকিব

আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে ডাক পেয়েছেন সৌম্য সরকার। যে কারণে চলমান এনসিএলে আর খেলা হচ্ছে না তার। তাই সৌম্যের Read more

চকরিয়ায় বাস ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ২
চকরিয়ায় বাস ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ২

কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলি ইউনিয়নের বানিয়ারছড়া এলাকায় দিনাজপুরগামী যাত্রীবাহী বাস এসআই এন্টারপ্রাইজের সাথে চকরিয়ামুখী সিএনজির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ২জন নিহত Read more

চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযানে আটক ৪
চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযানে আটক ৪

কক্সবাজারের চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযানে ৪ আসামিকে আটক করা হয়েছে।সোমবার (৫ মে) সকাল ১১টা পর্যন্ত কক্সবাজার পুলিশ সুপার সাইফ উদ্দিন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন